কোনো প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী যেন সম্পৃক্ত না হন, সে-ব্যাপারে কয়েক বছর আগে একটা নির্দেশনাও এসেছিল সরকারের তরফ থেকে। ২০১৪ সালের ২৩ নভেম্বর মন্ত্রীপরিষদ থেকে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছিল। এরপরে ২০১৫ সালের ২২ জানুয়ারি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে “কালো তালিকাভূক্ত, সংগঠন হিজবুত তাওহীদ বা এর কোনো অঙ্গপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ না দিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক । ২০২১ সালের ডিসেম্বর হিযবুত তাওহীদের এবারের কেন্দ্রীয় সম্মেলনের প্রতিপাদ্য ছিল- “ব্যর্থ বিশ্বব্যবস্থা: যোগ্য নেতৃত্ব সৃষ্টির বিকল্প নেই ।” যে কালবৈশাখী ঝড়ের আগমনী সংকেত আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা বোঝার মত জ্ঞান অধিকাংশ মানুষেরই নেই। তবে আল্লাহর রহমে হিযবুত তাওহীদের সদস্যরা গাফেল নন। তাদের দৃষ্টি আছে, বিবেক আছে, চিন্তাশক্তি আছে। তাদের নেতা আছে, এঁক্য আছে, শৃঙ্খলা আছে, আনুগত্য আছে এবং সংগ্রামী চেতনা আছে। ত্যাগ স্বীকারের মানসিকতা আছে। সবচেয়ে বড় কথা হলো- জাতির সঙ্গে হিযবুত তাওহীদের অঙ্গীকার আছে। জাতি যদি আল্লাহকে একমাত্র হুকুমদাতা বলে গ্রহণ করে নেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই এই জাতির ক্ষতি করার । সুতরাং, এখন সময় জাতিকে এক্যবদ্ধ করার, জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার । ২০২২ সাল হবে জাতির এক্যের বছর, প্রস্তুতির বছর- এই লক্ষ্য নিয়ে হিযবুত তাওহীদের সদস্যরা মাঠে ময়দানে সর্বস্ব উজাড় করে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। ২৯. বাংলাদেশ খতমে নবুওয়াত ১৯৯২ সালে খতমে নবুওয়াত আন্দোলন নাম দিয়ে জামায়াত সমর্থনকারীরা খতিবের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য আন্দোলন আরম্ভ করেন। বাংলাদেশে কাদিয়ানী বিরোধী খতমে নবুওয়াত আন্দোলনের সূচনা হয় বাংলাদেশ সৃষ্টির পূর্বে তথা পাকিস্তান আমলের শেষের দিকে। জাতীয় মসজিদের সাবেক খতিব মওদুদীবাদী জামায়াতপন্থী মওলানা ওবায়দুল হকের হাত দিয়ে এদেশে সৃষ্টি হয় এই আন্দোলনের ৷ জামায়াতপন্থী ওবায়দুল হকের নেতৃত্বে পরিচালিত এ দলে পরে যোগ দেন কওমিপন্থী দেওবন্দী উগ্রবাদী ইসলামী সংগঠনগুলো । এ খতমে নবুওয়াত আন্দোলনে কুয়েত, মিশর, আরব আমীরাত, বাহরাইন, পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের কয়েকটি বেসরকারি ইসলামী এনজিও সংস্থা কোটি কোটি টাকা যোগান দিতেন। অর্থের ভাগ বন্টনে হেরফের হওয়াতে উগ্র দেওবন্দী কওমিরা নিজস্ব খতমে নবুওয়াত আন্দোলন সৃষ্টির সিদ্ধান্ত নেয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তারা ফলও পেয়েছে ২০০৪ সালের ৮ জানুয়ারি কাদিয়ানীদের সকল প্রকাশনা সরকারিভাবে নিষিদ্ধ করার মাধ্যমে । এই ৪১১ আন্দোলনের নেতা কওমি উগ্র আলেম সম্প্রায়রা কয়েক দলে বিভক্ত । শায়খুল হাদিস আজিজুল হক ও মহিউদ্দিন খান, ফজলুল হক আমিনী, চরমোনাই পীর ফজলুল করিম, মাহমুদুল হাসান মমতাজি, নূর হোসাইন নুরানীর নেতৃত্বে ৫ দলে পরিণত হয়েছে। শায়খুল হাদিস আর মহিউদ্দিন খানের নেতৃত্বে তাহফফুজে খতমে নবুয়ত আন্দোলনটি আর্থিকভাবে খুবই শক্তিশালী । যার কারণে অন্যান্যরা তাদের দলে যোগ দিলেও অর্থ-অনর্থের কারণ হয়ে দাড়ায় বারবার । কারণ সৌদি আরব ও আরব বিশ্বের টাকা আসে মহিউদ্দিন খানের মাধ্যমে ৷ অন্যান্যদের জন্যও বাহিরের রাষ্ট্র থেকে সাহায্য আসত কিন্তু কম। যার কারণে নদী ভাঙনের মত খতমে নবুওয়াত আন্দোলনটি ভাঙতে ভাঙতে ৫ দলে এসে ঠেকেছে। জাতীয় মসজিদের খতীবের নেতৃত্বে মওদুদীবাদী জামায়াত সমর্থকদের খতমে নবুওয়াত আন্দোলনকারীদের সৃষ্টি লগ্ন থেকে উদ্দেশ্য হল আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে নির্বিচারে হত্যা করে চিরতরে নিশ্চিহ করে দেয়া, যেমন- পাকিস্তানে মওদুদীপন্থীরা শত শত আহমদিয়া নারী-পুরুষ হত্যা করেছিলেন । সেই সাথে বাইরের দাতাদের সাহায্য-সহযোগিতা দু'হাতে লুফে নিয়ে নিজেদের ইসলামী দল নামধারী দলীয় সংগঠনের হাতকে শক্তিশালী করা । আর কওমি উগ্র পন্থিদের মধ্যে শায়খুল হাদীস ও মহিউদ্দিন খানের গঠিত দলেরও উদ্দেশ্য আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা। সেই সঙ্গে দাতাদের অঢেল অর্থ ভোগ করা কিন্তু ফজলুল হক আমিনী, চরমোনাই পীর, মোমতাজি ও নূরানীদের খতমে নবুওয়াত আন্দোলনের উদ্দেশ্য কী আদৌ সমর্থকরা কর্মীরা পর্যন্ত জানে না। আমিনী চেয়েছিলেন নিজেকে মুসলিম বিশ্বে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে । যাতে দাতাগোষ্ঠীরা তার মাধ্যমে অর্থের ব্যবস্থা করে দেন। যার কারণে আমিনীর আন্দোলনকারীরা যত্রতত্র সহিংসতা-উগ্ঘতা ছড়াত। ১৯৯৩ সালে খতমে নবুয়ত পুনরায় গঠিত হয় ঢাকার মিরপুরের জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় মাওলানা শামসুদ্দিন কাসেমীর নেতৃত্বে । তখন তাদের কর্মকাণ্ড মূলত আহমদীয়াবিরোধী প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ ছিল। পরে আরজাবাদ মাদ্রাসায় "৯৪ সালের ১ জানুয়ারি থেকে ১০ দিনের খতমে নবুওয়াতের প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য বাংলাদেশে আসেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তৎকালীন সাংসদ কট্টরপন্থি মাওলানা মঞ্জুর আহমদ চিউনিটি। তিনি পাকিস্তানে আহমদীয়াবিরোধী আন্দোলনের কারণে উগ্র ধর্মীয় গোষ্ঠীর কাছে “কাদিয়ানী আস্তানা বিজয়ী” হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। সাবেক খতিব মাওলানা উবায়দুল হক। তিনি ১৯৯৩ সালে এই সংগঠনের নাম পরিবর্তন করে “মজলিশে তাহফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’ ঘোষণা করেন। তিনি নিজে এর আমীর হন। ২০০৫ সালের ২ জুন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “খতমে নবুওয়াতের নামে পরিচালিত আন্দোলনের শেঁকড় যে পাকিস্তানে, তার প্রমাণ ৪১২
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।