শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। এগুলোর মধ্যে ধর্মীয় উস্কানিমূলক কার্যক্রমসহ নানা অভিযোগে বর্তমান সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করে। হিযবুত তাওহীদ ছাড়াও কালো তালিকাভুক্ত অন্য সংগঠনগুলো হচ্ছে- উলামা আঞ্জুমান আল বাইয়্িনাত, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি), ইসলামী সমাজ, তৌহিদ ট্রাস্ট, তা-আমির উদ-দ্বীন বাংলাদেশ (সংগঠনটিকে হিজবে আবু ওমর নামেও ডাকা হয়) ও আল্লার দল। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে এসব সংগঠনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়। জেলা ও থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়। নিষিদ্ধ সংগঠনগুলো ছাড়াও হিজবুত তাওহীদসহ আরও আটটি সংগঠন জঙ্গিদের মদদ দিচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়৷ এরপরই মন্ত্রণালয় থেকে এসব সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হয়। এসব সংগঠনের সঙ্গে কারা জড়িত, অর্থের জোগানদাতা কারা, তা খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়। কিন্ত হিজবুত তাহরীর ছাড়া কালো তালিকাভূক্ত আর কোনো সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি সরকার । ২০০৩ সালে বরিশালেই প্রথম জিহাদি লিফলেট বিতরণ । পরবর্তীকালে বায়জিদ পন্নী “দাজ্জাল/[)91191” নামে আরেকটি বই প্রকাশ করেন যেখানে ইহুদী এবং হয়েছে। ২০০৭ এর দিকে দেশের সমগ্র উত্তরাঞ্চলে জেএমবি, হুজি এবং হিজবুত তওহিদ মিলিতভাবে জঙ্গি তৎপরতা পরিচালনা করেছে । এর ধারাবাহিকতায় ২০১০ সালে সংগঠনটি চিটাগাং প্রেস ক্লাবের সামনে জিহাদি লিফলেট বিতরণকালে তৎকালীন প্রধান রিয়াদ সহ তিন চারজন গ্রেপ্তার হয়। এরপর দলটি নিজেদের প্রচার কৌশলে ব্যাপক পরিবর্তন আনে এবং নিজেদেরকে সংস্কারমনা, সাহিত্যপ্রেমী উদার ইসলামী দল হিসেবে অনলাইনে মাঠে ময়দানে তুলে ধরতে শুরু করে। তাদের লেখা জঙ্গি সংশ্লিষ্ট সব ধরনের বইগুলো গোপন করে ফেলে । তাদের পত্রিকার নাম ছিল “দেশের পত্র” । সেটা বদলে পত্রিকার নাম রাখে “বজ্রশক্তি” ৷ দলটি এভাবে সংস্কারের মোড়কে ধীরে ধীরে আত্মস্থ করতে বাধ্য করে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর “কালো তালিকায়'ভূক্ত উগ্ৰপন্থী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের তৎপরতা চলছে প্রকাশ্যেই। রাজধানীতেও দিন-দুপুরে ভাসমান হকারদের মতোই তারা বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চে উঠে এসব লিফলেট, বই, সিডি বিক্রি ও বিতরণ করছে। দেশের বিভিন্ন স্থানে ইসলামের নামে উগ্র ও ভ্রান্ত মতবাদ প্রচারের সময় সংগঠনটির কর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক ও গ্রেপ্তার করলেও তাদের কার্যক্রম থেমে নেই। জঙ্গিবাদি মিশন থেমে নেই হিযবুত তাওহীদের £ ২০১৭ সালের ১২ মার্চ বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “চট্টগ্রামে জোটবদ্ধ হয়েছে তিন জঙ্গি সংগঠন। এ সংগঠনগুলো হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর, ৪০৯ হিজবুত তাওহীদ এবং আহলে হাদিস। তাদের কাজে সমন্বয় করছে ইসলামী ছাত্র শিবির ৷ শনিবার থেকে রবিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জঙ্গি সংগঠনের ১৭ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট, জিহাদি বই এবং সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়। “ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ঈদগাহ এলাকার একটি লন্দ্রি দোকানে জঙ্গিরা গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, আহলে হাদিস এবং ছাত্র শিবিরের নেতা কর্মী রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। এসব জঙ্গি সংগঠনের মধ্যে সমন্বয় করছে জামায়াত-শিবিরের কয়েকজন নেতা । “ডবলমুরিং থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন খান বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই এক সময় জামায়াত কিংবা শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানেও কয়েকজন জামায়াত ও শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন । সংগঠনটির ওয়েব সাইট ঘেঁটে দেখা গেছে এর প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের করটিয়া এলাকার বায়াজীদ খান পনী নামক এক ব্যক্তি। ১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি হিযবুত তাওহীদ নামক এই সংগঠনের জন্ম দেন। এবং নিজেকে সংগঠনটির সর্বোচ্চ নেতা ও “এমামুযযামান” হিসেবে অভিহিত করেন । ২০০৮ সালে তিনি দাবি করেন, বিশেষ এক 'মোজেজা'র মাধ্যমে আল্লাহ তাআলা নাকি নিজেই তাকে “এমামুযযামান' হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং ‘হিযবুত তাওহীদ’কে বর্তমান সময়ের একমাত্র সত্যাশ্রিত দল হিসেবে ঘোষণা করেছেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি বায়জীদ খান পরী নামক কথিত এ এমামুযযামানের মৃত্যু হয়। তার পরে “হিযবুত তাওহীদের “এমাম' হিসেবে দায়িতে আসেন হোসাইন মোহাম্মদ সেলিম নামক এক ব্যক্তি। সংগঠনটির দেওয়া তথ্য থেকে জানা যায় এই লোক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামের বাসিন্দা । ১৯৭২ সালে জন্ম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘বিসিএস’ ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার দাবি করলেও আাকাডেমিকভাবে ধর্মীয় কোনো পড়াশোনা নেই তার । তাছাড়া ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে এই লোক একটি মুদি দোকানের দোকানদারি করছেন । এই ছবি যারা ছড়িয়েছেন, তাদের দাবি, বছর দশেক আগে তিনি মুদি দোকানদার ছিলেন। মুদি দোকানের ব্যবসা থেকে বছর কয়েকের ব্যবধানে কীভাবে তিনি “হকপন্থী” ‘একমাত্র’ ধর্মীয় সংগঠনের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন। বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অব্যাহত বক্তব্য-বিবৃতি দিলেও ২০১৪ সালে উগ্রবাদ ও নানামাত্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালো তালিকাভুক্ত হয়েছিল হিযবুত তাওহীদ নামক এই সংগঠন । এর সাথে সং ৪১০

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।