ইসলামী বইয়ের আড়ালে হিযবুত তাওহীদ জঙ্গিবাদের দাওয়াত £ বিভিন্ন ইসলামী বই বিক্রির নামে উগ্র মৌলবাদী সংগঠন হিযবুত তাওহীদ দেশের সাধারণ মানুষদের তাদের দলে যোগদানের আহবান জানাচ্ছে। অথচ সংগঠনটি রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ৷ নিষিদ্ধ ঘোষিত অন্য জঙ্গি সংগঠনগুলোর মতই এ সংগঠনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাদের কর্মকাণ্ড থেমে নেই। এ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। তাদের কাছ থেকে দাজ্জাল নামক বই উদ্ধার করা হয়। যুবকদের বেশ কিছু ইসলামী বই পুস্তক বিক্রি করতে দেখা যায় বিভিন্ন জায়গায় । হাতে নিয়ে দেখা যায় তার কাছে থাকা প্রায় সবকটিই উগ্র ইসলামী বই ৷ ধর্মকে ব্যবহার করে জিহাদ, ধর্মীয় অনুশাসন, পারিবারিক ও ব্যক্তি জীবনের বিষয়ের ওপরও বই রয়েছে তার কাছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘দাজ্জাল’ নামের বইটি । এছাড়া রাজধানীতে বিভিন্ন যাত্রী পরিবহন বাসে ইসলামী বইয়ের আদলে এ সংগঠনের বই পুস্তক বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট বিক্রেতাদের কাছে এটি জঙ্গি সংগঠন নয় উল্লেখ করে উচ্চ আদালতের একটি রিটের কাগজ দেওয়া হয়। সংগঠনটির কর্মীরা এর আগে দাজ্জাল নামে একটি উগ্র পুস্তক বিক্রি ও বিলি করত। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা থেকে এসব পুস্তক জব্দ করেছেন। এছাড়া সংগঠনটির বেশ কিছু নারী সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি দল হিযবুত তাওহীদের আমির বায়জিদ খান পরী তার বই “এসলামের প্রকৃত রূপরেখা'তে লিখেছেন, “জেহাদকে আল্লাহ এসলাম প্রতিষ্ঠার নীতি হিসেবে গ্রহণ কোরলেন ।' (এসলামের প্রকৃত রূপরেখা পৃ. ২৮) তিনি আরো লিখেছেন, “নামায এ জিহাদের জন্য চরিত্র সৃষ্টির অনুশীলন। সংগ্রামের মাধ্যমে সমস্ত পৃথিবীতে এই জীবন বিধানকে প্রতিষ্ঠা করতে যে অসাধারণ চরিত্রের মানুষ প্রয়োজন, সেই অসাধারণ মানুষের শারীরিক চারিত্রিক ও আধ্মাতিক গঠনের জন্য প্রশিক্ষণ হল নামায । কিন্তু উদ্দেশ্য হল সেই সংগ্াম।” (এসলামের প্রকৃত রূপরেখা পৃ. ২৯) জঙ্গি দল হিযবুতের আমির আরো লিখেন, “তাওহীদ ও জিহাদই ইসলামের মূল মন্ত্র। বাকি সব ইবাদত নামায রোযা হজ্জ যাকাত যা কিছু আছে সবই বৃথা যাবে জিহাদ না করলে ।' (এসলামের প্রকৃত রূপরেখা পৃ. ২৯) তিনি আরো লিখেছেন, “যে উম্মাহকে আল্লাহর রসুল (দ) হাতে তরবারি ধরিয়ে দিয়ে ঘর থেকে পৃথিবীতে বের করে দিয়েছিলেন , সূফিরা সেই উম্মাহের হাত থেকে তরবারি কেড়ে নিয়ে তসবিহ ধরিয়ে দিয়ে পেছন টেনে ধরে খানকায় বসিয়ে দিলেন ।” (“বর্তমানের বিকৃত সুফিবাদ” ৩৭ নং পৃ) জঙ্গি দল হিযবুত তাওহীদের নেতা বায়জিদ খান পন্নী আরো লিখেন, এই দীনের মর্মবাণী হল জিহাদ, কেতাল। (“বর্তমানের বিকৃত সুফিবাদ” ৪১ নং পৃ.) হিযবুত তওহিদ এমন একটি জঙ্গি দলের নাম যে ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কট্টরপন্থী জঙ্গি দল হিসেবেই প্রথমে আত্মপ্রকাশ করে। কিন্তু জঙ্গি দলসমূহের লিস্টে নাম ৪০৭ আনে বাহ্যিকভাবে । সরকারের আমলা ও সমাজের সকলের পরিচিত মিডিয়ার বড় বড় ব্যক্তিদের নিয়ে মিটিং সমাবেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ধর্ম ব্যবসায়ের বিপক্ষে মুখরোচক সমালোচনা করে এখন জঙ্গি তকমা ঢাকার কূটকৌশলে ব্যস্ত । টাঙ্গাইলের করটিয়ার গ্রামে হিযবুত তাওহীদ মোহাম্মদ বায়জিদ খান পন্নী জন্মগ্রহণ করেন। বায়জিদ খান পনী পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে পাকিস্তান মুসলিম লীগে শক্ত অবস্থান তৈরী করে । মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বায়জিদ খান পরী বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি নিশ্চিত হলে ১৯৭১ এর ডিসেম্বরে দেশত্যাগ করে প্রথমে পাকিস্তান এবং পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে আত্মগোপন করেন। ১৯৮০ সালে জেনারেল জিয়ার আশ্বাসের ভিত্তিতে বায়েজিদ খান পনী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ইতিমধ্যে বায়েজিদ খান পরীর ছোটো ভাই সেলিম পরী নিজেকে স্থানীয়ভাবে ইসলামী তাত্বিক ও চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন। বড় ভাইয়ের দেশে প্রত্যাবর্তন তাকে আরও দুঃসাহসী করে তোলে । আশির দশকের শেষ দিকে সেলিম খান পন্নী নিজেকে “ইমামুজ্জামান' বা জগৎ এর সর্বশ্রেষ্ঠ ইমাম রূপে ঘোষণা করে নিজেদের আকিদা বা বিশ্বাস প্রচার করা শুরু করে। এসময় বায়েজিদ খান পন্ী নিয়মিত মধ্যপ্রাচ্য সফর করে সংগঠন তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন। ১৯৯২ সালে বায়েজিদ খান পন্নী হিজবুত তওহিদ নামে নিজস্ব সংগঠন তৈরি করে এবং সংগঠনের ইশতেহার প্রকাশ করে । দলটি ইশতেহারে প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে এবং প্রচলিত শাসন ব্যবস্থাকে উচ্ছেদে শারীরিক শক্তি প্রয়োগকে বাধ্যতামূলক ঘোষণা করে । নিজেদের নিজস্ব মতধারার বাইরে সকলকেই অমুসলিম হিসেবে উল্লেখ করা হয়। যেকোনো ত্যাগ স্বীকার করার বিনিময়ে হলেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা এবং মানব সৃষ্ট সকল আইনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে দলটি নিজেরা কট্টর জঙ্গি সন্ত্রাসী রূপে আত্মপ্রকাশ করে । ১৯৯৬ সালে বায়েজিদ পনী “This is not true Islam” প্রকাশ করে, বইতে ইশতেহারের বিষয়গুলিকে আরও যুক্তিযুক্ত করার চেষ্টা করা হয় ধর্মীয় বিকৃত সব যুক্তির মাধ্যমে, এমনকি ফজর ওয়াক্তের নামাজকে ফরজ হিসেবে স্বীকার না করা এবং প্রচলিত আযানকে কুকুরের ডাকের সাথেও তুলনা করা হয়েছে এই বইতে । এরপর হিজবুত তওহীদ নিজেদের সদস্যদের জন্য নামাজ পড়ার নিয়মে পরিবর্তন করে বিকৃতভাবে নামাজ পড়াকে বাধ্যতামূলক করে। এই বিকৃত নামাজের ভিডিও ইউটিউবে সহজেই পাওয়া যায়। ২০০০ সালে তারা প্রথম সহিংসতা শুরু করে বরিশালের গৌরনদীতে । ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও শাহাদাত-ই-আল হিকমা নামের চারটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করে। দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় ২০০৯ সালের প্রথমদিকে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা হিজবুত তাওহীদ ও হিজবুত তাহরীরসহ আরও আটটি সংগঠনকে কালো তালিকাভুক্ত করে এবং এগুলোকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র ৪8০৮
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।