২০০৫ সালের ৩ সেপ্টেম্বর ভোরের কাগজ পত্রিকায় এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “স্মৃতিসৌধ ও মিনারে ফুল দেওয়া, শিখা চিরন্তন ও শিখা অনির্বাণে সম্মান জানানো পহেলা বৈশাখ উদযাপন এবং অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালানোকে “আল তানজীম’ শিরক হিসেবে চিহ্নিত করেছে । “জনগণই সকল ক্ষমতার উৎস’ এ ধরনের আকীদা বা বিশ্বাস রাখাও শিরক বলে তাদের মুখপত্র “বাতায়ন'-এ উল্লেখ করা হয়। মুখপত্রে জানানো হয়েছে, সংগঠনের দ্বিতীয় স্তরের সদস্য 'মুস্তাকিল সাথীদের’ তানজিমী শট কোর্সে পড়ালেখা এবং জিহাদি কর্মতৎপরতায় অংশগ্রহণের জন্য প্রশিক্ষিত করা হচ্ছে। এ সংগঠনের তৃতীয় স্তরের সদস্যদের জিম্মাদার ভাই নামে অভিহিত করা হয়। মুলত প্রাথমিক সদস্যদের ব্রেন ওয়াশ কার্যক্রমও জিম্মাদার সে ব্যাপারে তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম, ময়মনসিংহ এবং পঞ্চগড়ের তেতুলিয়ায়, তাদের কার্যক্রম পরিচালনার জন্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি খুলনায় দ্বিতীয় স্তরের নেতাদের কাজ শুরু হয়েছে এবং ২০০৬ সালের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলেও “বাতায়ন'- এ উল্লেখ করা হয়। “প্যালেস্টাইনের উগ্রবাদী গ্রুপ হিসেবে চিহ্নিত ‘হামাস’, “আল জিহাদ’, হিসেবে মানলেও ইয়াসির আরাফাত এবং তার সংগঠন আল ফাতাহকে তারা চরিত্রহীন ও দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেছে। নিরাপত্তার স্বার্থে ‘আল তানজীম’ সদস্যদের প্রকৃত ঠিকানা না জানানো এবং বেশি দিন এক এলাকার দায়িত্ব পালন না করার ব্যাপারে কঠোর নির্দেশ রয়েছে। ‘বাতায়ন’ এ প্রকাশিত প্রশ্নোত্তরমূলক লেখায় এক সদস্যের প্রশ্নের উত্তরে বলা হয়েছে, বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য দশ লাখ লোক যথেষ্ট । বলা হয়েছে তাবলীগ ও জামায়াতের বিপুল সমর্থন থাকলেও বিপ্লবের উপযোগী লোকসংখ্যা (আপাতত) কম। উচ্চতর জঙ্গি প্রশিক্ষণের জন্য প্রতি বছর এ সংগঠনের প্রায় ৫০ জন করে সদস্য দেশের বাইরে যাচ্ছে বলে জানানো হয়েছে ।'২ উগ্র মৌলবাদী সংগঠন “আল তানজীম' সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে জানা গেছে, কঠোর গোপনীয়তার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় এখানকার কেউই তাদের প্রকৃত নাম ঠিকানা প্রকাশ করে না। তবে রাজধানী ঢাকা থেকে এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। “জিম্মাদার ভাই'র সঙ্গে সংগঠনের তৃতীয় স্তরের সদস্যরাই একমাত্র বিভিন্ন শাখাগুলোতে গিয়ে আলাপ-আলোচনা সারতে পারে । তবে প্রত্যেক সদস্যেরই বায়োডাটা কেন্দ্রে সংরক্ষণ করা হয়। সকল ধরনের ‘ইবাদত’ একাকী এবং তা গোপন রাখা এবং দায়িতশীলদের কাছে পরামর্শ গ্রহণ, প্রশিক্ষণ গ্রহণ ও প্রয়োজনে হয়েছে। কিন্তু ‘দায়িত্বশীল’ কে এ প্রসঙ্গে কিছু বলা হয়নি। “আল তানজীম' এর মুখপত্র ‘বাতায়ন’ অনিয়মিত পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও এতে কোনো ঠিকানা 8০৫ লেখা নেই। নওশের বিন আহমদকে “বাতায়ন'-এর প্রতিষ্ঠাতা, আলী আকবর মৃধাকে পৃষ্ঠপোষক, আবদুল্লাহ মাসউদকে সম্পাদকন্ডলীর সভাপতি হিসেবে মুখপত্রে উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র দ্বিতীয় স্তরের সদস্য “মুস্তাকিল সাথী'দের কাছে গোপনে এ মুখপত্র সরবরাহ করা হয়। ২৮. হিযবুত তাওহীদ ২০০১ সালে দৈনিক “বজ্রশক্তির” উপদেষ্টা ও “দৈনিক দেশের পত্রের’ সাবেক সম্পাদক বায়জীদ খান পন্নীর হাত ধরেই যাত্রা শুরু করে হিজবুত তাওহীদ । এখন আমীর মসীহ- উর রহমান এবং ঢাকার আমীর আলী হোসেন। তারা দু'জনই সংগঠনকে শক্তিশালী করেছেন । ঢাকার বাইরেও হিজবুত তাওহীদ কর্মকাণ্ড চালাচ্ছে। ২০১৪ সালের ২৮ জানুয়ারি, রাজধানীর বারডেম হাসপাতালের একজন চিকিৎসকের কক্ষে যান দুই যুবক ৷ তারা নিজেদের “হিজবুত তাওহীদের’ মুজাহিদ (সদস্য) পরিচয় দিয়ে ওই চিকিৎসককে দাওয়াতপত্র দেন। এরপর সংগঠনকে সহায়তার জন্য চাদা দাবি করেন। সেই অনুষ্ঠানের দাওয়াতপত্র পেয়ে ব্বিত হন চিকিৎসক । ওই চিকিৎসকের মতোই অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে হিজবুত তাওহীদ নামের সংগঠনটিকে নিয়ে । ২০১৪ সালে রাজধানীসহ সারা দেশে ব্যাপক তৎপরতা শুরু করেছে এ সংগঠন । ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, বই, ডকুমেন্টারিসহ তারা নানা প্রচারণা কার্যক্রম চালাচ্ছে । এই সংগঠনের রয়েছে নিজস্ব প্রচারের জন্য দৈনিক দেশের পত্র ও ব্জশক্তি নামের দুটি পত্রিকাও। তবে খোজ নিয়ে জানা গেছে, জঙ্গিবাদ বিষয়ে সক্রিয় হয়ে ওঠা এ সংগঠনের বিরুদ্ধেই মৌলবাদী প্রচারণাসহ জঙ্গিবাদের অভিযোগ আছে। “হিজবুত তাওহীদ’ বা এর অঙ্গীভূত কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে সরকার । ২০১৪ সালের ২৩ নভেম্বর, এ-সংক্রান্ত একটি চিঠি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ । ২২ জানুয়ারি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে “কালো তালিকাভুক্ত" সংগঠন হিজবুত তাওহীদ বা এর কোনো অলপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ না দিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব ‘সন্দেহভাজন’ সংগঠন নিষিদ্ধকরণের পর্যলোচনার তালিকায় আছে, তাদের মধ্যে অন্যতম “হিজবুত তাওহীদ’ । এক বছর ধরে সংগঠনটি প্রচারণার নতুন কৌশল গ্রহণ করেছে। দলীয় পত্রিকাসহ বিভিন্ন নামে সভা-সেমিনার করছে তারা । সরকারি বিভিন্ন দপ্তরসহ গণমাধ্যম অফিসে তারা তাদের প্রচারপত্র বিলি করছে। তারা সরকারি দলের নেতা-কর্মীদের নিজেদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করারও চেষ্টা করছে। তবে “হিজবুত তাওহীদের’ সংশ্লিষ্টরা বলছে, সংগঠনটির বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে গণমাধ্যম হিজবুত তাওহীদ নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত সংগঠন নয়, এ সংগঠন ইসলামের জন্য কাজ করছে ।”২৫ ৪8০৬
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।