ওলামা সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের উপর হামলা ৷ (৮) আবাসিক হোটেল, ক্লাব, বাস টার্মিনাল ও রেল স্টেশনসমূহে হামলা । (৯) চট্টগ্রামের ফটিকছড়ির হামলা । (১০) বাংলা নববর্ষের বৈশাখী মেলা, ২১শে ফেব্রুয়ারির বই মেলা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় উৎসবে হামলা । চে) জঙ্গিসংগঠনসমূহকে এঁক্যবদ্ধ করে বৃহত্তর জোট গঠন করা । (ছ) জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং মূল ধারার বিভিন্ন ইসলামী সংগঠন ও দলের সদস্যদেরকে জোটে সম্পৃক্ত করা । ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ““গাজওয়াতুল হিন্দ” বা “হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ” সামনে রেখে সংগঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের জঙ্গিরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা*আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি, আনসার আল ইসলাম ও জামা*আতুল মুজাহিদীন ইন্ভিয়া- জেএমআই একজোট হয়ে এই অপতৎপরতা শুরু করেছে বাংলাদেশে ৷ জঙ্গিবাদ দমনে তথ্য বিনিময়ের মাধ্যমে এ অপতৎপরতা বন্ধে একসঙ্গে কাজ করছেন বাংলাদেশ-ভারত গোয়েন্দারা । ঢাকার কাউন্টার টেররিজম গ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসির দেয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স-এসটিএফ। ২০২০ সালের ডিসেম্বর মাসে ঢাকার মগবাজার, ইস্কাটন ও রাজাবাজার এলাকায় কয়েকটি সিরিয়াল ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে জঙ্গি সম্পৃক্ততা পেয়েছিল মহানগর গোয়েন্দা পুলিশ । এসময় কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় শীর্ষ এক জঙ্গি নেতার মোবাইল ফোন । সেই মোবাইল ফোন থেকেই “গাজওয়াতুল হিন্দ'-এর জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনের একজোট হয়ে কাজ করা সম্পর্কিত কিছু নথি উদ্ধার হয় ৷” ২৫. আল তানজীম তালেবানি কায়দায় খেলাফত রাষ্ট্র বানানোর উদ্দেশ্যে ২০০৫ সালে উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিষ্ঠিত হয় “আল-তানজীম' নামের জঙ্গি সংগঠন । এ সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে তাদের সদস্যদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে । আদর্শ এবং কর্মপদ্ধতিগতভাবে মিল থাকায় অনেকে এটিকে বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)-এর শাখা সংগঠন বলে ধারণা করলেও আল হারামাইন নামের অপর একটি সংগঠন তাদের মূল আদর্শ বলে জানা গেছে। ইসলামী বিপ্লব সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে তাদের সংযোগ রয়েছে বলে সংগঠনটির মুখপত্র “বাতায়ন'-এ দাবি করা হয়েছে। জামায়াত- জামায়াত-শিবিরের প্রশংসা করে বলা হয়েছে, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে জামায়াত-শিবির দেশের সেরা ইসলামী সংগঠন। সংগঠনটির নীতিমালা অনুযায়ী এর সদস্যদের ৪০৩ ক্যাডারভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ এবং গোপনীয়তার মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের মুখপত্র “বাতায়ন'-এ তাদের সদস্যদের দেশে “রাষ্ট্র বিপ্লব’ সম্পন্ন করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়ার আহবান জানানো হয়েছে। “বাতায়ন'- এর বিভিন্ন অংশে ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে “ইমারত গঠন’ শব্দটি একাধিক বার ব্যবহৃত হয়েছে। এবং রাউজান ও রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে হরকাতুল জিহাদ-এর পাশাপাশি জঙ্গি মৌলবাদী সংগঠন “আল তানজীম” ও অন্য জঙ্গি গ্রুপগুলোর একাধিক আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে । সেখানে মাদ্রাসা ছাত্রদের দিয়ে বোমা তৈরির কলাকৌশল, সামরিক কায়দায় গেরিলা প্রশিক্ষণ এবং আর্মড কমব্যাট ট্রেনিং দেওয়া হয়। শস্য খামারের নামে সরকার থেকে পাহাড়ি জায়গা লিজ নিয়ে আল তানজিম-এর নেতারা ক্যাম্প গড়ে তুলেছে। দিনের বেলায় তারা শস্য খামার কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখালেও রাতের আধারে সেখানে মশাল জ্বালিয়ে প্রশিক্ষণ চলে । বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ছাত্রদের এখানে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গোপনীয়তার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন মাদ্রাসায় গিয়ে সদস্য সংগ্রহ করে । পাঁচ ক্যাটাগরির সদস্যদের মধ্যে প্রাথমিক সদস্যদের মাদ্রাসা কিংবা ঘরে বসে প্রশিক্ষণ দেয়া হলেও বাকিদের বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে ইসলামী বিপ্লবের জন্য “সাইলেন্ট রেভ্যুলেশন-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আদর্শকে সামনে রেখে সংগঠনটি তাদের তৎপরতা চালালেও তানজীম গ্রহণের মাধ্যমে ইনফাক কিতাল ফি সাবিলিল্লাহ' অর্থাৎ “আল্লাহর পথে হত্যার সুযোগ সৃষ্টি হয়’ বলে এর মুখপত্র “বাতায়ন'- এ উল্লেখ করা হয়েছে । আল তানজীমের'র ৬২টি বৈশিষ্ট্যের মধ্যে রাষ্ট্র বিপ্লব সম্পন্ন করার দিকনির্দেশনা, আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ থাকা, কঠোর কেন্দ্র নিয়ন্ত্রিত ক্যাডারভিত্তিক গোপনীয়তার অগ্রসর, রাষ্ট্র ও প্রশাসন পরিচালনার গাইডলাইন থাকা, আক্রমণাত্মক হিট এন্ড রান পদ্ধতি অনুসরণ এবং শক্তি সঞ্চয়ের পর সম্মুখ সমরে অংশগ্রহণের কথা বলা হয়েছে। বিপ্লবের লক্ষ্যে কঠোর জীবনানুশীলনের বলে “বাতায়ন'-এ জানানো হয়েছে। সংগঠনটি কোনো “গোপন, নিষিদ্ধ কিংবা প্রকাশ্য” সংগঠন নয় বলে দাবি করা হয়েছে। “বাতায়ন*-এ উল্লেখ করা হয়, “আমরা একটি নীরব বিপ্রব সম্পন্ন করতে চাই। আমরা কোনো অপরাধী নই । আমরা ১০০ ভাগ শরিয়তসম্মত, খাঁটি, ইসলামী বিপ্লবের লক্ষ্যে অগ্রসরমান একটি কাফেলা । বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের অনুকূল নয়। তাই আমাদের সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হয়। তালিম তরবিয়তের মাধ্যমে সুগঠিত সুপ্রশিক্ষিত, সুবিন্যান্ত ও সুষমামন্ডিত জনশক্তি হিসেবে সদস্যদের গড়ে তোলা হবে । “আল তানজীম'-এর ইসলামী বিপ্লবের জিহাদে সন্তানদের উৎসর্গ করার জন্য “বাতায়নে'-এর মাধ্যমে অভিভাবকদের কাছে আহবান জানানো হয়েছে ৷’ 8০৪
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।