শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

‘AQIS’ শাখা ঘোষণা করার পরপরই-বাংলাদেশ, মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের কয়েকটি প্রদেশ নিয়ে তথাকথিত ইসলামী রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে তৎপরতা শুরু করে । বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, চট্টগ্রাম বিভাগের ফেনী, বারৈয়ার হাট, সীতাকুণ্ড, মিরেরসরাই, ফটিকছড়ি এবং ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড়, বর্ধমান, বীরভূম, নদিয়া, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খন্ড ও মিয়ানমারের আরাকান ও মন্ডু অঞ্চল নিয়ে “গাজওয়ায়ে হিন্দ নামে একটি তথাকথিত ইসলামিক ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্যে “একিউআইএস-বাংলাদেশ' শাখার প্রাথমিক কার্যক্রম শুরু করে । “গণকমিশন'-এর অনুসন্ধানে জানা গেছে- জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর নতুন-পুরনো সদস্যরা “একিউআইএস' বাংলাদেশ শাখার নামে তৎপরতা আরম্ভ করেছে । আল কায়েদার এই শাখা তিন ধাপে তাদের কর্মী সংগ্রহ করছে। তার মধ্যে ‘দ্বীন কায়েমের সাথী’, “বায়াতে ফিছাবীলিল্লাহ* ও “শহিদী কাফেলা’, আল্লাহর পথে “দাওয়াতি কার্যক্রম’ চালাতে প্রাথমিকভাবে মগজ ধোলাই শুরু করা হয়। ভারত-বাংলাদেশ এবং মিয়ানমার নিয়ে AQIS জঙ্গিদের মহাপরিকল্পনা : গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে- ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি ৪০ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা “আল-কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)' বাংলাদেশ শাখা এবং “ইসলামিক ল ফোর্স অব হিন্দুস্তান’ নামের দুটি জঙ্গিজোট । পরিকল্পনা গুলোর মধ্যে দীর্ঘ মেয়াদি ১৮টি, মধ্যমেয়াদি ১৩টি ও স্বল্পমেয়াদি ৯টি পরিকল্পনাকে সামনে রেখে উক্ত জঙ্গিজোট তাদের জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের গ্রহণ করা পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হলো-_ (ক) স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে_ ২০২৩ সালের মধ্যে বিশিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের উপস্থিতি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে জানান দেওয়া এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা, কর্মী সংগ্রহ করা, কর্মীদের প্রশিক্ষণ দেয়া, আইন-শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীতে নিজেদের অনুগতদের টার্গেটভিত্তিক নিয়োগ দেওয়া । (খ) মধ্যমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে_- চূড়ান্তভাবে সশস্ত্র হামলার জন্য জিহাদের জন্য নিজেদের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে তহবিল গঠন করা, বিশ্বস্ত-আত্মঘাতী সৈনিক (মুজাহিদ) তৈরি করা, কওমি-আলিয়া মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের দাওয়াতের মাধ্যমে নিজেদের জোটে সম্পৃক্ত করা। (গ) দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারকে নিয়ে ইসলামিক স্টেট (ইসলামিক সাম্রাজ্য) গঠন ৪8০১ করা । তিন দেশের মধ্যে বাংলাদেশকে ৭টি, মিয়ানমারকে ১৪টি এবং ভারতকে ২১টি সেক্টরে ভাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া । বাংলাদেশের ৭ সেক্টর হলো- (১) কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, নাইক্ষ্যণছড়ি ও মহেশখালী । (২) চট্টগ্রাম, পার্বত্য জেলার বান্দরবান, রাঙ্গামাটি, বাশখালী । (৩) রাজধানী ঢাকা হবে তাদের পরিকল্পনা ও কার্যক্রমের মূল কেন্দ্র। এর মধ্যে থাকবে পল্টন, বাংলাবাজার, কামরাঙ্গীর চর, লালবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডা, বনশ্রী, টঙ্গি, সাভার, গাজীপুর, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জ । (৪) ময়মনসিংহ জেলার মধ্যে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদরসহ টাঙ্গাইল ও জামালপুর জেলা । (৫) সিলেট বিভাগ, হবিগঞ্জ, সিলেট সদর ও মৌলভীবাজার । (৬) রংপুর জেলার রংপুর সদর, কুড়িগ্রাম, নন্দীগ্রাম, দিনাজপুর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগা, ঠাকুরগী, নাটোর ও বগুড়া। (৭) বরিশাল ও খুলনা সদর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা । ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, খাগড়াগড়, মিজুরাম, বর্ধমান, বীরভূম, নদিয়া, ঝাড়খন্ড, মুর্শিদাবাদ, বিহার। পরবর্তীতে কলকাতা, গুয়াহাটি ও রীচির মতো রাজধানী শহরগুলোতে আত্মঘাতী হামলা । মিয়ানমারের আরাকান ও মন্ড্ু নিয়ে একটি মুক্তাঞ্চল গড়ে তোলা । (ঘ) সরকারি যেসব স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে_ (১) জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ভবন, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংকের যে কোনো শাখায় হামলা । (২) ঢাকা নগর ভবন, রাজশাহী নগর ভবন, ইসলামিক ফাউন্ডেশন ভবন, চট্টগ্রাম কাফকো, কর্ণফুলী ৩য় সেতু, ঢাকা বন্দর, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জজকোর্ট, উ্টগ্রাম আদালত ভবন । (৩) সিলেট বিমান বন্দর, শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী । (ও) বেসরকারি যেসব স্থাপনা হামলার পরিকল্পনা রয়েছে_ (১) দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, *৭১ টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এটিএন নিউজ, এবিসি রেডিও কার্যালয়সহ আরো কয়েকটি পত্রিকা ও মিডিয়া ভবনে হামলা । (২) বিদেশি নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, ভারতীয় সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের ভারতীয় ভিসা সেন্টারে হামলা । (৩) ঢাকার বসুন্ধরা শপিং সেন্টার, যমুনা ফিউচার পার্কসহ দেশের অত্যাধুনিক শপিং মলগুলোতে হামলা । (8) ঢাকা ও চট্টগ্রাম শিশু পার্ক, সাভার ফ্যান্টাসী কিংডমসহ দেশের বিনোদন কেন্দ্রে হামলা । (৫) বঙ্গবন্ধু নভো থিয়েটারসহ নাট্যমঞ্চ ও সিনেমা হলগুলোতে হামলা । (৬) আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় কার্ধালয়সহ দেশের যে কোনো শাখা, শিয়া মসজিদ ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলা । (৭) রাজনৈতিক, সাংস্কৃতিক, লেখক, প্রকাশক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তচিন্তার আলেম- ৪০২

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।