২৩. বাংলাদেশ ইসলামিক মুভমেন্ট (বিইএম) বগুড়ায় নতুন একটি জঙ্গি সংগঠন বাংলাদেশ ইসলামিক মুভমেন্ট “বিইএম' ২০১৩ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির আদলে বিইএম (বাংলাদেশ ইসলামিক মুজাহীদ) নামে একটি জঙ্গি সংগঠন সারাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিনকে দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকাসহ অন্য জেলায় নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এই জঙ্গি সংগঠন । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, তারা ভারি অস্ত্র ও গোলাবারুদের মজুদ গড়ে তুলেছে। সেনাবাহিনীর মতোই কয়েকটি ভাগে বিভক্ত তাদের সংগঠন । রণকৌশল, স্কুল অব ইনফেনট্রি ট্যাকটিস, ইন্টারগেশন সেল ও প্লাটুন লিডারশিপ ইত্যাদি নামে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহারের কৌশলের পাশাপাশি ওইসব ভারি অস্ত্র কীভাবে তৈরি করা হয় তাও শেখানো হচ্ছে এই সংগঠনের স্কুল অব ইনফেনটি ট্যাকটিস শাখার মাধ্যমে । মূলত জেএমবির পলাতক জঙ্গিদের নিয়েই নতুন এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। ২০১৫ সালের ২৪ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “বগুড়ার ঠনঠনিয়ার ইয়াছিননগর এলাকায় এমনই একটি জঙ্গি সংগঠনের আস্তানা উদঘাটন করে র্যাব । এ সময় তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক একটি একে-২২ রাইফেল, একটি জার্মান এসএমজি, আমেরিকান পিস্তল, ৮০ রাউন্ড গুলি, ৬০টি বিদেশী চাকু, গুলির বাক্স, দুটি একে-৪৭ রাইফেলের বেয়োনেট, বিপুল পরিমাণ দেশী ধারালো অস্ত্রসহ তাদের সংগঠনের কলাকৌশলের বিভিন্ন কাগজপত্র ও বিপুল পরিমাণ জিহাদি বই। গ্রেপ্তারকৃতরা হলেন- ফিরোজ আলম (৩৫), নাহিদ (২২) ও বারহা শেখ বাবু (২১) । এদের মধ্যে ফিরোজ আলম দিনাজপুরের সেতাবগঞ্জের একটি মাদ্রাসার শিক্ষক । ওইদিন গভীর রাতে র্যাব- ১২ বগুড়া ক্যাম্পে গ্েপ্তারকৃতদের হাজির করা হয় সাংবাদিকদের সামনে । “বিইএমে*র সদস্যদের সামরিক কায়দায় বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সাংকেতিক ভাষায় ব্যবহার করে সদস্যরা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। ধৃত তিন জঙ্গির কাছ থেকেও উদঘাটন করা হয়েছে চাঞ্চল্যকর তথ্য । মালিকানাধীন মেসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২০১৩ সারের আগস্ট মাসের শুরুতে ওঠেন। তিন কক্ষের ওই মেসে বাইরে থেকে লোকজনের আসা-যাওয়া দেখে আশপাশে আবাসিক এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তারাই র্যাবকে বিষয়টি জানিয়ে দেয়। এরকম তথ্যের ভিত্তিতে র্যাব আরও তথ্য সংগ্রহের জন্য বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে র্যাবের স্কোয়াড়ন লিডার মীরান আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে উপস্থিত হয়। মেসের প্রথম কক্ষে প্রবেশের পর র্যাব দ্বিতীয় কক্ষে বেশ পায় সেখানে ১৪-১৫ জন গোল হয়ে বসে আছেন। একজন ব্যক্তি মাঝখানে বসে ৩৯৯ তাদের তালিম দিচ্ছেন। এ অবস্থায় গোল হয়ে বসে থাকা কয়েক ব্যক্তি র্যাব সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করে। কয়েক ব্যক্তি র্যাব সদস্যদের কিল, ঘুষি ও কামড় দেয়। এর মধ্যে ওই কক্ষ থেকে এক ব্যক্তি অন্য একটি দরজা দিয়ে তৃতীয় কক্ষে চলে যায়। সেখান থেকে একটি কালো ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবের এক সদস্যের সঙ্গে ওই ব্যক্তি ধস্তাধস্তির এক পর্যায়ে কক্ষে জানালার গ্রিল খুলে অন্যরা পালাতে থাকে । উপস্থিত র্যাব সদস্যরা কালো ব্যাগ বহন করা ব্যক্তিসহ ৩ জনকে আটক করে। ব্যাগ খুললে সেখান থেকে এসব ভারি অস্ত্র ও গোলাবারুদ বেরিয়ে আসে । “গ্রেপ্তার হওয়া নাহিদ জানিয়েছেন, ঢাকার কমলাপুরে তার বাসা । শিবু নামে এক ব্যক্তি ৫ দিন আগে তাকে বগুড়ায় নিয়ে আসে । মেসে তাকে বাজার করার দায়িত্ব দেয়া হয়। মাঝে মধ্যে মেসে অনুষ্ঠিত বৈঠকে সে অংশ নিয়েছিল। তবে বৈঠকে যেসব কৌশল সম্পর্কে জানানো হয়, তা তিনি কিছুই বুঝতে পারেননি । অপর জঙ্গি বারহা শেখ বাবু দাবি করেছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আবদুল্লাহ নামে এক ব্যক্তি তাকে সেখানে নিয়ে আসে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য । এ জন্য তাকে টাকাও দেয়া হবে বলে জানায় ৷ তবে যে ব্যক্তি তাকে মেসে এনেছিলেন, তাকে তিনি আর দেখতে পাননি। মেস থেকে বিভিন্ন সাংকেতিক ভাষায় লেখা বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ইলম, কায়দা ও এই তিন নামে তিনটি শ্রেণি রয়েছে। বিইএম নামে সংগঠনটির “লেভেল ওয়ান পঠানো পরিকল্পনা” বইয়ের ঠিকানা দেয়া হয়েছে বিটিআই ভিলা, ৩৪/৭-এ, গোলাপবাগ, ঢাকা ।”২৩ ২৪. আল-কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর এক ভিডিও বার্তার মাধ্যমে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা “আল- কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (4১019), প্রতিষ্ঠার ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে “একিউআইএস'-এর প্রধান নেতা হিসেবে পাকিস্তান জঙ্গি- সন্ত্রাসী গোষ্ঠী “হরকাতুল মুজাহিদীনে*র নেতা মাওলানা আসেম ওমরের নামও ঘোষণা করা হয়। এ-শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের আসাম, গুজরাট, আয়মান আল-জাওয়াহিরি। জাওয়াহিরি উক্ত ঘোষণায় ১৯৪৭ সালের ভারত বিভাজনকে মেনে না নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে ভারত ছাড়াও বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের কথা সরাসরি উল্লেখ করেছেন । ভিডিও বার্তায় জাওয়াহিরীর পাশাপাশি “019” প্রধান মাওলানা আসেম ওমররা আরবির পাশাপাশি উর্দুতেও প্রদান করেছেন। কারণ পাকিস্তান ছাড়াও ভারতীয় উপমহাদেশ এমনকি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীও যেন এর ভাষা বুঝতে পারে । 8০০
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।