আকর্ষণ করার জন্য তারা নাশকতার কৌশল অবলম্বন করে। তাদের অনেকেই নিজেদেরকে আইএসের অনুসারী হিসেবেও দাবি করে । বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও হিযবুত তাহরীর হুজি, মানহাজী গ্রুপ, আনসার আল ইসলাম ও জেএমবি'র আদলে “মুজাহিদ অব বাংলাদেশ’ কয়েক বছর ধরে নতুন এ সংগঠনটি সক্রিয় হয়ে উঠেছে। বিচ্ছিন্নভাবে আল-কায়েদার ভাবধারাকে অনুসরণ করে গড়ে উঠা এ সংগঠনটির সঙ্গে বস্তুত আল-কায়েদার কোনো যোগাযোগ নেই। তবে এর শীর্ষনেতাদের কেউ কেউ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে পাওয়া তথ্যমতে, ২০১৫ সালের ২ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বর সোনালী ব্যাংকের সামনে থেকে মুজাহিদ অব বাংলাদেশের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগ । গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, জহিরুল ইসলাম ওরফে আনসার ওরফে চূড়ান্ত লড়াই ওরফে জহির, খন্দকার রাজেশ সোবহান ওরফে রাজু ওরফে কীচামরিচ ওরফে আদার ব্যাপারী, আবু বকর সিদ্দিক ওরফে আবীর ওরফে মৌমাছি ওরফে নিয়মের অনিয়ম ওরফে এক টুকরো মেঘ ওরফে সাদাপাতা, আব্রাহাম আহমেদ আল-তারেক, মোরশেদুল ইসলাম ওরফে কিং মোর খান, কাজী বাক্সী আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারিক বিন জিয়া মোল্লা আকতার মোহাম্মদ মনসুর । ওই সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দশটি মোবাইল সেট উদ্ধার করা হয়৷ এদের মধ্যে জহিরুল ইসলাম এ সংগঠনের শীর্ষনেতা । অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে এরা দ্বীনের দাওয়াতের নামে প্রথমত নামায পড়ার আহ্বান জানায় । বিভিন্ন দ্বীনি আলোচনা করে। ধীরে ধীরে ওহাবী মতবাদের দ্বারা মগজ ধোলাই করতে থাকে । পরে সম মানসিকতার কাউকে পেয়ে গেলে পর্যায়ক্রমে মানসিকভাবে প্রস্তুত করে উগ্র সন্ত্রাসবাদী হিসেবে প্রশিক্ষণে পাঠায় । প্রশিক্ষণে তাদের ছুরি-চাপাতি চালনা এবং বর্শা নিক্ষেপ শেখানো হয় । “মুজাহিদ অব বাংলাদেশ” নামের এ নব্য সন্ত্রাসবাদী সংগঠনের বড় কোনো অর্থের উৎস না থাকলেও ধীরে ধীরে ফান্ড সংগ্রহ করছে। এর সদস্যরা সাধারণত চাকরিজীবী । স্বাভাবিক জীবনযাপন করে । তাদের বেতনের কিছু অংশ দিয়ে তারা সংগঠনটি চালায়। এদের মধ্যে শিক্ষিত এবং কম শিক্ষিতও আছে। এরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দক্ষ ও সক্রিয় । ২২. শহীদ হামজা ব্রিগেড বর্তমান মহাজোট সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জঙ্গিরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে নতুন নামে সংগঠিত হচ্ছে। এটা জঙ্গিদের নতুন কৌশল । এদের অন্যতম হামজা ব্রিগেড (এইচবি)। এই নামের জঙ্গি সংগঠনটি মিয়ানমারের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে গঠিত। সে লক্ষ্যে এই সংগঠনের কর্মীরা ৩৯৭ বিস্ফোরক মজুদের পাশাপাশি কর্মীদের সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তুলছে। এই সংগঠনের যাত্রা শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে চট্টগ্রাম নগরীর ফয়সলেক এলাকায় একটি রেস্টুরেন্ট-এ। সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘মুজাহিদীন’ গ্রুপের আদলে হামজা ব্রিগেড নামের এই সংগঠনটি গঠন করা হয়। এতে তিনটি সামরিক উইং রয়েছে । এগুলো হচ্ছে- গ্রিন, ব্লু এবং হোয়াইট ৷ প্রত্যেক উইংয়ে ৭ জন করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য রয়েছে। সংগঠনটির প্রত্যেক সদস্য “ওয়ান ম্যান আর্মি’ হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত। বর্তমান এই সংগঠনের নেতা-কর্মীরা এক সময় জামায়াতুল মুজাহিদীন অব বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাত-ই আল-হিকমা, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলাটিমসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জামায়াত শিবিরের নেতাদের অনেকে এখন হামজা ব্রিগেড-এর সক্রিয় কর্মী। এ পর্যন্ত হামজা ব্রিগেডের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারী উপজেলার আল-মাদ্রাসাতুল আবু বকর, হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার গোল্ডেন কমপ্লেক্স ভবন এবং বাশখালীর লটমনি পাহাড়সহ তিনটি আস্তানা সনাক্ত করা হয়েছে এই সংগঠনের । এই সংগঠনের যে ২৮ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় কর্মী রয়েছে। “হামজা ব্রিগেড’ দেশের ভেতরে নাশকতা ও ব্যাংক ডাকাতি এবং দেশের বাইরে মধ্যপ্াচ্যভিত্তিক উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে কর্মী সংগ্রহ, কর্মীদের সিরিয়া পাঠানো, তাদের আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়ার কাজ করতে তৎপরতা চালাচ্ছে । সংগঠনে ১৫ থেকে ২০ জন জঙ্গি সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হচ্ছে। ২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “হামজা ব্রিগেড’ জঙ্গি সংগঠনের সামরিক শাখার হোয়াইট গ্রুপের প্রধান খালেদ হাসান ওরফে রাকিব সহ যে ২৮ জন নেতাকর্মী ধরা পড়েছে তাদের মধ্যে কয়েকজন হলেন-এইচবি’র সেকেন্ড ইন কমান্ড নাসির প্রকাশ সজল, সদস্য শামসুল, আজিজ, ফাহাদ এবং মোজাহের । যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে বিপুল পরিমান অস্ত্র- গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ৮টি একে-২২, ১৫টি বিদেশী পিস্তল, ৭৬টি বোমা, ৩০ প্রকার বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমান গুলি এবং ১৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় ৷” অনুসন্ধানে জানা গেছে, যদিও চট্টগ্রামে এ সংগঠনের উত্থান কিন্তু এখন তাদের কর্মপরিধি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে । বাংলাদেশের সিলেট-কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ (রোহিঙ্গাদের অবস্থান), ভারতের আসাম-ত্রিপুরা কে নিয়ে আল-কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ইসলামী খেলাফত রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা তৈরি করছে_ সে পরিকল্পনায় সার্বিক সহযোগিতা করছে “হামজা ব্রিগেড’ নামের এই জঙ্গি সংগঠন । ৩৯৮
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।