তারা অনুসরণ করে থাকে । একসময় এই সংগঠনের ব্যানারেই জঙ্গিরা সশস্ত্র প্রশিক্ষণ নিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের সাথে এই সংগঠনটির আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান যোগাযোগ রাখতেন । বিদেশ থেকে আনা অর্থ দিয়ে সিলেট জেলার বিভিন্ন দুর্গম পাহাড়, উত্তর অঞ্চলের কয়েকটি জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারের গহীন অরণ্যে জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতেন। এই সব ক্যাম্পে বিভিন্ন ধরনের হালকা অস্ত্র, গ্রেনেড নিক্ষেপ, বোমা তৈরি এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেয়া হতো । প্রশিক্ষকরা অধিকাংশই আফগান ফেরত তালেবান জঙ্গি, যারা আফগানে মাওলানা হাবিবুর রহমান এর সঙ্গে যুদ্ধ করেছেন। এই সংগঠনটির সাথে আল- জিহাদ আল-ইসলামী বাংলাদেশসহ দেশ-বিদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে। ২০. দাওয়াতে ইসলামী ১৯৮১ সালে আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদিরী রজবী পাকিস্তানের লাহোরে “দাওয়াতে ইসলামী” গঠন করেন । ২০১৩ সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু করে। বাংলাদেশে রেজা খা অনুসারীদের একটি সংগঠনের নাম দাওয়াতে ইসলামী । এ সংগঠনটি ঢাকাস্থ মাদারটেক, মুহম্মদপুর, সায়দাবাদসহ কয়েকটি এলাকায় মসজিদে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে । সংগঠনটি চেনার উপায় সাদা পাঞ্জাবি, মাথায় সবুজ পাগড়ি ও গলায় খয়েরি চাদর । অনুসন্ধানে জানা গেছে, তাদের সংগঠনের মূল ইলিয়াস আত্তার কাদেরী নামক এক পাকিস্তানী ব্যক্তি (এ লোকটি “মাদানী টিভি' নামে একটি টিভি চালিয়ে থাকে)। অনেক আগে কার্যক্রম শুরু করলেও ২০১২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। উইকিপিডিয়ায় তাদের সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে, কিন্ত তা পরিচালিত হচ্ছে পাকিস্তান থেকে। দাওয়াতে ইসলামী নামক সংগঠনটি একটি তাবলীগ জামাতের অনুরূপ সংগঠন। তাদের প্রকাশ্য কার্যক্রমঃ দাওয়াত দেয়া, বিভিন্ন মসজিদে অবস্থান করা, চিল্লা দেয়া (তারা চিল্লা বলে না, বলে ইস্তেমা), মসজিদে বেলায় বেলায় “ফয়জানে সুন্নত’ নামক বই পড়া ইত্যাদি । এগুলোর মাধ্যমে মাদানী টিভি পরিচালনাকারী ইলিয়াস কাদেরীর মূল টার্গেট যে লোক রিক্রুট করা সেটা খুব ভালোভাবে বুঝা যায় । পাকিস্তানের সুন্নী বেরলভী সংগঠনের ওয়েব সাইটে বলা হয়েছে, “কিন্তু লোক রিক্রুট করে পরবর্তী উদ্দেশ্য কি? আপনাদের জেনে রাখা প্রয়োজন পাকিস্তানে বেরেলভী দলগুলো মধ্যে সবচেয়ে উগ্র সংগঠন তেহরিক। ‘সুন্নী তেহরিক' নামক দলটির আবির্ভাব ঘটেছিল দাওয়াতে ইসলামী নামক এ সংগঠনটি থেকেই মানে ইলিয়াস আত্মার কাদেরীর মুরীদ সেলিম কাদেরী মাধ্যমে দাওয়াতে ইসলামী কর্মীদের নিয়েই সৃষ্টি এ সংগঠনটি ৷ দুটো আলাদা সংগঠন ও বেশভুষা আলাদা হয়ে গেলেও তাদের ভেতর রয়েছে পুরোপুরি আত্তগ্রযোগাযোগ ৷” ৩৯৫ উইকিপিডিয়ায় তাদের সম্পর্কে আরো বলা আছে, এখানে একটি জিনিস অনুধাবন করা প্রয়োজন পাকিস্তানে সুন্নী তেহরিক নামক উগ্র রেজাখী সংগঠনটি যে কারণেই সৃষ্টি হোক, যেহেতু বাংলাদেশে “দাওয়াতে ইসলামী’ নামক তাদের গুরু সংগঠনের কার্যক্রম আছে তাই বাস্তবতা বিবেচনা করেই উক্ত সংগঠনটির দিকে নজর রাখার দরকার । নিম্নে বিষয়গুলো উল্লেখ করা হলো-_ ১) সাম্রাজ্যবাদীরা কৌশলে পাকিস্তানে বিভিন্ন ধর্মনির্ভর দলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত তৈরি করেছে, উদ্দেশ্য পুরো পাকিস্তানকে অস্থিতিশীল করে রাখা । মুসলমানরাই নিজেরা নিজেদের বোমা মেরে পরস্পরকে মেরে ফেলছে। কিন্তু আমরা চাই না, বাংলাদেশেও পাকিস্তানের মত পরিবেশ তৈরীর সুযোগ দেওয়া হোক। ২) দাওয়াতে ইসলামী সরাসরি পরিচালিত হয় পাকিস্তান থেকে । পাকিস্তানে কেন্দ্র থেকে কোনো উপায়ে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে তা যাচাই করার দরকার আছে। ৩) দেশি সংগঠনগুলো যাই করুক, তারা সবাই বাংলাদেশি । দেশে নাগরিকদের সবকিছু করাও সম্ভব নয়। কিন্তু যখন কোনো সংগঠন পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়, যাদের প্রচুর সরবরাহকারী ফান্ড (টিভি চ্যানেল চালাতে কত খরচ হয় সেটা সবার জানা) রয়েছে, বাড়লে তারাও যে সুন্নী তেহরীকের বাংলাদেশ শাখা খুলবে না তার গ্যারান্টি কি? ২১. মুজাহিদ অব বাংলাদেশ নতুন নতুন নামে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন জামাআ"তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। জেএমবি থেকে বেরিয়ে তাদের কিছু বিচ্ছিন্ন নেতাকর্মী ২০১৫ সালের শুরুতে গঠন করেন মুজাহিদ অব বাংলাদেশ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সং্রহসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। মুজাহিদ অব বাংলাদেশ নামের এই সংগঠনটি নিজেদেরকে ফিলিস্তিনি সংগঠন ইন্তেফাদার আলোকে নিজেদের গড়ে তোলার চেষ্টা করে। ইউটিউব ও ফেসবুক থেকে আইএস ও ইন্তেফাদার বিভিন্ন ভিডিও ডাউনলোড করে সেগুলো দেখিয়ে নতুন সদস্যদের আকৃষ্ট করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএসের কথিত সফলতা তাদেরকে জঙ্গি কর্মকাণ্ডে নতুন করে সংগঠিত হতে অনুপ্রাণিত করে তুলেছে। গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে ফেসবুক বন্ধ করে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মুজাহিদীন অব বাংলাদেশসহ জঙ্গিদের ২৩টির বেশি সংগঠনের অস্তিত পাওয়া গেছে। ফেসবুক ভাইবার বন্ধ থাকার পরও তারা বিভিন্ন প্রক্সি সার্ভার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছিল। এসব জঙ্গি বিভিন্ন ছদ্মনামে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করছে। সাইবার পেট্রোলিংয়ে জঙ্গিদের বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনার তথ্যও পাওয়া যায়। আর্ন্তজাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের দৃষ্টি ৩৯৬
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।