অগাস্ট বাংলাদেশ থেকে মিয়ানমার প্রাথমিকভাবে সাত ভাগে বিভক্ত করে ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত নেওয়ার কথা বললেও, বাস্তবে তা আলোর মুখ দেখেনি । গণকমিশনের তদন্তে জানা গেছে, বাংলাদেশে রোহিঙ্গাদের একটি গোষ্ঠী সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এরা মিয়ানমার ফিরে যেতে অনিচ্ছুক । এর নেপথ্যে কাজ করছে একশ্রেণির এনজিও ও জঙ্গি-গোষ্ঠী, যারা আন্তর্জাতিক জঙ্গি জিহাদী বলয়ের সঙ্গে সংযুক্ত। আবার মিয়ানমার সরকারের মদদে গড়ে উঠা সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। গণকমিশনের তদন্তে উঠে এসেছে- কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প এখন অপরাধের অভয়ারণ্য । আশ্রিত রোহিঙ্গাদের বড় একটি অংশ খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র ও মাদক কারবার, মানব পাচার, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় পাওয়ার পর রোহিঙ্গাদের ভেতর অপরাধ কর্মকাণ্ড প্রতিবছর আশঙ্কাজনক হারে বাড়ছে । ২০১৭ সাল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ বছরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হত্যার শিকার হয়েছেন ৭১ জন । মামলা হয়েছে প্রায় ১ হাজার ৩০০টি । এতে আসামি হয়েছে ২ হাজার ৮৫০ রোহিঙ্গা তদন্তে আরও জানা যায়, আন্তর্জাতিক মুসলিম জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের এক ধরনের সম্পর্ক রয়েছে। এসব সংগঠনগুলোর জঙ্গি কর্মীদের একটা বড় উৎস হলো রোহিঙ্গা। বাংলাদেশ ও থাইল্যান্ডে থাকা রোহিঙ্গাদের আন্তর্জাতিক মুসলিম জঙ্গি সংগঠনগুলো তাদের জঙ্গি কর্মী হিসেবে রিক্রুট করছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় গঠিত ১২৫টি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রস্তুত করে, যার ভেতর ১৭টি ছিল রোহিঙ্গাদের । পরবর্তীকালে অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালের পর থেকে ২০২১ সাল পর্যন্ত নতুনভাবে গড়ে উঠেছে আরো ২৩টি রোহিঙ্গা জঙ্গি সংগঠন । বর্তমান শ্বেতপত্রে রোহিঙ্গা শিবিরে জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডের বিবরণ উপস্থাপন করা হয়েছে । একই সাথে তুলে ধরা হয়েছে ৪০টি রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ইতিবৃত্ত। পর্যালোচনা করা হয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিও ও জামায়াত এবং হেফাজতের জঙ্গি কর্মকান্ড । সংযুক্ত করা হয়েছে ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক প্রকাশিত নির্বাচিত কলাম ও অভিমত ৷ এ ছাড়া ১০০ রোহিঙ্গার জবানবন্দিও উপস্থাপন করা হয়েছে, যাদের অনেকে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদের কথা বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি তৎপরতা জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীরা তাদের জিহাদী কাজকে সংগঠিত করার ক্ষেত্রে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সক্রিয়। এই পদ্ধতিতে কাজ করা সহজ এবং দ্রুত ঘটে । এটি তেমন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল নয় এবং এতে শারীরিক উপস্থিতির দরকার নেই । তাই যে কোনো জায়গা থেকে নিঃশব্দে তারা পৌঁছে যাচ্ছে তৃণমূল পর্যায়ে । এরা ধর্মীয় খোলসে প্রচার ৩৫ চালায় । ফলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে। ইতোমধ্যে তাদের নানারকম বিষয়বস্তুর মাধ্যমে, বিশেষত ওয়াজের মাধ্যমে দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, নারী-বিদ্বেধী এবং শিল্প সংস্কৃতিবিরোধী প্রচারণা নিয়ে দেশের শহরগুলোর নিম্নবিত্ত ও গ্রামাঞ্চলে এরা আশঙ্কাজনকভাবে পৌঁছে গেছে। ২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান ক্যাফেতে হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও তীক্ষ নজরদারির কারণে বাংলাদেশের জঙ্গিরা এখন কৌশল বদলে “সাইবার জিহাদ’ সংগঠিত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো যতোটা না সন্ত্রাসবাদী বা কোনো একটি সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার পটভূমি তৈরির চেষ্টা করে। তারা সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশের সাইবার জগতকে তারা ব্যবহার করছে । কখনো কখনো দুটো কাজ একই সঙ্গে পরিচালিত হয়। বাংলাদেশে সাইবার জিহাদের উদ্দেশ্য মূলত দুটি- মুখ্য উদ্দেশ্য: জনমনস্তত্ত তৈরি এবং গৌণ উদ্দেশ্য: সাংগঠনিক বিস্তার । প্রকাশ্যে বা প্রচলিত অনলাইন প্লাটফর্মে সাইবার জিহাদের যে প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, তা নিম্নরূপঃ ১. ধর্মীয় সংবেদনশীলতার রাজনীতিকরণ; ২. রাজনৈতিক প্রপঞ্চের ধর্মীয় লেবাস; ৩. ব্যক্তি ও প্রতিষ্ঠানের চরিত্রহনন । সাইবার জিহাদের সবচেয়ে বড় ক্ষেত্রটি বর্তমানে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ এবং তাদের শেয়ার করা সংবাদের লিংক। এছাড়া গণমাধ্যমের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কাজ করা জঙ্গিদের পক্ষে অনেক নিরাপদ । কারণ, ফেসবুকে আইডি খুলতে হলে মোবাইল নম্বর ছাড়া আর কিছুই লাগে না। এই কাজটি তারা করে ভুয়া একাউন্টের মাধ্যমে । এই ভুয়া একাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হলে একদিকে সরকারকে আইনি পদক্ষেপ চালাতে হবে অর্থাৎ আইডির পেছনের লোকগুলো খুঁজে বের করতে হবে অন্যদিকে ফেসবুকের সঙ্গে দেন-দরবার করতে হবে। ভিপিএন ব্যবহার করে ফেক আইডি পরিচালনা করায় তাদের কার্যক্রমের স্থান শনাক্ত করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। দেশে জঙ্গিবাদে জড়িয়ে পড়া তরুণদের ৮২ শতাংশই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উদ্বুদ্ধ হচ্ছেন। নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও তারা এই মাধ্যম ব্যবহার করছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জঙ্গিগোষ্ঠীগুলো প্রচারণার জন্য বেছে নিচ্ছে জনঘনিষ্ঠ বিষয়গুলো । তারা আনসার আল ইসলামের ১০০টি প্রচারপত্র বিশ্লেষণ করে দেখেছেন, তার ৩০ ভাগ পশ্চিমা ধাচের গণতান্ত্রিক প্রতিষ্ঠানবিরোধী। ২৫ ভাগ বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধী । এছাড়া দুর্নীতি, আইনের প্রয়োগহীনতা বা অপপ্রয়োগ নিয়ে ২৫ ভাগ এবং বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতন সংক্রান্ত আর জিহাদ ও ধর্মীয় বিষয়ের আলোচনা আছে মাত্র ২০ ভাগ প্রচারপত্রে। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে জঙ্গিদের ৬০টি মিডিয়া ও অনলাইন পত্রিকা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হোলঃ লোন উলফ, তিতুমীর ৩৬
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।