শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং সরকার উৎখাত করতে জোট বেঁধেছে দেশি-বিদেশি ২৮ সংগঠন । তাদের মধ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামপন্থী আরো সাতটি জঙ্গি সংগঠন রয়েছে। অন্যগুলো ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন । মতাদর্শ ভিন্ন হলেও পারস্পরিক স্বার্থে এক হয়ে “হিলফুল ফুজুল আল ইসলাম আল বাংলাদেশ’ নামে কাজ করছে তারা । চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান ঘিরে পরিকল্পনা আটছে তারা । কৌশলগত স্থান ও গুরুতৃপূর্ণ স্থাপনায় নাশকতা চালিয়ে সরকারকে কাবু করতে চাইছে এ জোট । ওই জোটে বাংলাদেশের যে সংগঠনগুলো সক্রিয় রয়েছে সেগুলো হলো- জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ-বি, হিযবুত তাহরীর, হিজবুত তাওহীদ, আনসারুল্লাহ বাংলা টিম, শহীদ হামজা ব্রিগেড ও দাওয়াতে ইসলাম । পাকিস্তানের সংগঠন জামাত-আল-পাকিস্তান এবং ভারতের কাশ্মীর অঞ্চলে সক্রিয় পাকিস্তানের মদদপুষ্ট সংগঠন জইশ-ই-মুহাম্দও এই জোটে রয়েছে। জোটভুক্ত ভারতীয় সংগঠনগুলো হলো- জুম্ম হিজাব-উল-মুজাহিদিনি, হরকাতুল জিহাদ-আই ও উলফা ৷ পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে সক্রিয় লক্কর-ই-তৈয়বাও এই জোটে রয়েছে। মিয়ানমারের সংগঠনগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মি। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাও (একিউআইএস) এ জোটের প্রভাবশালী সদস্য । আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নির্মূলে আঞ্চলিক সহায়তা দানের ক্ষেত্র তৈরি করে । এরই অংশ হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা নেয়। সে অনুযায়ী বাংলাদেশে আটক উলফা নেতাদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে উলফাসহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । এতে সরকারের ওপর নাখোশ হয় উলফা । গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএসও এবং আরাকান আর্মির ঘাটি নির্মলেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এতে এসব সংগঠন ক্ষুব্ধ হয়। আর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও রায় কার্যকর করায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তৃক পরিচালিত ইসলামী জঙ্গি সংগঠনগুলোও ক্ষিপ্ত হয় সরকারের ওপর । এই সম্মিলিত ক্ষোভ থেকেই সরকার উৎখাত করতে জোট বেঁধেছে ওই ২৮টি সংগঠন । ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “উগ্পন্থি সংগঠনের কার্যকলাপ মোকাবেলায় বর্তমান সরকার অত্যন্ত কঠোর । মহাজোট সরকার ক্ষমতার আসার পর জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়। এরপরও কিছু কিছু জঙ্গি সংগঠন নামে-বেনামে গোপনে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে । তাদের মধ্যে “হিলফুল ফুযুল আল ইসলামী বাংলাদেশ" একটি । ৩৯৩ “নবগঠিত উগ্রপন্থি জোটের পরিকল্পনায় রয়েছে চট্টগ্রাম বন্দর উড়িয়ে দেওয়া, সারাদেশে আবারও সিরিজ বোমা হামলা, সশস্ত্র জিহাদি আন্দোলন পরিচালনা, পোশাকশিল্পে বড় ধরনের নাশকতা, বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো, ব্লগার ও সাংবাদিকদের টার্গেট করে হামলা । এ ছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার নিয়ন্ত্রণাধীন ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলারও পরিকল্পনা করছে তারা ।”২ হিলফুল ফুযুলের ব্যানারে যেসব সংগঠন জোটবদ্ধ হয়েছে সেগুলো হলো- দাওয়াতে ইসলাম, হিযবুত তাওহীদ, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), হরকাতুল জিহাদ, জেএমবি, লক্কর-ই-তৈয়বা, জয়ইশ-ই-মুহাম্মদ, ইকতাদুল তুল্লাবুল মুসলেমিন, জামায়াত আল পাকিস্তান, জামায়াত-ই-আল ইসলাম, জম্মুর হিজাব-উল-মুজাহিদীন, দাওয়া কাফেলা, ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, রোহিঙ্গা অর্গানাইজেশন, ন্যাশনাল লীগ ফর বার্মা, ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান, বার্মা লিবারেশন আর্মি, আরাকান মুভমেন্ট, আরাকান পিপলস ফ্রিডম পার্টি, আরাকান রোহিঙ্গা ইউনিয়ন, একিউআইএস ও ভারতের নাগা বিদ্রোহী পার্টি উলফা। ১৯. সাহাবা সৈনিক পরিষদ বাংলাদেশ ১৯৯২ সালে মাওলানা হাবিবুর রহমান “সাহাবা সৈনিক পরিষদ" প্রতিষ্ঠা করেন । ১৯৯৩ সালে লেখক তসলিমা নাসরিনের মাথার মূল্য ৫০ হাজার টাকা ঘোষণা দেওয়ার মাধ্যমে এই সংগঠন আলোচনায় আসে । হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রভাবশালী নায়েবে আমির, আল কায়েদা প্রধান নেতা ওসামা বিন লাদেনের শিষ্য, মৌলবাদী ইসলামী দল খেলাফতে মজলিসের সাবেক আমির, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের নীতিনির্ধারক ও এদেশের জঙ্গিদের গডফাদার মাওলানা হাবিবুর রহমানের “সাহাবা সৈনিক পরিষদ’ আলোচিত একটি জঙ্গি সংগঠন । “ইসলামী বিপ্লব" নামে উক্ত সংগঠনের একটি মাসিক মুখপত্র রয়েছে । ১৯৯৮ সালের আগস্ট সংখ্যায় আফগান ফেরত মাওলানা হাবিবুর রহমানের দীর্ঘ সাক্ষাৎকার এই মুখপত্রে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে এই মৌলবাদী নেতা বলেছেন, তিনিসহ বিএপি-জামায়াত জোট সরকারের নেতৃত্বে নয়জন মৌলবাদী নেতা হরকাতুল জিহাদের আমন্ত্রণে আফগানিস্তানে গিয়ে কীভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন এবং আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাথে দেখা করেছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, “সাহাবা সৈনিক পরিষদ’ সিলেটে প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে সারা দেশে উক্ত সংগঠনের জঙ্গিবাদী কার্যক্রম বিস্তার লাভ করে দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপি শাখা সম্প্রসারিত হয়। এটি আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার একটি ঘনিষ্ঠ সহযোগী সংগঠন। আল কায়েদার যাবতীয় কর্মকাণ্তকে ৩৯৪

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।