শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষার্থী। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত সেনাবাহিনী থেকে অবসর নেওয়া মেজর জাহিদের যাতায়াত ছিল ওই গ্রামার স্কুলে। ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে রিজওয়ানের ওপর প্রতিবেদন পাঠানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ে আনইগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি রিজওয়ানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরগুলোতে একাধিক প্রতিবেদন জমা পড়ে । প্রতিবেদনগুলো থেকে জানা যায়, যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুসলিমীনের আমির শেখ আবু ঈসা আল রাফায়ের প্রভাবে জঙ্গিবাদে জড়ায় রিজওয়ান হারুন। ২০০২ সালে বাংলাদেশে জামায়াতুল মুসলিমীনের দায়িত নেয় রিজওয়ান। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টার্গেট করে। এসব শিক্ষার্থীর কলাবাগানে অবস্থিত তার কারাতে একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউর রাজাও তার সংগঠনে জড়িত বলে জানা গেছে। জঙ্গিনেতা রিজওয়ান হারুন গ্রেপ্তার : ২০১৭ সালের ২০ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির (রোড নং-৬/এ) ঈদগাহ মসজিদের সামনে থেকে “মোস্ট ওয়ান্টেড’ জামাতুল মুসলিমিনের (জেএম) জঙ্গিনেতা রিজওয়ান হারুনকে গ্রেপ্তার করা হয়। রিজওয়ান বাংলাদেশের কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিনের প্রত্যক্ষ মদদ দাতা এবং বিতর্কিত লেকহেড গ্রামার স্কুলের সাবেক মালিক। যুগান্তর ও সাপ্তাহিক “একদুইতিন* পত্রিকার তথ্য অনুসন্ধান করে জানা গেছে, এই সংগঠনের সদস্যরা জঙ্গি কার্যক্রম দ্রুত বিস্তারের জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারই কার্যক্রম হিসেবে রিজওয়ান ২০০৬ সালে লেকহেড গ্রামার স্কুলটির প্রতিষ্ঠাতা লতিফ আহম্মেদের কাছ থেকে কিনে নেন। পরবর্তী সময়ে তিনি এখানে কোমলমতি শিক্ষার্থীদের মস্তিষ্কে ইসলামী জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে জিহাদি চেতনায় উদ্ধুদ্ধ করতে থাকেন। এই স্কুলটি আসামি রিজওয়ান জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অবগত হলে রিজওয়ান কৌশলে ২০১৭ সালে অপর আসামি খালেদ হাসান মতিনের কাছে লেকহেড গ্রামার স্কুলটির স্বত্ব বিক্রি করে আত্মগোপনে চলে যান। ২০০৫ সালে জামাতুল মুসলিমিনের কার্যক্রম আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে এলে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করা হয়। রেজওয়ান ব্রিটেনে থাকা অবস্থায় জামায়াতুল মুসলেমিন নেতা আবু ইসা আল রাফাই (জর্ডান থেকে ব্রিটেনে বসবাসকারী) এর মাধ্যমে সংগঠনটির সঙ্গে যুক্ত হন। ২০০২ সাল থেকে বাংলাদেশে তিনি জামায়াতুল মুসলেমিন সংগঠিত করার কাজ শুরু করেন। সর্বশেষ জামায়াতুল মুসলেমিনের আমির ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউর রাজ্জাক । গুলশানে হলি আর্টিজানে হামলার পর ড. রেজাউর রাজ্জাক মালয়েশিয়া পালিয়ে যান। ৩৯১ এদিকে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজওয়ানকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির আলোকে ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপ-সচিব হাবিব মো. হালিমুজ্জামান স্বাক্ষরিত একটি ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। ২০১৪ সালের ১৭ আগস্ট প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৩ সালে জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার কমিটিতে উত্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে এ দেশে তৎপর “জঙ্গি সংগঠনের যে তালিকা দেয়া হয়েছে, তাতে “জামায়াতুল মুসলেমিনের' নাম রয়েছে । এর আমির হিসেবে রেজাউল রাজ্জাকের নাম উল্লেখ করা হয়েছে। রেজাউল রাজ্জাক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা শেষ করে ঢাকার বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন । রেজাউল রাজ্জাক ২০১০ সালের জুন থেকে আর সেখানে নেই । চাকরির নথিতে তার স্থানীয় কোনো ঠিকানা নেই। আমেরিকার একটি ঠিকানা দেয়া আছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির একজন জিজ্ঞাসাবাদে রেজাউল রাজ্জাকের নাম বলেছেন। তিনি এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। “জামায়াতুল মুসলেমিনের' একটি সহযোগী সংগঠন হচ্ছে “রিসার্চ সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্ট’ (আরসিইউডি)। রাজধানীর ধানমন্ডিতে এর কার্যালয় ছিল। এটি দেশি-বিদেশি জঙ্গি সংগঠনের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করত । আরসিইউডির কার্যক্রম এখন বন্ধ আছে। এর চেয়ারম্যান ছিলেন মো. আবদুর রশিদ চৌধুরী। তিনি বলেন, আরসিইউডির মূল উদ্যোক্তা রেজাউল রাজ্জাক। তবে রেজাউল কাগজপত্রে কোনো পদে ছিলেন না । আরসিইউডি ও “জামায়াতুল মুসলেমিনের' কেউ কেউ ইয়েমেনে গিয়ে আল-কায়েদা নেতা আনোয়ার আওলাকির (২০১১ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত) সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশি তিনজন নাগরিক তেহজীব করীম, মাঈনুদ্দিন শরীফ ও তার ভাই রেজোয়ান শরীফ ২০১০ সালের শুরুতে ইয়েমেনে আল- কায়েদাবিরোধী অভিযানে গ্রেপ্তার হন। ছয়-সাত মাস জেল খেটে পরে দেশে ফেরেন। এই তিনজনই আরসিইউডির সঙ্গে যুক্ত ছিলেন বলে তখন আবদুর রশিদ স্বীকারও করেন। তেহজীব করীম তার মেয়ের জামাই । তেহজীবের ভাই রাজীব করিম ব্রিটিশ এয়ারওয়েজে বোমা হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে লন্ডনে গ্রেপ্তার হন। দোষী সাব্যস্ত হয়ে তিনি এখন যুক্তরাজ্যের কারাগারে সাজা ভোগ করছেন ।'** ১৮. হিলফুল ফুযুল আল ইসলামী বাংলাদেশ ২০০৩ সালে “হিলফুল ফুযুল আল ইসলামী বাংলাদেশ" প্রতিষ্ঠিত হয়। দেশজুড়ে সিরিজ বোমা হামলার ছক কষছে এমন খবরের মাধ্যমে “হিলফুল ফুযুল আল ইসলামী বাংলাদেশ’ নামে একটি উগ্রপন্থি সংগঠন দেশ জুড়ে ব্যাপক পরিচিত লাভ করে। কয়েকটি উগ্রপন্থি সংগঠনের সঙ্গে মোর্চা করে গুরুত্বপূর্ণ স্থাপনায় গ্যাসবোমা ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল সংগঠনটি । ৩৯২

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।