শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দোকান থেকে বোমা তৈরির জন্য রাসায়নিক সংগ্রহ করেছিলেন বলে তথ্য মিলেছে। দেড় বছর ধরে এই জঙ্গিরা “বাংলাদেশ জিহাদি গ্রুপ’ সংগঠিত করছিলেন । রিমান্ডে এই জঙ্গি দলের সংগঠকদের স্বীকারোক্তি থেকে বেরিয়ে আসে তাদের নাশকতার ভয়াবহ ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য । জঙ্গি অভিযানের জন্যে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হ্যাক করে বিপুল অংকের টাকা জালিয়াতির পরিকল্পনা করেছিল নুরুল্লাহ কাশেমী পিতা- পুত্রের নেতৃত্বাধীন সংঘবদ্ধ জঙ্গি দল “বাংলাদেশ জিহাদি গ্রুপ’ ৷” গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদের হেজি-বি)নিষিদ্ধ হবার পর তাদের সদস্যরা মিলে নতুন করে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ তৈরি করেছে। জঙ্গি কর্মকান্ডের অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা । এই জঙ্গিদের বিরুদ্ধে ঢাকার খিলগাও ও সূত্রাপুর থানায় ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়ে। এসব মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ডিবি । ২০১৫ সালের ৮ জুন কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, “গোয়েন্দা হেফাজতে জঙ্গিরা জানায়, বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দলটি । আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে গ্রেপ্তার ফিদা মুনতাসির প্রসঙ্গে ডিবির যুগা কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ফিদা আইএসের শুভানুধ্যায়ী। জঙ্গি কার্যক্রমে অন্যদের উদ্ধুদ্ধ করা ও আইএসের সঙ্গে যোগ দিতে তুরস্ক হয়ে ইরাক যাওয়ার বিষয়ে ফিদা অন্যদের সাহায্য করেছেন বলে তথ্য রয়েছে । মহানগর গোয়েন্দা দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জামাল পাশা জানান, ফিদা মুনতাসির পেশায় তথ্যপ্রযুক্তিবিদ । তার কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। “এ ছাড়া তার ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার প্রমাণও মিলেছে। ফিদা মুনতাসির-এর “লিংকড ইন’ প্রোফাইল থেকে জানা যায়, রাজধানীর “আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (এআইইউবি) থেকে কম্পিউটার বিজ্ঞানে পড়শোনা শেষ করেছেন তিনি। ২০১৫ সালে বেসিস আয়োজিত কোড ওয়ারিয়র চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন দলের সদস্য ফিদা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ২০১৪ সালের হ্যাকাথনের বিজয়ী। ২০১৪ সালে নাসা আয়োজিত আন্তর্জাতিক স্পেস ত্যাপ চ্যালেঞ্জেও অংশ নেন ফিদা মুনতাসির ।' ১৭. জামায়াতুল মুসলেমিন বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে ২০০৮ সালে “জামায়াতুল মুসলেমিন'-এর যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা আমির ছিলেন আবদুল্লাহ বিন শওকত । তার বাড়ি কুড়িগ্রামের ৯চিলমারীতে । তিনি মারা যাওয়ার পর বগুড়ার সোনাতলা উপজেলায় পাকুল্লা গ্রামের খালিদ বিন মুসলেমিন আমীরের দায়িত্ব পান । শুরুতে ৩৮৯ সংগঠনটি কট্টরভাবে ধর্মীয় আমলের (আচার পালন) ব্যাপারে জোর দিত। পরবর্তী সময়ে কর্মকৌশল নিয়ে মতভিন্নতার কারণে জামায়াতুল মুসলেমিন তিন ভাগে বিভক্ত হয়। এর মধ্যে বগুড়াকেন্দ্রিক অংশটি আগের ধারায় থেকে যায়। কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা ও চুয়াডাঙ্গাকেন্দ্রিক আরেকটি ধারা জেএমবির সঙ্গে সমন্বয় রেখে চলে। অপর অংশটি ঢাকাকেন্দ্রিক তৎপরতা শুরু করে । মূলত এ অংশটিই উগ্রপন্থা নিয়ে সক্রিয় । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জঙ্গিরা শুরুতে মিরপুর সাড়ে ১১ নম্বরে আহলে হাদিস মসজিদকেন্্রিক তৎপর ছিল । পরে বাড্ডা, ধানমন্ডি, বনানী, আজিমপুর ও মিরপুর ২ নম্বরে এ সংগঠনটির পাঠচক্র গড়ে তোলে । রাজধানীতে সংগঠনটির একটি ইংরেজি মাধ্যম স্কুলও আছে। নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অনেক সদস্য আরেক গোপন সংগঠন জামায়াতুল মুসলেমিনে যোগ দিয়েছেন। সংগঠনটির বর্তমান প্রধান এজাজ আগে জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পাকিস্তানে আছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে ৫০০ বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত জানান দেয় জেএমবি । এরপর সরকার সংগঠনটির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান ও অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বিচারের পর ২০০৭ সালে শীর্ষস্থানীয় ছয় নেতার ফাসি কার্যকর করা হয়। এরপর সংগঠনটি বিপর্যস্ত হয়ে পড়ে। পরবর্তীকালে জেএমবির মধ্যম ও নিচের সারির অনেকে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন। ২০০৮ সালের ১৫ নভেম্বর রাজধানীর মিরপুর থেকে জেএমবির কথিত সামরিক কমান্ডার মো. হানিফ গ্রেপ্তার হন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, বন্ধু এজাজের মাধ্যমে তারা তিনজন জেএমবি থেকে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন। জেএমবির প্রতিষ্ঠাকালীন শুরা সদস্য শাহেদ বিন হাফিজও এখন জামায়াতুল মুসলেমিনে আছেন । দেশের উত্তরাঞ্চল থেকে জামায়াতুল মুসলেমিনের যাত্রা শুরু । পরে সংগঠনটি একাধিক ভাগ হয়ে একাংশ রাজধানীকে কেন্দ্র করে সক্রিয় হয়। এর সদস্যদের বেশির ভাগই আহলে হাদিস সম্প্রদায়ের ভাবধারায় বিশ্বাসী। অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, জামায়াতুল মুসলেমিন হারুন। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সে মোস্ট ওয়ান্টেড । ২০১৭ সালের ১১ মে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকায় প্রবেশ করে হারুন। এর পর থেকে গোপনে কর্মী সংগ্রহে ব্যস্ত সময় পার করছে জঙ্গি সংগঠনের এই নেতা । রিজওয়ান হারুনের বিরুদ্ধে দীর্ঘদিন জঙ্গি সদস্য সংগ্রহ ও জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর নেতা গোলাম মাওলাকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে সে ইংরেজি মাধ্যম লেক এড গ্রামার স্কুল গড়ে তোলে। আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীসহ অর্ধশতাধিক নিখোজ, গ্রেপ্তার এবং পলাতক জঙ্গি নেতা তার স্কুলের সাবেক শিক্ষক ও ৩৯০

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।