বাংলাদেশ, একই বছরের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর, ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিম এবং ২০১৭ সালে “আনসার আল ইসলামকে নিষিদ্ধ করে সরকার । ২০১৫ সালের ২৫ জানুয়ারি সাপ্তাহিক ধাবমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “আল্লাহর দল’ সংগঠনের এককভাবে কাজ করতে সমস্যা হচ্ছে বিধায় তারা এখন হরকাতুল জিহাদের মজলিশে আমেলার সিনিয়র সদস্য মাওলানা আবু বকর-এর নেতৃত্বে মোট ৯টি জঙ্গি দল মিলে সেই “স্বাধীন বাংলাদেশ কমিটি’ নামে যে নতুন দল করা হয়েছে সেখানে কাজ করছে । “আল্লাহর দল’ “স্বাধীন বাংলাদেশ কমিটি'র মাধ্যমে আইমান আল জাওয়াহেরীর ঘোষণার পর মাওলানা আসেম ওমরের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে (/১019)-কমিটিকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। যাদের লক্ষ্য হচ্ছে AQI5-এর মাধ্যমে বাংলাদেশসহ ভারতকে হামলা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ।১ ১৫. ইসলামী দাওয়াতী কাফেলা হরকাতুল জিহাদ আল ইসলামী ও হরকাতুল মুজাহিদীন কিছুদিন একসাথে কাজ করলেও একসময় তাদের মধ্যে আবার ছন্দ শুরু হলে দু-ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ১৯৯৮ সালের এপ্রিল মাসে হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতারা মুফতি হান্নানকে বহিস্কার করেন এবং একই বছরের আগস্ট মাসে সংগঠনের মজলিশে শুরার বৈঠক ডেকে হরকাতুল জিহাদ আল ইসলামীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এই বৈঠকে কোনো সশস্ত্র জিহাদে অংশ নেওয়া বা নিপীড়নের শিকার মুসলিম দেশগুলোকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি পরিত্যাগ করে ইসলামী দাওয়াতী ও সমাজসেবামুলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে “ইসলামী দাওয়াতী কাফেলা বাংলাদেশ' নামে একটি নতুন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করে। এই নতুন সংগঠনের আমির নিযুক্ত হন আফগান ফেরত মুজাহিদ হাফেজ ইয়াহিয়া। ইসলামী দাওয়াতী কাফেলা-এর কার্যক্রম শুরু হওয়ার পরে হরকাতুল জিহাদের অন্যতম নেতা মুফতী আবদুর রউফ সংগঠনের আনুগত্য অস্বীকার করে। ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারি মজলিসে শুরার বৈঠকে ইসলামী দাওয়াতী কাফেলা এর আমির নির্বাচিত হন মুফতি শফিকুর রহমান । শুরার এই বৈঠকে আরো সিদ্ধান্ত হয় যে আফগান ফেরত বাংলাদেশি মুজাহিদদের সম্পর্কে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসনে “ইসলামী দাওয়াতী কাফেলা” সংগঠনটি পর্যায় ক্রমে বিলুপ্ত করে “ইসলামী গণআন্দোলন বাংলাদেশ’ নামে বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের আওতায় প্রকাশ্যে রাজনৈতিক সংগঠন করা হবে। এই সংগঠন মদিনা সনদ অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম, প্রত্যেক ৩৮৭ সংরক্ষণ, দারিদ্র ও নিরক্ষরতা দূর করে আর্দশ জাতি গঠনের কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমতৃ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে । ২০০৬ সালের ৭ জুন অনুষ্ঠিত শুরায় “ইসলামী দাওয়াতী কাফেলা’ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে উল্লেখিত নীতির ভিত্তিতে “ইসলামী গণআন্দোলন বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়। সংগঠনের আমির নির্বাচিত হন মাওলানা আবদুস সালাম এবং সেক্রেটারী শেখ ফরিদ। যদিও পরবর্তীকালে তারা তাদের উল্লেখিত নীতির অনুসরণ না করে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যান। “ইসলামী গণআন্দোলন" দেশের প্রচলিত আইন ও সংবিধানের আনুগত্যের কথা বললেও তাদের মূল লক্ষ্য ছিল ‘প্রচলিত সংবিধানকে লাথি মেরে জিহাদ’ তথা জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা । ২০১৪ সালের ২ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “হরকাতুল জিহাদ (হুজি) নাম কয়েকবার পরিবর্তন করেছিল । যার উল্লেখযোগ্য_ ইসলামী দাওয়াতী কাফেলা, সচেতন ইসলামী জনতা, ইসলামী গণআন্দোলন এবং সর্বশেষ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) নামে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে । নির্বাচন কমিশনে তারা আইডিপি নামে নিবন্ধনের জন্য আবেদনও করেছিল। ২০০৬ সালের ১৮ আগষ্ট সচেতন ইসলামী জনতার ব্যানারে তারা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করেছিল ।”০ ১৬. বাংলাদেশ জিহাদি গ্রুপ ২০১৪ সালের জানুয়ারিতে মাওলানা আবু জাফর ওরফে মুফতি আবু সাঈদ “বাংলাদেশ জিহাদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে ওসামা বিন লাদেনের অনুসারী জঙ্গিদের আদর্শিক নেতা আফগান ফেরত জঙ্গি মুজাহিদ মাওলানা নুরুল্লাহ কাশেমী। তার ছেলে ফাহাদ এই দলের বোমা তৈরির প্রধান কারিগর । অনুসন্ধানে জানা যায় নুরুল্লাহ কাশেমীর নির্দেশে দেশের স্বরষ্ট্প্রতিমন্ত্রী, শীর্ষ বুদ্ধিজীবী এবং পরিবারের সদস্যদের “ইসলামের শত্রু" আখ্যা দিয়ে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নে সংগঠিত করা হয়েছে সংঘবদ্ধ জঙ্গি সংগঠন “বাংলাদেশ জিহাদি গ্রুপ’ | সংগঠনের একটি পতাকাও তৈরি করে তারা । বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, “ওসামা বিন লাদেনের শিষ্য এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন “আল-কায়দার' প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত দলের সদস্য নূরুল্লাহ কাশেমী, তার পুত্র ফাহাদ বিন নুরুল্লাহ কাশেমী এবং আইএস এর ১ জন সহ ১০ জনকে ২০১৫ সালের ৭ জুন গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ । এই জঙ্গিদের কাছ থেকে জাহাজের ত্যাঙ্গেলে বিস্ফোরক ভরা দুটি বোমা উদ্ধার করা হয়। জাহাজের একেকটি ত্যাঙ্গেলে দুই কেজি পর্যন্ত বিস্ফোরক ভরা সম্ভব এবং মুঠোফোনের মাধ্যমে এই বোমার বিস্ফোরণ ঘটানো যায়। গ্রেপ্তার করা ব্যক্তিরা ৩৮৮
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।