বাংলাদেশে সশস্ত্র জিহাদের প্রশ্নেই মূলত তিন গ্রুপে বিভক্ত হয় হরকাতুল জিহাদ আল ইসলামী । মুফতি আবদুস সালামের নেতৃত্বে মূল অংশ হুজি, মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে হরকাতুল মুজাহিদীন আর মুফতি আবদুর রউফের নেতৃত্বে তাআমির উদদীন ৷ তাদের মধ্যে হুজি সশস্ত্র জিহাদের পক্ষে না থাকলেও অন্য দুটি অংশ শুরু থেকেই সশস্ত্র জিহাদের চিন্তা লালন করে আসছে । এমনকি হুজি সংগঠনের নাম পাল্টে প্রথমে ইসলামী দাওয়াতী কাফেলা, পরে সচেতন ইসলামী জনতা, এরপর ইসলামী গণআন্দোলন, সর্বশেষ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) নামে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে । নির্বাচন কমিশনে ২০০৭ সালে আইডিপি নামে তারা নিবন্ধনের জন্য আবেদনও করে। ১৪. আল্লাহর দল ১৯৯৫ সালে জঙ্গি মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে “আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনটি গড়ে ওঠে ৷ গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্যাহপুর থানা এলাকা থেকে এই সংগঠনের সদস্য সংগ্রহ করা হয়। ২০০৪ সালের শেষের দিকে এটি জেএমবি'র সঙ্গে একীভূত হয়ে সারাদেশে সিরিজ বোমা হামলায় অংশ নেয়। জেএমবি নেতৃত্বশূন্য ও সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে তারা আলাদা হয়ে যায় । ২০১৪ সালে মতিন মেহেদীর নির্দেশে এটি 'আল্লাহর সরকার' নামকরণ করা হয়। এই সংগঠনটি বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য, নাশকতায় লিপ্ত হয়ে সরকারকে উৎখাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলা এবং তাদের কাঠামো অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলা । ২০২০ সালের ২১ জুন সংগঠনটি অন্যান্য জঙ্গি সংগঠনের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। তারা এরইমধ্যে বেশ কিছু ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছে। এমনকি এসব অর্থ দিয়ে অস্ত্র কেনার পরিকল্পনাও ছিল তাদের । তারা বর্তমানে যুদ্ধ অবস্থা চলছে বলে, ঈদ, কোরবানি, হজ পালন করে না, জুমার নামাজ আদায় করে না এবং প্রতি ওয়াক্তে শুধুমাত্র দু'রাকাত নামাজ আদায় করে। এমনকি ইসলামের কালেমার সাথে শেষ নবীর নাম যুক্ত করার ক্ষেত্রেও তাদের ভিন্ন মত রয়েছে। তারা মনে করে বর্তমান সময়ের জন্য জঙ্গি মতিন মেহেদী আল্লাহর বিশেষ দূত হতে পারে । নিষিদ্ধ হওয়ার পর সংগঠনের সদস্য পদ সংগ্রহের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে । পারস্পারিক যোগাযোগের ক্ষেত্রে তারা চিরকুট ও লোক মারফত দূত পাঠায় । সংগঠনের সদস্যরা জঙ্গি মতিন মেহেদীকে আমির মেনে বায়াত বা শপথ নিয়ে থাকে । তাছাড়া সংগঠনের যেসব সদস্য চাকরি করেন, তাদের মাসিক হারে চাদা দিতে হয়। ব্যবসায়ী সদস্যদের চাদা দিতে হয় মুনাফা হারে । চাদা ছাড়াও অন্যান্য উৎস থেকে পাওয়া টাকা তারা নারী সদস্যদের নামে ব্যাংক আযাকাউন্টে জমা করে। সব টাকাই জঙ্গিবাদে ব্যবহার করা হয়। ৩৮৫ জেএমবি, আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদ, জেএমজেবি, আনসারুল্লাহ বাংলা টিম, শাহাদত-ই আল হিকমা, হিযবুত তাহরীর নামের জঙ্গি সংগঠনের পর এবার নিষিদ্ধ করা হয় “আল্লাহর দল’ নামের জঙ্গি সংগঠনকে । ২০১৯ সালের ৬ নবেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে “আল্লাহর দল’ নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী । ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো ৷’ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে জেএমবির সিরিজ বোমা হামলার সঙ্গে আল্লাহর দলের সংশ্লিষ্টতার তথ্য মেলে । ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ধানমণ্ডির গ্রিন রোডের সরকারি কোয়ার্টার থেকে র্যাব মতিন মেহেদীকে গ্রেপ্তার করে। পরে তার ফাসির আদেশ হয়। মতিন মেহেদীর অনুপস্থিতিতে গ্রেপ্তার আব্রাহিম আহমেদ হিরো (৪৬) আল্লাহর দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালের ১৯ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব অভিযান চালিয়ে আব্রাহিম আহমেদ হিরোকে গ্রেপ্তার করে । তৎপরতা চালিয়ে আসছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল’ তবে এবারে তারা কর্মকাণ্ড পরিচালনা করতে সদস্যদের যেন সশস্ত্র বা সামরিক প্রশিক্ষণ দিতে না হয়, সে কারণে বিভিন্ন সামরিক ও আধা-সামরিক বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত বা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সূত্র থেকে অনুসন্ধান করে জানা গেছে, নতুন করে অবকাঠামোর মতো করে নিজেদের সংগঠনের অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়। সেই অনুযায়ী গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা রয়েছে তাদের। আর নেতৃত্বের জন্য নায়ক, অধিনায়ক, উপঅধিনায়ক, অতিরিক্ত অধিনায়ক, যুগ অধিনায়ক এবং সর্বোচ্চ পদকে ‘তারকা’ হিসেবে চিহ্নিত করেছে তারা । গণকমিশনের অনুসন্ধানে আরও জানা গেছে, বিভিন্ন জঙ্গি অপারেশনে যাদের পাঠানো হয়, তাদের সামরিক বা সশস্ত্র প্রশিক্ষণের প্রয়োজন হয় । যাদের এ প্রশিক্ষণ নেই, তাদের জন্য ব্যবস্থাও করতে হয়। প্রশিক্ষণ বিষয়ক এসব ঝামেলা এড়াতে বিভিন্ন সামরিক, আধা-সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সদস্যদের দলে ভেড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে “আল্লাহর দল'। এ ক্ষেত্রে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের অগ্রাধিকার দিয়ে থাকে তারা । জঙ্গি সংগঠনটির নেতারা মনে করেন, চাকরিচ্যুত সেনা, বিজিবি বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাটা তুলনামূলকভাবে সহজ । আল্লাহর দল নিষিদ্ধ হওয়ার আগে জঙ্গি সংগঠন হিসেবে ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ ৩৮৬
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।