শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

চালালেও ২০১৩ সালের ৫ মে'র পর আটঘাট বেঁধে নামে সংগঠনটি । আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করে বাংলাদেশে সক্রিয় হয় সংগঠনটি ৷ প্রথম দিকে মাঠে সরাসরি কোনো ধরনের ‘অপারেশনে’ না গেলেও অনলাইন কেন্দ্রিক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে দাওয়াহ ইলাল্লাহ। দাওয়াহ ইলাল্লাহকে সহযোগিতা করছে 'বাবউল ইসলাম’, “আনসার আল-মুজাহিদীন' ও “আল-ফাতাহ' নামে আরো তিনটি সংগঠন। ২০১৪ সালে আইমান আল-জাওয়াহিরির নামে ইউটিউবে যে ভিডিও বার্তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ‘ইসলামের আলো” নামে একটি চ্যানেলের মাধ্যমে ছড়িয়েছে “দাওয়াহ ইলাল্লাহ' । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে- জামায়াত-শিবির, হেফাজতে ইসলামের একাংশসহ, জেএমবি, এবিটি ও হিজবুত তাহবীরের নেতাকর্মীদের পরোক্ষ-প্রত্যক্ষ তত্বাবধানে সংগঠনটি কার্যক্রম শুরু করে ২০১৩ সালের শেষের দিকে । ওয়ার্ড প্রেসের ফি ডোমেনে সংগঠনের নামে একটি সাইট বানিয়ে সেখানে আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরির নামে বাংলা, ইংরেজি ও আরবিতে “জিহাদি ডাকে'র অসংখ্য ভিডিও-অডিওসহ কথা বার্তা রয়েছে। “দাওয়াহ ইলাল্লাহ" নামের সংগঠনের কার্যক্রম সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইট (https://dawahillah.wordpress.com) এ দেখা যায়, ২০১৪ সালে জাওয়াহিরির যে হয়েছে। জাওয়াহিরিসহ বিভিন্ন ধর্মীয় নেতার নামে সাইটটিতে রয়েছে নানান ‘মেসেজ’ ৷ রয়েছে জিহাদের দিক নির্দেশনাও । সাইটটিতে প্রশ্নোত্তর, নানা ধরনের ফতোয়া, বইপত্র, পোস্টার অডিও-ভিডিওসহ রয়েছে প্রচুর কন্টেন্ট । আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও আইমান আল-জাওয়াহিরির প্রচুর ছবির পাশাপাশি হেফাজতে ইসলামের কথাও রয়েছে সেখানে । রাজধানীর শাপলা চতৃরে ২০১৩ সালের ৫ মে'র আন্দোলন এবং এর তাৎপর্য তুলে ধরা হয়েছে সাইটটির বিভিন্ন পোস্টে । সাইটগুলোতে তলোয়ারসহ ভারি অস্ত্রশস্ত্রের ছবিও রয়েছে। অনলাইন পোর্টাল বার্তা বাংলা ডট কম-এ ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে- “হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তরুণ বিশাল অংশ দাওয়াহ ইলাল্লাহ এর মাধ্যমে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মুফতি হারুন ইজাহার, মাওলানা নূরুল করিম ও মোহাম্মদ শরিফ 1১ দাওয়াহ ইলাল্লাহ'র একটি ইউটিউব চ্যানেল রয়েছে, রয়েছে তাদের ফেসবুক পেজও । পেজটিতে প্রতিদিনই আপডেট দেয়া হচ্ছে। গুগল প্লাসেও তারা সক্রিয় । জঙ্গিদের বিভিন্ন ভিডিও নিয়ে “ইসলামের আলো’ নামে পরিচালিত ইউটিউব চ্যানেলটিতে ১৭০টি ভিডিও ছিল। তাদের ওয়েবসাইটের তথ্যানুযায়ী- “দাওয়াহ ইলাল্লাহ'র ফেসবুক পেজটি ২০১৩ সালের ৬ নভেম্বর খোলা হয় । আর “ইসলামের আলো’ নামের ইউটিউব চ্যানেলটিতে প্রথম ভিডিও আপলোড করা হয় ২০১১ সালের ১ আগস্ট । ৩৮৩ ১৩. স্বাধীন বাংলাদেশ কমিটি (৯ জঙ্গি সংগঠনের জোট) ২০১৪ সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির বহুল আলোচিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদ শুরুর আহ্বানের পর বাংলাদেশে সক্রিয় ও নিষিদ্ধ ঘোষিত মিলিয়ে ৯টি জঙ্গি সংগঠন জিহাদের পক্ষে এক্যবদ্ধ হওয়ার তৎপরতা শুরু করে। এ লক্ষ্যে তারা একটি জঙ্গি জোটের নামও চূড়ান্ত করে- ‘স্বাধীন বাংলাদেশ কমিটি’ ৷ হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) মজলিশে আমেলার সিনিয়র সদস্য মাওলানা আবু বকরকে আমির নির্বাচন করে অন্য আটটি সংগঠনের আমিরকে “স্বাধীন বাংলাদেশ কমিটি'র মজলিশে আমেলার সদস্য বানানো হয়। ২০১৪ সালের ৪ মার্চ কালেরকণ্ঠ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, “স্বাধীন বাংলাদেশ কমিটিতে প্রাথমিকভাবে যে ৯টি জঙ্গি সংগঠন যোগ দিয়েছে তার মধ্যে রয়েছে সোহেল মাহফুজের নেতৃত্বাধীন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ ওরফে জেএমবি, মুফতি আবদুস সালামের নেতৃত্বাধীন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ওরফে হুজি, “মুফতি আবদুল হান্নানের নেতৃত্বাধীন হরকাতুল মুজাহিদীন’, তাওহীদ, মুফতি জসীম উদ্দিন রাহমানীর “আনসারুল্লাহ বাংলা টিম’, মাওলানা আবদুল্লাহ মাদানির জইশ-ই-মোহাম্মদ, মাওলানা আবদুর রহমান আফগানির আনসারু বাইতিল মাকদিস এবং হাবিবুর রহমানের নেতৃত্বাধীন আল্লাহর দল। স্বাধীন বাংলাদেশ কমিটিতে যোগ দেয়া ৯ সংগঠনের বেশির ভাগ নেতাই বর্তমানে কারাবন্দি । বিশেষ করে জঙ্গি সংগঠনগুলোর এ জোটের মূল উদ্যোক্তা ও নেতৃত্বদানকারী হরকাতুল জিহাদের তিন গ্রুপের তিন আমিরই দীর্ঘদিন ধরে কারাবন্দি। নেতারা কারাগারে থাকলেও তাদের ক্যাডার বাহিনী জিহাদ কায়েমের তৎপরতা চালিয়ে যাচ্ছে। “হরকাতুল জিহাদ আল ইসলামীর মজলিশে আমেলার এক সদস্য নাম প্রকাশ না কোনো দিন ইসলাম কায়েম হবে না। আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে অঙ্গীকারবদ্ধ । আফগানিস্তানে আমরা জিহাদ করেছি। বাংলাদেশে জিহাদ করেই নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে। মনে রাখতে হবে, আমরা তথা বাংলাদেশ হলো তাদের জন্য ক্যান্সার । আমাদের নিয়ে ছিনিমিনি খেলা আর বরদাশত করা হবে না। আমরা আয়মান আল জাওয়াহিরি অথবা তালেবান নেতা মোল্লা ওমরের এমন একটি ঘোষণারই অপেক্ষায় ছিলাম ৷ দীর্ঘ অপেক্ষার পর হলেও সেই ঘোষণা পেয়েছি। এখন আর কোনো বাধা রইল না। আমরা জিহাদের পক্ষেই এক্যবদ্ধ হচ্ছি।”৮ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, এসব জঙ্গি সংগঠন নিজেদের মধ্যে এঁক্য প্রতিষ্ঠার জন্য রাজধানীতে ২০১৪ ও ২০১৫ সালে কয়েক দফা বৈঠক করেছে। ৩৮৪

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।