শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আছে হরকাত-উল-জিহাদ ইসলামী বাংলাদেশ (হুজি), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)। ২০০৯ সালে নিষিদ্ধ হয় হিযবুত তাহরীর । ২০০৯ সালে আরও ৮টি সংগঠনকে কালো তালিকাভুক্ত ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে, হিজবুত তাওহীদ, ইসলামী তাওহীদ ট্রাস্ট, তমীর উদ দীন, আনসার উল্লাহ বাংলা টিম এবং আল্লাহর দল। ইসলামী সমাজ-এর আমীরের পরিচিতি: সৈয়দ হুমায়ূন কবীর- আমির, ইসলামী সমাজ । পিতা: মৃত সৈয়দ আব্দুর রব, গ্রাম: কুশিয়ারা, পো: গ্রাম রায়পুর, থানা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা । পিতার জনুস্থান: চান্দলা সৈয়দবাড়ী, পো: চান্দলা, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা । ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীরের বর্তমান বয়স ৬৫ বছর । তিনি ১৯৮৩ ইং সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে এম, এস, সিতে পড়ার সময়েই মুফ্তী আবদুল জাব্বার এর সাথে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সাবেক নেতা মুফতী আবদুল জাব্বার হলেন তার রাজনৈতিক, আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষাগুরু ৷ সৈয়দ হুমায়ূন কবীর আলিয়া ও কওমী মাদ্রাসার সাথে সম্পৃক্ত উচ্চ শিক্ষিত বহু উত্তাদের নিকট থেকে প্রয়োজনীয় শিক্ষা অর্জন করেছেন এবং মাদ্রাসায়ও লেখাপড়া করেছেন। ১৯৮৩ ইং সাল থেকে ২০০৬ সালের ২৩ জানুয়ারী পর্যন্ত মুফতী আবদুল জাব্বার দায়িত্ব পালন করেছেন এবং মুফ্তী আবদুল জাব্বারের মৃত্যুর পর সৈয়দ হুমায়ুন কবীর ইসলামী সমাজ গঠন আন্দোলনের আমীরের দায়িত্ব গ্রহণ করে এখনো দায়িত্ব পালন করছেন। কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব এবং কুশিয়ারা ঈদগাহর ইমাম হিসেবে দীর্ঘ দিন যাবৎ তিনি দায়িত্ব পালন করছেন। ১১. দাওলাতুল ইসলাম বাংলাদেশ তিনটি জঙ্গি সংগঠনের নেতাদের এঁক্যমতে ২০১৬ সালের শুরুতে দাওয়াতুল ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। জোট বেঁধে একই ব্যানারে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত তিন জঙ্গি সংগঠন । দেওয়া হয়েছে নতুন নাম “দাওলাতুল ইসলাম’ এই তিন জঙ্গি সংগঠন হচ্ছে, জামাআতুল মুজাহিদীন (জেএমবি), আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) ও হিযবুত তাহরীর । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে ভেঙে পড়া এই উগ্রপন্থি সংগঠনগুলোর সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সদস্যরা একই ব্যানারের নিচে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা কার্যক্রম চালাচ্ছে। সদস্য সংগ্রহ থেকে শুরু করে সবকিছুই চলে এই মাধ্যমে। এরই মধ্যে গুলশানের হলি আর্টিজান, শোলাকিয়াসহ বেশ কিছু জায়গায় তারা হামলা চালিয়েছে। ৩৮১ অনুসন্ধানে আরও জানা যায়, নতুন করে সুসংগঠিত হতেই জেএমবি ও আনসারুল্লাহ বাংলাটিম ও হিযবুত তাহরীরের সদস্যরা মিলে গড়েছে এই আত্মঘাতী সংগঠনটি ৷ গুলশান শোলাকিয়াসহ এমন ১১টি হামলা চালিয়েছে দাওলাতুল ইসলাম নামের নতুন এ সংগঠনটি । গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় রোমহর্ষক জঙ্গি হামলা ও পরে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান শেষে ঘটনাস্থল থেকে অন্যান্য আলামতের সঙ্গে একটি রুমাল উদ্ধার করা হয়। সাদা কাপড়ের এই রুমালে বাংলায় কালো অক্ষরে লেখা ছিল, “দাওলাতুল ইসলাম বাংলাদেশ টিকে থাকবে’ । ফেসবুক ও কিছু আযাপসের সাহায্যে চলে দাওলাতুল ইসলামের সদস্য সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড। এ কাজে ব্যবহৃত ছদ্মনাম আযাপস পাসওয়ার্ড আর প্রয়োজনীয় অর্থের জোগানও দেয় সংগঠনটি | তিন ধাপের এই প্রস্তুতি পর্বের পুরোটাই চলে একজন আমিরের তত্বাবধানে ৷ সদস্য সংগ্রহে শুরুতেই ফেসবুকে বিভিন্ন আইডি থেকে দাওয়াত পাঠানো হয়। আবার মুসলিম ছাড়াও অন্য ধর্মের লোকজনের নামেও খোলা হয় কিছু ভুয়া আইডি । পরের ধাপে ফেসবুক বাদ দিয়ে নির্দিষ্ট কিছু আাপস এ পর্যায়ক্রমে যোগাযোগ করতে বলা হয়। এই ত্যাপসে যাওয়ার জন্য তারা সতর্কতা হিসেবে কিছু সাংকেতিক ভাষাও ব্যবহার করে । ২০১৬ সালের ১৭ আগস্ট দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, “টেলিগ্রাম নামের আযাপস বেশি ব্যবহার হতে দেখা গেছে এই জঙ্গি সংগঠনের সদস্যদেরকে ৷ দ্বিতীয় ধাপের এই সময়ে আমিরের ডাকে ঘরসংসার ছেড়ে হিযরতের জন্য প্রস্তুত করা হয় সদ্য সংগ্রহীত জঙ্গিদের । আর আমিরের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ বাধ্যতামূলক রাখা হয়। কোনো কারণে একদিন যোগাযোগ না হলে পুলিশের হাতে ধরা পড়া কিংবা অনাগ্রহী ভেবে তাকে বাদ দেওয়া হয় যোগাযোগের মাধ্যম থেকে । তৃতীয় ধাপের যোগাযোগ হয় নতুন আ্যাপস ট্রিমাতে যা মূলত কোনো অভিযান পরিকল্পনা কিংবা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিদেশি মুদ্রায় এই আযাপস ডাউনলোডের খরচ, যোগাযোগের ছদ্মনাম, পাসওয়ার্ড সবই দেওয়া হয় সংগঠন থেকে। কোন কাজ কখন করতে হবে তার নির্দেশনা একমাত্র আমিরই দিয়ে থাকেন। হামলার অন্তত চার দিন আগে ২ থেকে ৫ জনের একটি আত্মঘাতী দলকে নির্ধারিত জায়গায় যেতে বলা হয়। সেখানে তাদের নতুন নামও দেওয়া হয়, যা জানেন শুধু আমির নিজেই। মিশনের আগ মুহূর্তে ছদ্মনামধারী আরো একজন যুক্ত হন তাদের সঙ্গে যেখানে তিনি আত্মঘাতীদের সঙ্গে এক ওয়াক্তের নামাজ আদায় করে দু-একজনকে চূড়ান্ত নির্দেশনা দিয়ে চলে যান এলাকা ছেড়ে । অন্যদের বলা হয় নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করে যেতে ।”* ১২. দীওয়াহ ইলাল্লাহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নামে কথিত যেসব অডিও-ভিডিও বিভিন্ন সময় ছড়িয়েছে সেগুলো জঙ্গিদের নতুন সংগঠন “দাওয়াহ ইলাল্লাহ' এর নামে প্রকাশ করা হয়েছে। তাদের ওয়েব সাইটের তথ্যমতে, “কয়েক বছর সচেতনতামূলক কার্যক্রম ৩৮২

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।