নেন। যুদ্ধে আহত হয়ে তিনি পেশোয়ারে কুয়েত আল-হেলাল হাসপাতালে ১০ মাস চিকিৎসা নেন। এরপর করাচির ওই মাদ্রাসায় লেখাপড়া শেষ করেন। মুফতি হান্নান ১৯৯৩ সালে দেশে ফেরেন এবং পাকিস্তানভিত্তিক হরকাতুল মুজাহিদীনের হয়ে তৎপরতা শুরু করেন। হুজিতে থাকার পাশাপাশি মুফতি হান্নান হরকাতুল মুজাহিদীনের হয়েও কার্যক্রম চালাতেন । ৯. দাওয়াতুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে দাওয়াতুল ইসলাম নামে উগ্ৰপন্থী কার্যক্রম পরিচালনা করেছে আল-কায়েদা মতাদর্শী এই জঙ্গিগোষ্ঠী । দাওয়াতুল ইসলাম নামের আড়ালে পার্বত্য এলাকায় এই জঙ্গি সংগঠনের নেতৃত্বে আছেন আলোচিত উগ্রবাদী বক্তা মাহমুদুল হাসান গুনবী ৷ তিনি বান্দরবানের লামা ও খাগড়াছড়িতে দুটি জঙ্গি আস্তানাও গড়ে তুলেছেন । সেখানে এই গোষ্ঠী ২০ থেকে ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। ২০২১ সালের ১৪ জুলাই প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘উগ্রবাদী ওয়াজের জন্য পরিচিত মাহমুদুল হাসান গুনবী বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা । তবে তিনি কৌশলের আশ্রয় নিয়েছেন, দাওয়াতুল ইসলাম নামের একটি সংগঠনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। এই সংগঠনের কার্যক্রমের নামে পার্বত্য অঞ্চলে এবং উত্তরবঙ্গে চরাঞ্চলের কিছু এলাকায় আনসার আল ইসলামের কার্যক্রম ও উগ্র মতাদর্শ প্রচার করে আসছেন। আনসার আল ইসলাম নিজেদের আল- কায়েদার ভারত উপমহাদেশের (একিউআইএস) শাখা দাবি করে থাকে। “দাওয়াতুল ইসলামের বর্তমান আমির মাহমুদুল হাসান গুনবী। সংগঠনটির এর আগে আমির ছিলেন মাওলানা নাজিমুদ্দিন। তিনি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হন। দাওয়াতুল ইসলামের সদস্য সাইফুল ইসলাম, আবদুল হামিদ, আনিছুর রহমান ও হাসান এর আগে জঙ্গি-সংশ্রিষ্ট মামলায় গ্রেপ্তার হয়েছেন |” গুনবীর ঘনিষ্ঠ বন্ধু মাওলানা আলী হাসান উসামাকে ২০২১ সালের ৫ মে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ । জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার অংশ হিসেবে আলী হাসান ওসামার সঙ্গে আনসার আল ইসলামের আরও কয়েকজন গ্রেপ্তার হন। তাদের জিজ্ঞাসাবাদ করে মাহমুদুল হাসান গুনবীর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত থাকার তথ্য সামনে আসে । সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় গুনবীকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়। ২০২১ সালের মে মাসে ওই মামলার পর গুনবী আত্মগোপনে চলে যান। পরে ২০২১ সালের ১৫ জুলাই ঢাকার শাহ আলী বেড়িবাধ এলাকা থেকে মাহমুদুল হাসান গুনবীকে গ্রেপ্তার করা হয়। গুলশানের হলি আর্টিজান বেকারিতে রোমহর্ষক জঙ্গি হামলা ও পরে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান শেষে ঘটনাস্থল থেকে অন্যান্য আলামতের সঙ্গে একটি রুমাল উদ্ধার করা হয় । সাদা কাপড়ের এই রুমালে বাংলায় কালো অক্ষরে লেখা ছিল, ৩৭৯ “দাওয়াতুল ইসলাম বাংলাদেশ টিকে থাকবে’ জঙ্গিদের নারকীয় হত্যাযজ্ঞে সেদিন (১ জুলাই) রক্তাক্ত হয় হলি আর্টিজানের নীচতলার প্রায় পুরো মেঝে । তবে মেঝে থেকে উদ্ধার করা রুমালে কোনো রক্তের দাগ ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, জঙ্গিরা তাদের সংগঠনের পরিচয় জানান দিতেই মেঝের ওই জায়গাটি পরিস্কার করে সেখানে রুমালটি ফেলে রাখে । আন্তর্জাতিকভাবে দাওয়াতুল ইসলাম সংগঠনটি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি সক্রিয়। যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর বাংলাদেশি নেতাকর্মীদের অধিকাংশ দাওয়াতুল ইসলামের সঙ্গে যুক্ত। বাংলাদেশে দাওয়াতুল ইসলাম বাংলাদেশ কারা চালায় এ ব্যাপারে বিশেষ কোন তথ্য পাওয়া যায়নি। উকিপিডিয়াতে দাওয়াতুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে, এটি লন্ডনভিত্তিক একটি সংগঠন। পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী ও ইউকে ইসলামী মিশন সংগঠনটিকে অর্থায়ন করে । ১০. ইসলামী সমাজ ১৯৯৭ সালের ১৭ মে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন মুফতি আব্দুল জব্বার । এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে আফগান মুজাহিদরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর প্রকাশ্য কার্যক্রম শুরু করে। সংগঠনটির কেন্দ্রীয় আমির হিসেবে দায়িতে আছেন। কুমিল্লার রায়পুর উপজেলার কুশিয়ারা গ্রামে সংগঠনের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন মুফতি আব্দুল জব্বার । সেটি এখনও বহাল আছে। সংগঠন চারটি স্তরে বিভক্ত । এর মধ্যে একজন কেন্দ্রীয় আমির । এর পরের ধাপ হচ্ছে মামুর বা অঞ্চল প্রধান । তৃতীয় ধাপ হচ্ছে দারা অর্থাৎ যারা দাওয়াত দিয়ে সংগঠনে আনে । সর্বশেষ ধাপ হচ্ছে দাওয়াতী অর্থাৎ যারা দাওয়াত গ্রহণ করে এবং সংগঠনের কাজে সক্রিয় হয়। জামায়াত নেতা মুফতি আব্দুল জব্বার জঙ্গি সংগঠনগুলোর আদলেই ইসলামী সমাজ গড়ে তুলেছিলেন। জেএমবি, হিযবুত তাহরীরসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের আদর্শ এবং আহ্বানের সঙ্গে ইসলামী সমাজের পুরোপুরি মিল আছে। ইসলামী সমাজের সাংগঠনিক কার্যক্রমের ধরনও হিযবুত তাহরীরের মতোই । ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হলেও ইসলামী সমাজ নিয়ে গণমাধ্যমে আলোচনা আসে ২০০৮ সালে । এর মধ্যে তারা কুমিল্লার পাশাপাশি বান্দরবান, জামালপুর জেলায় তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করে । সেনাসমর্থিত তত্তাবধায়ক সরকারের আমলে যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল সেসময় ২০০৮ সালের ৭ আগস্ট বান্দরবান এবং জামালপুরে প্রকাশ্যে প্রচারপত্র বিলি করতে গিয়ে ধরা পড়ে ইসলামী সমাজের ১৫ জন নেতাকর্মী। এর মধ্যে বান্দরবান জেলা জজ আদালতের সামনে থেকে ৮ জন এবং জামালপুর থেকে ৭ জনকে আটক করা হয়। ২০০৩ সালে আফগান মুজাহিদদের গড়ে তোলা শাহাদাৎ-ই-আল হিকমা নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০০৫ সালে ৩টি সংগঠন দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ৩৮০
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।