হরকাতুল মুজাহিদীন প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনুসন্ধান করে জানা যায়, মধ্যপ্রাচ্যসহ প্রাচ্য ও পাশ্চাত্যের মুসলমানদের মধ্যে হরকাতুল জিহাদ আল ইসলামীর জনপ্রিয়তা লক্ষ্য করে এবং সংগঠনটির উপর সর্বময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পেরে পাকিস্তান সেনাবাহিনী অন্তর্থাতমূলক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে। এর অংশ হিসেবে তারা পাকিস্তান ও আফগানিস্তানে অবস্থানরত বিদেশি জঙ্গিদের মধ্যে হরকাতুল জিহাদ আল ইসলামীর বিরুদ্ধে প্রচারণা চালায়। এ অবস্থায় ১৯৮৫ সালের ১৬ জুন আফগানিস্তানের গজনি প্রদেশে সংঘটিত একটি ঘটনায় হরকাতুল জিহাদ আল ইসলামী পাকিস্তান শাখার নেতা মাওলানা ফজলুর রহমান খলীলকে বহিষ্কার করা হয়। ওই দিন হরকাতুল জিহাদ আল ইসলামীর তৎকালীন কেন্দ্রীয় আমির প্রয়াত মাওলানা আরশাদ আহমাদ এবং আফগান জঙ্গিদের কমান্ডার মাওলানা আব্দুল হামিদ খান বিপুল সংখ্যক মুজাহিদ নিয়ে একটি দুর্গম পাহাড়ি উপত্যকা পার হচ্ছিলেন আর উপত্যকা নিরাপদ রাখার দায়িতে ছিলেন মাওলানা ফজলুর রহমান খলীল কিন্তু তিনি তার দায়িতু পালন থেকে বিরত থাকেন। পূর্ব সোভিয়েত বাহিনী চারদিক থেকে অতর্কিতে জঙ্গিদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মাওলানা আরশাদসহ ১৬ জন জঙ্গি নিহত হয় । আহত হয় অসংখ্য জঙ্গি । ২০০৬ সালের ১৯ আগস্ট দৈনিক “যায় যায় দিন'-এর পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, “হরকাতুল জিহাদ আল ইসলামী ও হরকাতুল মুজাহিদীনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভিন্ন। ১৯৮০ সালের শুরুর দিকে হরকাতুল জিহাদ আল ইসলামী প্রতিষ্ঠা হয় সহানুভূতিশীল বিদেশী স্বেচ্ছাসেবী বা মুজাহিদদের এক কর্মকাণ্ডের আওতায় রাখার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে । আর হরকাতুল মুজাহিদীন প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার মদদে । মূলত হরকাতুল জিহাদ আল ইসলামীকে নিজেদের মতো করে পরিচালিত করতে ব্যর্থ হয়েই এর কাউন্টার হরকাতুল মুজাহিদীন প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে |" হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজির) সাবেক আমির হাফেজ ইয়াহিইয়া গণকমিশনের অনুসন্ধানী টিমের একজন প্রতিনিধিকে ২০০৮ সালে ১০ নবেম্বর চট্টগ্রামে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ১৯৯২ সালের এপ্রিল মাস নাগাদ হরকাতুল জিহাদ আল ইসলামী ও হরকাতুল মুজাহিদীনের বেশির ভাগ বাংলাদেশি সদস্য আফগানিস্তান থেকে ফিরে আসে । এ সময় সংগঠন দু'টি পৃথক অফিস নিয়ে সাংগঠনিক তৎপরতাও শুরু করে এবং ১৯৯৩ সালে দেশের শীর্ষ আলেম-ওলামাদের চাপে সংগঠন দু'টি হরকাতুল জিহাদ আল ইসলামী নামে একীভূতও হয়। সংগঠনটিকে পরিচালনার জন্য এর পুরোনো নেতা মুফতি শহিদুল ইসলাম তৎপর হন। মাওলানা আবু জাফর ও মুফতি আবদুল হান্নানকে সক্রিয় করতে উঠে পড়ে লাগেন। এরই অংশ হিসেবে ১৯৯৬ সালে আইএসআই-এর এজেন্ট ও হরকাতুল মুজাহিদীনের প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুর রহমান খলীল ঢাকা সফর করেন। ঢাকায় তার দেখভাল করেন খেলাফত মজলিস নেতা মুফতি শহিদুল ইসলাম ৷ তার সম্মানে ঢাকার শ্যামলীতে এক ৩৭৭ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাওলানা ফজলুর রহমান খলীল। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন মাওলানা আবু জাফর, মুফতি আবুল হান্নান এবং হরকাতুল জিহাদ আল ইসলামীর কয়েকজন শীর্ষনেতা। বৈঠকে মাওলানা খলীল উপস্থিত সবাইকে প্রস্তাব দেন যে হরকাতুল জিহাদ আল-ইসলামী যদি তার কমান্ডে চলে তাহলে অস্ত্র ও অর্থ সাহায্যের দায়িত্ব নেবেন তিনি। হরকাতুল জিহাদ আল ইসলামী নেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷ তবে মুফতি শহিদুল ইসলাম, মাওলানা জাফর ও মুফতি হান্নান মাওলানা খলীলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। অনুসন্ধানে জানা গেছে, আফগান ফেরত মুজাহিদদের ব্যানারে “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ ও হরকাতুল মুজাহিদীনের কর্মকাণ্ড চলতে থাকলে জঙ্গিবাদী আলেম-ওলামারা আফগান-ফেরত মুজাহিদীনদের এক সংগঠন ও কমান্ডের আওতায় থেকে কাজ করার পরামর্শ দেন। কিন্তু “হরকাতুল মুজাহিদীন'র প্রতি অবিশ্বাস থাকার কারণে “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ' এর সদস্যরা “হরকাতুল মুজাহিদীন’ এর সদস্যদের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন। ১৯৯৩ সালে আলেম-ওলামা ও সংগঠন দু'টির নেতাদের সম্মিলিত বৈঠকে উভয় সংগঠনের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে দেওয়া হয়। সিদ্ধান্ত হয় হরকাতুল জিহাদ আল- ইসলামী’, হরকাতুল মুজাহিদীন নামে কর্মকাণ্ড পরিচালনা করবে। এতে সকলে সম্মতি জানালে একীভূত সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটির আমির মনোনীত হন বৈঠকে বিলুপ্তঘোষিত “হরকাতুল মুজাহিদীন’ এর শীর্ষ নেতা মাওলানা আবু জাফর ওরফে আবু সাঈদ (২০০৬ সালে তিনি রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন) ৷ প্রচার সম্পাদকের দায়িতু পান মাওলানা জাফরের অনুসারী মুফতি আবদুল হান্নান কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায়, নয়া আমির দায়িত্ব পালন থেকে বিরত আছেন। এর পাশাপাশি তিনি তার ঘনিষ্ঠ অনুসারী মুফতি আবদুল হান্নানকে নিক্কিয় করেছেন। ফলে এক্যবদ্ধ সংগঠনের কর্মতৎপরতায় স্থবিরতা নেমে আসে। সংগঠনের কেন্দ্রীয় সদস্যরা এ সময় মুফতি শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত আমীরের দায়িতৃ পালন করতে উদ্ধুদ্ধ করেন। তিনি এতে রাজি হন এবং কেন্দ্রীয় নেতাদের নিয়ে দেশব্যাপী সফরও করেন। এ সময়ই তারা জানতে পারেন মাওলানা আবু জাফর ও মুফতি আবদুল হান্নান হরকাতুল মুজাহিদীনের সাংগঠনিক তৎপরতা বজায় রেখেছেন এবং হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা কর্মীদের তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। মাওলানা আবু জাফর ও মুফতি আবদুল হান্নানের এই তৎপরতা প্রকাশ হলে হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতারা তাদের কাছে হরকাতুল মুজাহিদীনের গোপন তৎপরতা সম্পর্কে জানতে চান কিন্তু তারা এর সদুত্তর দিতে পারেননি । এ নিয়ে কয়েক দফা বাকবিতপ্তাও চলে । ফলে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করার চিন্তাভাবনা চলতে থাকে । মুফতি হান্নান ১৯৮৮ সালে পাকিস্তানে যান এবং করাচির জামিয়া ইউসুফ বিন নূরিয়া মাদ্রাসায় ফিকাহশাস্ত্রে ভর্তি হন। সেখান থেকে তিনি সীমান্তবর্তী শহর খোস্তে মুজাহিদ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ ৩৭৮
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।