জিহাদীর বীজ অঙ্কুরিত হয়। উল্লেখ্য যে_আবদুল্লাহ ইবনে তাইমিয়্যা ১২৬৩ খিস্টাব্দের ২৩ জানুয়ারি বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের হাররান-এ জনুগ্রহন করেন। তাইমিয়্যা তার বংশীয় উপাধি | উচ্চ শিক্ষিত বংশের সদস্য ইবনে তাইমিয়্যা মাত্র ১৭ বছর বয়সে শুধু শিক্ষা জীবনই সমাপ্ত করেননি বরং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। তীব্র বিরোধিতা করেছেন তিনি । জেএমবি'র সদস্যগণ নিম্নলিখিত তিনটি পর্যায়ে বিভক্ত সাথী ও সুধী £ সংগঠনে যখন কেউ প্রাথমিকভাবে যোগদান করে তাকে সদস্য/সাথী এবং যে সমস্ত লোকজন সংগঠনকে সমর্থন এবং আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরকে সুধী বলে। গায়েরে এহসার 8 যে সকল সাথী দলের জন্য নিবেদিত, কর্মতৎ্পর ও ইয়ানত (মাসিক চাদা) সংগ্রহে পারদর্শী এবং নিজ এলাকায় সংসার ধর্ম পালন করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকে গায়েরে এহসার বলা হয়। এহসার ৪ উল্লিখিত কর্মকান্ডে পারদর্শী ব্যক্তি যে তার ধর্ম ও জানমাল ত্যাগ করে সংগঠনের জন্য এলাকায় দলীয় কর্মকান্ড পরিচালনা করে তাকে এহসার বলা হয়। মহিলা ইউনিট ৪ জেএমবিতে ১০-১২ জন করে মহিলা নিয়ে গঠিত শতাধিক মহিলা ইউনিট ছিল। মহিলা সদস্যদের প্রধান কার্যক্রম ছিল ব্যক্তিজীবনে ইসলামের চর্চা করা, অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করা এবং পরিবারের সদস্যদের জিহাদে উৎসাহিত করা । সাধারণত সংগঠনের সদস্যদের পরিবারের মহিলাগণই এতে যোগ দিত। তবে সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে অনেক সময় পর্দার বিধান লঙ্ঘিত হচ্ছিল বলে ২০০৩ সালেই জেএমবি'র মহিলা ইউনিট ভেঙে দেয়া হয়। পারিবারিকভাবে তার প্রভাব এখনও রয়ে গেছে। সুইসাইড স্কোয়াড £ জেএমবিতে সুইসাইড স্কোয়াড সংক্রান্ত কোনো প্রশিক্ষণের তথ্য পওয়া যায়নি। তবে কয়েকজনকে ১৭ আগস্ট ২০০৫ আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করা হয়েছিল, যাদের দিয়ে পরে কয়েকটি অপারেশনও পরিচালনা করা হয়েছিল। জনবল সংগ্রহ ব্যবস্থা ৪ ১৯৯৮ সালে জেএমবি'র মজলিসে শুরা গঠিত হওয়ার পর দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিজেদের আসল নাম পরিবর্তন করে সাংগঠনিক ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে। জেলার বিভিন্ন থানায় তাবলীগ পদ্ধতিতে সফর শুরু করে প্রেরণা, ধর্মীয় আলোচনা, বক্তৃতা ও দাওয়াতের কর্মী সংগ্রহ বা রিক্রুটিংয়ের কাজ চালাতে থাকে । এক জেলায় কর্মী সংগ্রহ আশানুরূপ হলে শুরা সদস্যগণ পরে অন্য জেলায় গমন করে। যখন সব জেলাতেই কিছু কিছু কর্মী তৈরি হয় তখন তাদের একত্রিত করে বিভিন্ন আহলে হাদীস মসজিদে তাবলীগ বেশে তালিম দেয়া হয়। তালিম দেয়া শেষ হলে সদস্যদেরকে ইউনিট, থানা ও জেলা সংগঠন অনুযায়ী বিভক্ত করে দায়িতৃ বুঝিয়ে দেয়া হয়। ৩৭৫ যেভাবে জামায়াতে ইসলামী জেএমবির সঙ্গে যুক্ত হয় ঃ জঙ্গি সংগঠনটির আমির মুফতি মাওলানা সাইদুর রহমান জাফর গ্রেপ্তার হওয়ার পর জেএমবি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, কারাবন্দী আমির সাইদুর রহমান জাফর ১৯৫৯ সালের ১৪ আগস্ট বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন কুজাপুর এলাকার মীরপুরবাজার গ্রামে জনুগ্রহণ করেন । পিতার নাম মৌলভী আব্দুল মতিন । মায়ের নাম রুজোনুনেছা । মৌলভীবাজার দারুল উলুম ও সিলেট দরগা মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি ১৯৭৭ সালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছিলেন । ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি থাকা অবস্থায়ই ১৯৮০ সালে তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা তরিকুন্েছার সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম ঘরের সন্তানরা হচ্ছে শামীম ওরফে সুমন, নাসিম, ফাহিম, বাশার ওরফে নাইম ও শিরিন । বাশার জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা । ১৯৮১ সালে সাইদুর রহমান জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হন। ১৯৮৩ সালে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির নিযুক্ত হন। একইসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য হন। জামায়াতে ইসলামীর নেতা থাকা অবস্থায়ই দলের নির্দেশেই তিনি জেএমবিতে যোগ দেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৬ সালে সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে জেএমবির আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেএমবির শতকরা ৮৫ ভাগ সদস্য ছাত্র শিবিরের । ৮. হরকাতুল মুজাহিদীন বাংলাদেশ ১৯৮৬ সালে পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান খলীল হরকাতুল মুজাহিদীন প্রতিষ্ঠা করেন। পাকিস্তানের মাওলানা আরশাদ আহমদ আফগান যুদ্ধে অংশ নেওয়া বিদেশি মুজাহিদদের এক কমান্ডের আওতায় সংগঠিত রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হরকাতুল জিহাদ প্রতিষ্ঠিত করলেও বিদেশি জঙ্গিদের এক সংগঠনের আওতায় থাকার চেষ্টা সঠিক মনে করেনি পাকিস্তান । ফলে পাক সামরিক গোয়েন্দা সংস্থা বহিষ্কৃত হওয়ার পর মাওলানা ফজলুর রহমান খলীল আইএসআই-এর সহযোগিতায় "হরকাতুল জিহাদ আল ইসলামী” এর মোকাবেলায় “হরকাতুল মুজাহিদীন” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন । আফগান গৃহযুদ্ধের সময় এ সংগঠনের সঙ্গে ১ হাজার বাংলাদেশি জড়িত ছিল। হরকাতুল জিহাদ আল ইসলামীর সঙ্গে জড়িত ছিল প্রায় ৫ হাজার বাংলাদেশি । এদের সবাই উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত । এর নেতৃত্ব দেন আইএসআই-এর বিশ্বস্ত এজেন্ট মাওলানা ফজলুর রহমান খলীল। এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গোয়েন্দাবৃত্তি এবং পাকিস্তান বিরোধী একাধিক দেশে নাশকতামুলক কর্মকাণ্ড পরিচালনা করা । বিশ্বব্যাপী নিষিদ্ধ এই সংগঠনটি এখনো তার চরিত্র বজায় রেখেছে। ৩৭৬
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।