শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

চালিয়েছে। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম নামে আরও জঙ্গি সংগঠনের জন্য নেয় যেটি ব্লগার হত্যার ঘটনায় জড়িত৷ বর্তমানে সক্রিয় এই সংগঠনটি আল কায়েদার অনুসারী । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৪০টি হামলা পরিচালনা করে এই জঙ্গি সংগঠনগুলো । এর মধ্যে ৬৪ জেলায় একযোগে বোমা হামলা ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে সিরিয়াল গ্রেনেড হামলার ঘটনা ছিল সবচেয়ে বেশি আলোচিত ৷ ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে বড় ধরনের নাশকতার ঘটনার মধ্য দিয়ে তারা আবারো শক্ত অবস্থান জানান দেয়। এসময় জঙ্গিরা হত্যা করেছিল দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ দেশি-বিদেশি নাগরিককে; যাদের মধ্যে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ৩ জন বাংলাদেশি । ২০১৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত সময়ে পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করে বহু জঙ্গিকে গ্রেপ্তার করে। (পরিশিষ্ট দ্রষ্টব্য) ২০১৯ সালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মোট ৬টি । ২০২০ সালে ৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৯-২০২০ পর্যন্ত এর পর থেকে করোনাকালীন সময়ে জঙ্গি কার্যক্রম দৃশ্যমান ছিল না বললেই চলে। এ সময়টায় তারা সামাজিক যোগযোগ মাধ্যমে জঙ্গিবাদ বিস্তারে নিয়োজিত ছিল। যার প্রমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অনলাইন ্যান্টিভিস্টরা পেয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতার নামে জঙ্গি গোষ্ঠীগুলোর মদদদাতা বিএনপি-জামায়াত-হেফাজত সারাদেশে তাগুবলীলায় মেতে উঠে। জঙ্গি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে । বর্তমান শ্বেতপত্রে বাংলাদেশে জঙ্গিবাদ বিষয়ে একটি বিশদ পর্যালোচনা সংযুক্ত করা হয়েছে । একই সাথে ২৫টি আলোচিত জঙ্গি সংগঠনের পরিচিতি তুলে ধরা হয়েছে। গুলশান হলি আর্টিজানে জঙ্গি হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ভয়াবহ হলি আর্টিজান হামলার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে । হত্যা করা হয়েছিল পুলিশ কর্মকর্তাসহ ২২ জন দেশি-বিদেশি নাগরিককে । উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে পার হওয়া সেই রাত শেষে ভোরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের নেতৃত্বে পুলিশ ও র্যাব যৌথভাবে “অপারেশন থান্ডারবোল্ট' নামে অভিযান চালায়। ওই অভিযানে নিহত হয় হামলাকারী সংগঠন নব্য জেএমবি'র পাচ জঙ্গি। উদ্ধার করা হয় হলি আর্টিজান বেকারিতে জিম্মি অবস্থায় থাকা দেশি-বিদেশি অতিথি ও বেকারির স্টাফসহ প্রায় ৩৫ জনকে । গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ এই হামলার দুই বছরের মাথায় ২১ জনের সম্পৃক্ততা থাকার প্রমাণ পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্ত সংস্থা-কাউন্টার টেরোরিজম ইউনিট । তবে ২১ জনের মধ্যে ১৩ জন অপারেশন থান্ডারবোল্টসহ আইন-শৃঙ্খলা ৩৩ বাহিনীর অন্যান্য অভিযানে মারা যাওয়ায় জীবিত ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল এই মামলার যুক্তিতর্ক শেষে রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড দেন ও একজনকে খালাস দেন। মৃত্যুদণ্প্রাপ্ত আসামিরা আদালতে আপিল করেছেন। রাষ্ট্রপক্ষও খালাস পাওয়া আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছেন । বর্তমানে এই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। জঙ্গিবাদবিরোধী সীড়াশি অভিযান শুরু করে। এর মধ্যে ঢাকার জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিট ২০টি অভিযান চালায় । এসব অভিযানে ৬৩ জন জঙ্গি নিহত হয়। হলি আর্টিজান বেকারিতে নব্য জেএমবি নামে যে জঙ্গি সংগঠনটি হামলা চালিয়েছিল, তাদের প্রায় কোণঠাসা করে দেওয়া হয়েছে। যেসব কারণে কারণে হলি আটিজানে হামলা করেছিল তা নিম্নরূপ- ১) কুটনৈতিক এলাকায় হামলা করে নিজেদের সামর্থ্যের জানান দেওয়া । ২) বিদেশি নাগরিকদের হত্যা করে নৃশংসতার প্রকাশ ঘটানো । ৩) দেশে বিদেশে গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়া এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ করা। রোহিঙ্গা শিবিরে জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ড ১৯৭৮ সালে তৎকালীন সেনা শাসক জিয়াউর রহমানের সামরিক সরকার বাংলাদেশের সীমান্ত খুলে দেয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা তখন বাংলাদেশে প্রবেশ করে। এরপর ১৯৯১-৯২ সালে খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আধা-সামরিক বাহিনী নাসাকা এবং অন্য সম্প্রদায়ের সম্মিলিত আক্রমণের পর নতুন করে আবার প্রায় আড়াই থেকে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে । পরবর্তীকালে মাত্র এক থেকে দেড় লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে ফেরত যায়। আবার প্রত্যাবাসিত রোহিঙ্গারাও ফের অনুপ্রবেশ করে এ দেশে । বাংলাদেশে থেকে যাওয়া রোহিঙ্গাদের স্বল্পসংখ্যক জাতিসংঘের নির্ধারিত শরণার্থী শিবিরে অবস্থান করলেও বেশিরভাগই করতে থাকে । ফলে ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি নতুন সমস্যা হয়ে দীড়িয়েছে। ২০১৭ সালে ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, নির্যাতন, ভূমি দখল, নারী ও শিশু নির্যাতনের মত নির্মম অত্যাচার চালাতে থাকে । একারণে ২০১৭ সাল থেকে কয়েক দফা মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে এবং ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে অবস্থান করছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে ১৯ দফা সংবলিত একটা সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়। তার আলোকে ২০১৯ সালের ২২ ৩৪

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।