হলে ভবিষ্যতে তারা বড় ধরনের হামলা চালাতে পারে বলে একাধিক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে ।”১২ ৭. জামা*আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগষ্ট ইসলামের ছদ্মবেশে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি নামক সংগঠনের হঠাৎ একসাথে বাংলাদেশের ৬৩টি জেলায় (১টি জেলা বাদে সমগ্র বাংলাদেশে) ৪৩৪টি বোমা বিস্ফোরণের মাধ্যমে আত্মপ্রকাশ করে । জামা*আতুল মুজাহিদীন অব বাংলাদেশ সংক্ষেপে জেএমবির উত্থান ১৯৯৮ সালে । তাদের দুই শীর্ষ পর্যায়ের নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৭ সালের ২৯ মার্চ। একসময় বাংলা ভাইয়ের দলের নাম ছিল জাগ্রত মুসলিম জনতা । সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জেএমবি ২০০১ থেকে ২০০৫ সাল সময়ে ৭৩ ব্যক্তিকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন দুই বিচারক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত । এই দল ওই সময় ৬৪ জেলার ৬৩টিতে সিরিজ বোমা বিস্ফোরণ করে। ২০০৫ সালে এই দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে । জেএমবির প্রতিষ্ঠাতা আমির শায়খ আবদুর রহমান ১৯৫৯ সালের ৭ জানুয়ারি করেন শায়খ আবদুর রহমান। তার পিতা মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ফজল একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। পারিবারিকভাবে তারা আহলে হাদীসের অনুসারী । শায়খ আবদুর রহমান বড়, মেজো ভাই ওবাইদুর রহমান, সেজো ভাই ওলিউর রহমান (সৌদী প্রবাসী), ছোটভাই আতাউর রহমান ওরফে সানী বোন নাজমা ও শিফা-এই চার ভাই দুই বোন ও পিতা-মাতা নিয়ে শায়খ আবদুর রহমানের সংসার । তিনি তার ছোট ভাই আতাউর রহমানকে জেএমবিতে এনে সংগঠনের শুরা সদস্য ও সামরিক শাখার প্রধানের দায়িত্ব দেন। আতাউর রহমানের সাংগঠনিক নাম দেয়া হয় সানী। তবে ১৭ আগস্ট বোমা হামলার পর নিরাপত্তার কারণে সে সাজিদ নামটি ব্যবহার করতো। ১৯৯৯ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ছাত্র থাকার সময় সানী ইসলামী ছাত্র শিবিরে সক্রিয় কর্মী হিসাবে যোগ দেয় । মূলত জেএমবিতে যোগ দেয়ার পর প্রত্যেকের কাছে সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য একটি নাম চাওয়া হত। নাম দিতে ব্যর্থ হলে সংগঠন থেকে তার নামকরণ করা হত। যেমন শায়খ আবদুর রহমানের সাংগঠনিক নাম এহসান । তার পিতা আবদুল্লাহ ইবনে ফজল গ্রামে ১০-১২ বিঘা স্থাবর সম্পত্তির ফসল এবং জামালপুর শহরের নয়াপাড়ায় অবস্থিত নিজের দুই রুম বিশিষ্ট চার ইউনিটের আট রুমের বাড়ি ভাড়া দিয়ে প্রাপ্ত হাজার তিনেক টাকা দিয়ে সংসার চালাতেন । তিনি মদীনায় পড়তে যাওয়ার পর ১৯৮২ সালের ডিসেম্বর মাসে তার পিতা সপরিবারে জামালপুর শহরের নিজের বাসায় এসে বসবাস করতে থাকেন। ৩৭৩ আবদুর রহমান ১৯৬৩ সালে কামালখান হাট সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন এবং একই মাদ্রাসা থেকে ১৯৭৮ সালে ফাজিল পাস করেন। এই মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি শিবিরের রাজনীতির সংস্পর্শে আসেন এবং ৪-৫ বছর অনিয়মিতভাবে এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৯ সালে ময়মনসিংহের কাতলাসেন আলিয়া মাদ্রাসায় কামিল শ্রেণীতে ভর্তি হন। একই বছর তিনি রাজশাহীর সুলতানগঞ্জ আলীয়া মাদ্রাসায় ভর্তি হন মদীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভের আশায় । কেননা, সুলতানগঞ্জ মাদ্রাসা মদীনা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরিভুক্ত থাকায় প্রতিবছর এ মাদ্রাসা থেকে ছাত্ররা বৃত্তি নিয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেত। এ মাদ্রাসায় ভর্তির ব্যাপারে তাকে সহায়তা করেছিলেন আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির আবদুস সামাদ সালাফির শ্বশুর ও এ মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল মাওলানা রেজাউল্লাহ। ১৯৮০-১৯৮৫ সাল পর্যন্ত আবদুর রহমান মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আরবি ভাষা ও সংস্কৃতিতে ডিগ্রী অর্জন করেন । এখানে অধ্যায়নকালে তিনি জামায়াতে ইসলামী সৌদী আরব শাখার বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসাবে কাজ করেন। এ সময় তিনি মিশরের মুসলিম ব্রাদারহুডসহ বহু আন্তর্জাতিক ইসলামী সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করতেন । ১৯৮৫ সালে তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে দেশে ফেরেন এবং পরের বছর আলম নগর আলীয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন । পড়াশোনা শেষে শায়খ রহমান মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি জামালপুর শহরের পাশে চন্দ্রায় নাবিল সোপ ফ্যাক্টরী নামে একটি সাবান কারখানা দেন। এ সময় তিনি ও তার পরিবার নয়াপাড়ার নিজের বাসা ছেড়ে দিয়ে চন্দ্রায় দুই রুমবিশিষ্ট ভাড়া বাসায় ওঠেন। সাবান ফ্যাক্টরীতে ৬/৭ জন শ্রমিক কাজ করতো । সাবান ফ্যাক্টরী, জমিজমা ও বাসা ভাড়ার টাকা দিয়ে তাদের সংসার চলতো । ১৯৮৭ সালে শায়খের পরিবার এই সাবান ফ্যাক্টরী বন্ধ করে দিয়ে নয়াপাড়ার নিজের বাড়িতে চলে যায়। ১৯৮৬ সালে তিনি ঢাকাস্থ সৌদী দূতাবাসের ভিসা সেকশনে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন । এ সময় তিনি স্ত্রীসহ উত্তরায় বসবাস করতেন। মেহেদী হাসান পলাশ রচিত “জঙ্গিবাদ বাংলাদেশ কেন টার্গেট” বইতে বলা হয়েছে- ‘জেএমবি'র কার্যক্রম চলাকালে শায়খ রহমানের চোখে পড়ে সংগঠনের মধ্যে অবস্থিত তরুণ আবদুল আউয়ালের প্রতি । আউয়ালের সাংগঠনিক দক্ষতায় খুশি হয়ে এবং সে মোতাবেক খোঁজ-খবর নিতে ছোটভাই সানীকে আউয়ালের স্থায়ী ঠিকানায় পাঠান । আউয়ালের পরিবার এ প্রস্তাবে সম্মতি দিলে আবদুর রহমান নিজেই বিয়ের চূড়ান্ত আলাপ করতে আউয়ালের বাসায় যান এবং দু'পক্ষের আলোচনার পর ২০০১ সালের ২২ জুন শায়খের কন্যা আফিফার সাথে আবদুল আউয়ালের বিয়ে হয়। এই আবদুল আউয়াল পরবর্তী সময় জেএমবি'র শুরা সদস্য ও উত্তরাঞ্চলীয় কমান্ডার নিযুক্ত হন 1১ জেএমবি'র প্রস্ততিকাল ঃ সৌদী আরবে অবস্থানকালে আবদুল্লাহ ইবনে তাইমিয়্যা এবং মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের কিছু বই পড়ে শায়খ আবদুর রহমানের মনে ৩৭৪
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।