“হিযবুত তাহরীর’ পাঠচক্র ঃ “ইসলামী বিপ্লবের উদ্দেশ্যে নিয়মিত পাঠচক্রের আয়োজন করে। বাংলাদেশের হিযবুত তাহরীর প্রধানত বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বচ্ছল পরিবারের ছেলেমেয়েদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। সাধারণত সেসব থাকে। ব্যক্তিগত, পারিবারিক অথবা সামাজিকভাবে নিপীড়িত মহিলাদেরকে খুব সহজে তারা দলে টেনে নেয়। মধ্যবিত্ত বা অনেক নিম্নমধ্যবিত্ত ঘরের মেয়েরাও “হিযবুত তাহরীর' রাজনৈতিক কর্মে নিজেকে নিযুক্ত করছে লেখাপড়া শেষে একটা চাকরির আশায় । অনুসন্ধানে জানা গেছে, ঢাকা শহরে প্রায় ১০টিরও বেশি পাঠচক্র পরিচালনা করে ‘হিযবুত তাহরীর’ | এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন চক্র প্রতি শনিবার বিকাল সাড়ে ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩৪, খায়রুন্নেসা ভবন, কাটাবন, এলিফ্যান্ট রোডে অনুষ্ঠিত হয়। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় পাঠচক্র অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার বিকেল ৫টায়, বনানী বাজারের পাশে বনানী মসজিদে । খিলগীও পাঠচক্র অনুষ্ঠিত হয় প্রতি সোমবার সাড়ে ৬টায় বি/৩৯১, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগে । হিযবুত পাঠচত্রটি প্রতি শনিবার সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় এআইবিটির তৃতীয় তলা, বাড়ি নম্বর ৯/এ, রোড ১৫ (নতুন), ধানমণ্ডিতে ৷ এছাড়া পুরনো ঢাকায় পাঠচক্রটি নয়াপাড়ায় প্রতি সোমবার সাড়ে ৬টায় এবং মিরপুরসহ অন্যান্য স্থানে অনুরূপ পাঠচক্র অনুষ্ঠিত হয় । ঢাকা শহরে একাধিক অফিস, অর্থের উৎস অজ্ঞাত £ হিযবুত তাহরীর এলিফ্যান্ট রোডের অফিসটি খায়রুনেসা ম্যানসন €র্থ তলা), ২৩৪ নিউ এলিফ্যান্ট রোড । সংগঠনটির মতিঝিল অফিস ফাংশন রুম-হোটেল প্যাসিফিক, ১২০/বি মতিঝিল বা/এ (মেট্রোপলিটন বিল্ডিংয়ের বিপরীতে, টয়োটা বিল্ডিংয়ের পাশে) ৷ মিরপুর অফিস প্লট নং ১০৯, স্ট্রিট-১, ব্লক-এ, সেকশন-২, মিরপুর-ঢাকা-১২১৬ (রাইনখোলা জামে মসজিদের দক্ষিণ পাশে)। উত্তরা অফিস- বাড়ি ৪৬, শাহজালাল এ্যাভিনিউ, সেক্টর নং 8, উত্তরা, ঢাকা ১২৩০ (আজমপুর রেলগেটের আগে) ৷ সংগঠনটির এত অফিস ঢাকা শহরে পরিচালনার জন্য প্রয়োজন বিপুল অর্থের । এই অর্থের জোগানদাতা কে বা কারা সে বিষয়ে সংগঠনটির কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি । মধ্যবিত্ত উচ্চবিত্ত ঘরের ছাত্র ৪ সংগঠনটি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ঘরের ছাত্রদের টার্গেট করে এগুচ্ছে । এর মধ্যে প্রথম পছন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । বিডিআর বিদ্রোহের পরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে “হিযবুত তাহরীর'-এর ৩১ নেতাকর্মীকে আটক করে পুলিশ । এদের মধ্যে ২৮ জনই ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৫ জন। ইস্টওয়েস্ট, স্টামফোর্ড, ব্র্যাক, সাউথইস্ট ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিল। এছাড়াও প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিল। নিষিদ্ধ ঘোষণার পরও দেশের খ্যাতনামা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘হিযবুত তাহরীরের’ তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এমন দাবি করেছেন সংগঠনটির সমন্বয়ক মহিউদ্দীন আহমেদ । ৩৭১ মিশরে কারাদণ্ড 8 ২০০৪ সালে মিশরের আদালত ২৬ জন “হিযবৃত তাহরীর" সদস্যকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়। ২৬ বন্দির মধ্যে ৩ জন ব্রিটিশ, ৮ জন মিশরীয় এবং ১ জন ফিলিস্তিনিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় । অপর ৭ সদস্যকে ৩ বছরের এবং অবশিষ্ট ৭ জনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এসব হিযবুত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনটিকে মিশরে সংগঠিত করার চেষ্টা করছিল। ইউনিয়ন থেকে বহিষ্কার ঃ ইউরোপের সকল ছাত্র সংগঠন ইউরোপের ছাত্র ইউনিয়ন অধিভুক্ত কিন্তু সম্প্রতি ছাত্রদের এই ইউনিয়ন হিযবুত তাহরীরকে ইউনিয়ন থেকে বহিষ্কার সমর্থন করে। তারা লেখার মাধ্যমে বর্ণ বৈষম্যকে উস্কে দেয়৷’ আর এ কারণে ইউরোপীয় ইউনিয়নের ছাত্রদের ইউনিয়ন থেকে হিযবৃত তাহরীরকে বাদ দেওয়া হয়েছে। ২০১১ সালের ১০ জুলাই দৈনিক আল ইহসান পত্রিকায় প্রকাশিত আরেকটি তাহরীরের জঙ্গি কার্যক্রম শুরু-২ ৪ ১৯৫৩ সালে জেরুজালেমের বাসিন্দা তকি উদ্দিন আল নাভানী হিযবুত তাহরীর প্রতিষ্ঠা করে। হালনাগাদ বিশ্বের প্রায় ৪০টি দেশে হিযবুত তাহরীরের কার্যক্রম রয়েছে। তবে অধিকাংশ মুসলিম দেশই হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হিযবুত তাহরীর সশস্ত্র জঙ্গি সংগ্রামের পক্ষে । ১৯৭৪ সালে মিশর সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে । আশির দশকে লিবিয়া জঙ্গিবাদের মদদদাতা হিসেবে ও সরকারের বিপক্ষে গোপন কার্যক্রম চালানোর অভিযোগে হিযবুত তাহরীরকে শনাক্ত করে । পরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল লিবিয়া সরকার । ১৯৯৯ সালে উজবেকিস্তানে সিরিজ বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল সংগঠনটি ৷ “আমেরিকায় ৯/১১তে টুইন টাওয়ার হামলার সঙ্গে তাদের যোগসাজশ ছিল। লন্ডনে ২০০৫ সালের ৭/৭-র পাতাল রেল হামলার পর হিযবুত তাহরীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার পক্ষে যুক্তি দেখিয়েছিল। এ হামলার জন্য তাদের দায়ী করা হলে শক্ত হাতে মুসলিম বিশ্ব ও হিযবুত তাহরীর মোকাবেলা করবে বলে ঘোষণা দিয়েছিল । ২০০৩ সালে রাশিয়ার উচ্চ আদালত হিযবুত তাহরীরসহ সহযোগী ১৪টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিস্ফোরকসহ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত কিরগিজস্তানের বাসিন্দা আলী সার মুজায়ের ও তাজিকিস্তানের বাসিন্দা আকরাম আলোলতাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৪ সালে সিরিয়ায় হামলার সঙ্গে জড়িত হিযবুত তাহরীরের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছিল সিরিয়া সরকার । ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হামলা, আজারবাইজানের বাকু শহরে হামলার সঙ্গেও জড়িত ছিল হিযবুত তাহরীর । ২০০৭ সালে ইন্দোনেশিয়ায় এক সভায় হিযবুত তাহরীরের প্রায় এক লাখ সদস্যের সমাবেশ ঘটেছিল । ২০০৭ সালে পাকিস্তান সরকার সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে। অনেক দেরিতে হলেও বর্তমান মহাজোট সরকার এদেশে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে । এখনই তাদের শিকড় উপড়ে ফেলা সম্ভব না ৩৭২
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।