শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অনুসন্ধানে দেখা গেছে, ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন ত্যান্ড রিসার্চের (আইআইইআর) মাধ্যমে শিক্ষিত যুবকের বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার ব্যবস্থা করে আনসারুল্লাহ বাংলা টিম। মূলত বিদেশে গেলে আনসারুল্লাহ সদস্যরা প্রযুক্তি ও জঙ্গিবিষয়ক প্রশিক্ষণ নেবে । ফিরে এসে তাদের নিয়ে সুদূরপ্রসারী খিলাফত আন্দোলনে যুক্ত করা হবে। ২০০৮ সালের দিকে রাজধানীর বনানীতে কামাল আতার্তুক এভিনিউয়ে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাসে আনসারুল্লাহ যাত্রা শুরু হয়। ধীরে ধীরে শায়খ রাহমানী আফগান ফেরত মুজাহিদদের নিয়ে সংগঠিত হচ্ছিলেন। তিনি ইরাকি আল কায়দা নেতা আনসার উল ইসলাম ও ইয়েমেনভিত্তিক আল কায়দা নেতা আনওয়ার আল আওলাকিকেও অনুসরণ করেন। আল কায়দা ইন ্যারাবিয়ান পেনিনসুলা নামে সক্রিয় এই গোষ্ঠীর প্রধান আওলাকি ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় ইয়েমেনে প্রাণ হারান। শায়খ রাহমানীর ওয়েবসাইট জুমআর খুতবায় আওলাকির জীবন কাহিনী ও মতাদর্শ এবং জিহাদি চেতনার নানা দিক উল্লেখ করা হয়। রাহমানী মার্কিন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত জঙ্গি। তিনি একজন আধ্যাত্মিক নেতা । ২০১৩ সালের ১৭ আগস্ট শায়খ রাহমানীকে ৩০ সহযোগীসহ বরগুনা শহরের উপকণ্ঠ খাজুরতলা থেকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, এবিটির তান্তিক নেতা জসিম উদ্দিন রাহমানি গ্রেপ্তার হওয়ার আগে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়েছিল জঙ্গি সংগঠনটি । তাদের কার্যক্রম জোরদার করতে রিসার্চ সেন্টার ফর ইউনিটি ত্যান্ড ডেভেলপমেন্ট (আরসিইউডি) নামে একটি এনজিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তারা উগ্রপন্থি’ সাংগঠনকি কার্যক্রম শুরু করে। বর্তমানে এবিটির সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাংগঠনিক কর্মী বাড়িয়ে কথিত জিহাদের নামে নাশকতার পরিকল্পনা করছে। বাংলাদেশে রিসার্চ সেন্টার ফর ইউনিটি আ্যান্ড ডেভেলপমেন্ট (আরসিইউডি) নামে একটি এনজিওর আড়ালে এবিটির উগ্রপন্থাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। পরবর্তীকালে এটিই আনসারুল্লাহ বাংলা টিম নামে কার্যক্রম শুরু করে। ৬. হিযবুত তাহরীর ২০০৩ সালের ২৩ জানুয়ারি রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের মধ্যদিয়ে দলটি আনুষ্ঠানিক কার্যকম শুরু হয়। বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা । তাকে বাংলাদেশের আধুনিক জঙ্গিবাদের জনকও বলা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন নব্বইয়ের দশকে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে লন্ডন যান। সেখানেই তিনি হিযবুত তাহরীর-এর সঙ্গে জড়িয়ে পড়েন । ব্রিটিশ গোয়েন্দাদের কাছে তিনি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। গোয়েন্দাদের নজরদারি এড়াতে শেষ পর্যন্ত তিনি দেশে ফেরেন। যোগ দেন পুরনো কর্মস্থলে । ৩৬৯ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০২ সালের ডিসেম্বরের শেষদিকে তিনি বাংলাদেশে হিযবুত তাহরীরের শাখা গঠনের চেষ্টা করতে থাকেন। তার সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ৷ দুই বিভাগের শিক্ষক শেখ তৌফিক। পরে উত্তরার একটি এনজিও কার্যালয়ে ১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করে হিযবুত তাহরীর । ২০০৩ সালে আনুষ্ঠানিক কার্যক্রম চালুর পর দলটির দলীয় কার্যক্রম চালাতে ছাত্রশিবির সহায়তা করে । ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২৩৪ নম্বর নিউ চালানোর জন্য অফিস দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ অধিকাংশ সরকারী- বেসরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে হিযবুত তাহরীরের কার্যক্রম এখনও চালু আছে। অনুসন্ধানে জানা গেছে, জঙ্গি সংগঠনটির সঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ডেমোক্র্যাটিক পার্টি, হুজি, জেএমবি, লক্ষর-ই-তৈয়বা, জইশ-ই-মোস্তফা, উলফা, কমতাপুর লিবারেশন ফ্রন্ট, আফিস রেজা কমান্ডো ফোর্সসহ দেশী-বিদেশী বহু উগ্র ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে। ২০০৯ সালের ২৪ এপ্রিল হিযবুত তাহরীরকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বর্তমানে বিশ্বের ৫৩টি দেশে জঙ্গি সংগঠন হিসেবে হিযবুত তাহরীর নিষিদ্ধ। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে হিযবুত তাহরীরকে মনে করা হয় তালেবান ও আল কায়েদার সংশ্লিষ্ট সংগঠন। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান, জার্মানি ও হিযবুত তাহরীর প্রায় প্রত্যেকটি আরব দেশেই নিষিদ্ধ । এর মধ্যে রয়েছে জর্ডান, সিরিয়া, সৌদি আরব, মিসরের মতো দেশসমূহ ৷ তিউনিশিয়া, তুরস্ক এমনকি এই সংগঠনটিকে লেবাবননেও নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানেও সংগঠনটির সব কাজকর্মকে বে-আইনি ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের ২ এপ্রিল “সাপ্তাহিক”-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে- ‘হিযবুত তাহরীর'-এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী জঙ্গি সংগঠন আল কায়েদা, “আল মুজাহিরুনে"র সঙ্গে সম্পর্ক থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে হিযবুত তাহরীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি- এর সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ জঙ্গিবাদের সঙ্গে হিযবুত তাহরীরের কোনোরূপ সম্পর্কের কথা বারবার অস্বীকার করে আসছেন। তবে বিশ্বব্যাপী জঙ্গিবাদের সঙ্গে হিযবুত তাহরীর-এর রয়েছে নিবিড় সম্পর্ক- এরকমটাই মনে করেন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা । জানা যায়, আল কায়েদার জঙ্গি সাপ্রাইয়ের প্রধানতম দায়িত্ব পালন করছে হিযবুত তাহরীর ৷ তবে তাদের দর্শন তালেবানদের মত পশ্চাৎপদ নয়। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জঙ্গি তৎপরতা পরিচালনা করছে ।১, ৩৭০

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।