শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অভিজিৎ রায়কে হত্যা এবং তার স্ত্রী রাফিদা আহমেদকে আহত করে । বাংলাদেশের আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে হামলায় তাদের ভূমিকার জন্য সাজা দেওয়া হয়েছে। ওই অভিযুক্তদের দু'জন সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচার হয়েছিল এবং এখনো তারা পলাতক । যদি আপনার কাছে হক, হোসেন বা ওই হামলায় জড়িত অন্য কারও বিষয়ে তথ্য থাকে, তাহলে নিচের নম্বরে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসআ্যাপ ব্যবহার করে আমাদের কাছে তা পাঠান । আপনিও পুরস্কার পেতে পারেন ।” সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার পলাতক জীবন শুরু ২০১১ সালে । এরপর পেরিয়ে গেছে একদশকেরও বেশি সময়। পলাতক থেকেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলামের সামরিক কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়েছে। ২০১৬ সালের ৩ আগস্ট দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, “ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় ২০১২ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর সৈয়দ জিয়াউল হক। এই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকায় দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার হলেও পালিয়ে যান জিয়া। এরপর তিনি যুক্ত হন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে, পরে যেটির নামকরণ করা হয় আনসার আল ইসলাম। “মেজর (বহিষ্কৃত) জিয়ার পরিকল্পনা ও প্রত্যক্ষ সহযোগিতায় ঘটে একের পর এক হত্যাকাণ্ড। আনসার আল ইসলামের বেশিরভাগ নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। এরইমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ফাসির আদেশ হয়েছে।”+ ৫. আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ব্লগার রাজীব হত্যার মধ্য দিয়ে ২০১৩ আলোচনায় এলেও আনসারুল্লাহ বাংলা টিমের যাত্রা শুরু ২০০৮ সালে । এই সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি জসিম উদ্দীন রহমানী। ২০০৮ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসের কাছাকাছি বনানীর একটি মসজিদকে ঘিরে আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী এ গোষ্ঠীর কার্যক্রম শুরু হয়। প্রধানত ইংরেজি মাধ্যম বা আধুনিক শিক্ষাব্যবস্থায় অধ্যয়নরত শিক্ষার্থীদের লক্ষ্য করে মতাদর্শ প্রচার, উদ্বুদ্ধকরণ, পাঠচক্র পরিচালিত হত। পরে বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, ব্লগ ব্যবহার করে তৎপরতা শুরু করে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, শুরুতে এ দল বা গোষ্ঠীর নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে এর সদস্যরা ঘনিষ্ঠজনদের কাছে নিজেদের আল-কায়েদাপন্থী বলে পরিচয় দিতেন। এই গোষ্ঠীটি আধ্যাত্মিক নেতা মানেন ইয়েমেনভিত্তিক আল-কায়েদার নেতা আনওয়ার আওলাকিকে । আওলাকি ২০১১ সালে ৩০ সেপ্টেম্বর মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে নিহত হন। ৩৬৭ বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জানা গেছে, ২০১১ সালের মাঝামাঝি থেকে তারা “আনসারুল্লাহ বাংলা টিম’ নাম ধারণ করে। এরপর থেকে এ নামে তাদের মতাদর্শের নানা বইপুস্তক, আলোচনা, আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ও দেশি-বিদেশি তান্তিকদের বক্তৃতা, লেখা ইত্যাদির বাংলা অনুবাদ করে এবং এ-সংক্রান্ত নানা অডিও-ভিডিও ওয়েবসাইটে প্রচার করতে থাকে। অনুসন্ধানে জানা গেছে, নিষিদ্ধ জেএমবি ও হিযবুত তাহরীর থেকে বেরিয়ে যাওয়া জঙ্গিরা মিলে আনসারুল্লাহ বাংলা টিম গঠন করে। দলটির সার্বিক তদারকি করতেন মুফতি মাওলানা সাইদুর রহমান জাফরের জামাতা ইজাজ ওরফে কারগিল। মুফতি ইজাজ জামায়েতুল মুসলিমীন নামের একটি উগ্র মৌলবাদী সংগঠনের বাংলাদেশ শাখার আমির ছিলেন। এ সংগঠনটির আন্তর্জাতিক আমির জর্দান বংশোভূত ব্রিটিশ নাগরিক শেখ আবু ইসা আলী আররিফাই আল হাশেমী আল কোরাইশি। আবু ইসা ২০০২ সালে বাংলাদেশে এসেছিলেন । নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পাশের একটি দোতলা বাড়ি ভাড়া নিয়ে তিনি প্রথম দলটির কার্যক্রম আরম্ভ করেছিলেন । ইজাজ পাকিস্তানের একটি জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে নিহত হন। এরপর থেকেই দলটির মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টাকারী বহিষ্কৃত মেজর জিয়া ৷ দলটি আল কায়েদার অনুরূপ আদর্শ, নীতি এবং কর্মপদ্ধতি অনুসরণ করে। সেই লক্ষ্যে তারা ৪ থেকে ৫ জন করে একেকটি ছোট ছোট গেরিলা স্লিপার সেল গঠন করে। সেলগুলোই একেকটি হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বর্তমান সরকার আনসারুল্লাহ বাংলা টিম নামের জঙ্গি সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আবু মুসা ও ইজাজের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য হিসেবে উন্নত প্রশিক্ষণ নিতে ২০০৮ সালে নর্ঘসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তেহজীব, রেজওয়ান শরীফ, নাফিস ও মইনউদ্দিন ইয়েমেন গমন করে। তাদের সঙ্গে আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকির ঘনিষ্ট সহযোগী সামির খানের যোগাযোগ হয়। সেখানে জঙ্গি প্রশিক্ষণ নেয়ার সময় ২০০৯ সালে রেজওয়ান শরিফ ইয়েমেনে গ্রেপ্তার হন। তেহজীব ইংল্যান্ডে ব্রিটিশ এয়ারলাইন্স উড়িয়ে দেয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন। তার ২০ বছরের কারাদণ্ড হয় । আর নাফিস যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হয়ে ৩০ বছরের সাজাপ্রাপ্ত হন। শুরুতে প্রকাশ্যে সংগঠনটির প্রধান ও আধ্যাত্মিক নেতা হিসেবে সামনে আসেন মুফতি জসীমুদ্দীন রাহমানী । রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জমি কিনে মসজিদ ও মাদ্রাসা তৈরি করে সংগঠনটি । নাম দেয় মারকাজুল উলুম আল ইসলামী ৷ এটি ছিল সংগঠনের প্রধান কেন্দ্র। জসীমুদ্দীন এর পরিচালক ও মসজিদের খতিব। জসীমুদ্দীন রাহমানী ২০১৩ সালের আগস্টে বরগুনায় নিজ গ্রামে ৪০ অনুসারীসহ গ্রেপ্তার হন। তিনি বর্তমানে ব্লগার রাজীব হত্যা ও ব্লগার আসিফ মহিউদ্দীনকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন। ৩৬৮

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।