শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৪. আনসার আল ইসলাম ২০১৪ সালে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা ভারতীয় উপমহাদেশে তাদের শাখা (একিউআইএস) ঘোষণার পরই সাংগঠনিকভাবে সংগঠিত হয় “আনসার আল ইসলাম’ । ২০১৫ সালের ১৫ মে মূলত জঙ্গি সংগঠন “আনসারুল্লাহ বাংলা টিম’ নিষিদ্ধ ঘোষণার পর এই সংগঠনের নেতাকর্মীরা গড়ে তোলেন আনসার আল ইসলাম । এই সংগঠনের দেশের প্রগতিশীল ব্যক্তি, ব্লগার, প্রকাশকসহ অধিকাংশ টার্গেট কিলিংয়ে জড়িত। জঙ্গি জিয়ার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। তার বাবার নাম সৈয়দ মোহাম্মদ জিনুল হক। গ্রামের বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে । পড়াশুনা করেছেন সিলেট ক্যাডেট কলেজে । কলেজ জীবন শেষে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১২ সালের ১৯ জানুয়ারি সেনা সদর দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর অভ্যন্তরে ব্যর্থ এক অভ্যুঙ্থানচেষ্টায় জড়িত থাকার দায়ে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সৈয়দ জিয়াউল হক পালিয়ে গেছেন। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, “সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের অন্য পরিকল্পনাকারী মেজর সৈয়দ মো. জিয়াউল হক ২০১১ সালের ২২ ডিসেম্বর অন্য এক কর্মরত কর্মকর্তার সঙ্গে দেখা করে তাকেও রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড তথা সেনাবাহিনীকে অপব্যবহার করার কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে প্ররোচনা দেন। ওই কর্মকর্তা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানালে সদ্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী মেজর জিয়ার ছুটি ও বদলি আদেশ বাতিল করে তাকে দ্রুত ঢাকার লগ এরিয়া সদর দপ্তরে যোগ দিতে বলা হয়। বিষয়টি টেলিফোনে ২০১১ সালের ২৩ ডিসেম্বর তাকে জানানো হলেও তিনি পলাতক থাকেন ।' স্কুলে থাকতেই ওমরাহ করেছেন সাতবার : মৌলভীবাজারের মোস্তফাপুরের ছেলে জিয়া ছিলেন সিলেট ক্যাডেট কলেজের ছাত্র। তখন থেকেই ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অস্বাভাবিক “গোঁড়া । ওই কলেজে ভর্তির আগেই ওমরাহ করেছেন অন্তত আরবে । ক্যাডেট কলেজে ছুটি থাকলে জিয়া চলে যেতেন সেখানে ৷ মেধা তালিকায় স্থান নিয়ে এসএসসি পাস করেন তিনি। ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জিয়া যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে ৷ চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএতে লং কোর্সের প্রশিক্ষণ শেষে তিনি “সোর্ড অব অনার’ অর্জন করেন। তবে সেখানেও ধর্মীয় বিষয়ে তার “গৌঁড়ামি নজর কাড়ে কর্তৃপক্ষের । সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর বিয়ে করেন জিয়া। তবে ২০০৯ সালে তার স্ত্রী লিপি মারা যান। এ সময় জিয়া হয়ে ওঠেন আরও কষ্টর । প্রথম স্ত্রীর মৃত্যুর ৪০ দিন পর তিনি দ্বিতীয় বিয়ে করেন পটুয়াখালীর সবুজবাগ এলাকার এক নারীকে । ওই ঘরে দুই সন্তান রয়েছে তার। জিয়ার শ্বশুর একজন অবসরপ্রাপ্ত বিচারপতি । জিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর শ্বশুর জিয়ার ছেলের অভিভাবকতৃ নেন আদালতের মাধ্যমে । ৩৬৫ ছয় খুনে সরাসরি জড়িত জিয়া : ২০১৩ সালের পর থেকে ব্লগার, প্রকাশক, মুক্তমনা ও ভিন্নমতাবলম্বী হত্যার ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, জিয়ার পরিকল্পনাতেই মূলত ঘটছিল একের পর এক হত্যাকাণ্ড। ব্লগার হত্যার যতো মামলা আছে, প্রায় সবগুলোতেই চাকরিচ্যুত মেজর জিয়ার নাম এসেছে । ২০১৩ সাল থেকে একে একে জিয়ার হত্যার শিকার হন ব্লগার রাজীব হায়দার, ব্লগার ও লেখক অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান, ব্লগার অনন্ত দাস, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ব্লগার নাজিম উদ্দিন, সমকামীদের অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, এই ৯ হত্যাকাণ্ডের আটটিতেই জড়িত আনসার আল ইসলামের সদস্যরা । এর মধ্যে ছয়টি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সৈয়দ জিয়াউল হক। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যামামলার রায়ে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনানসহ পাচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অন্য সবাই ধরা পড়লেও এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন জিয়াউল হক ও আকরাম হোসেন । ২০১৬ সালের ২৫ এপ্রিল ঢাকায় সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার ২০২১-এর আগস্টে দেওয়া রায়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালের আগস্টে রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন পুলিশের তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। ২০২১ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশি ব্লগার ও লেখক হত্যায় দণ্ডিত পলাতক দুই ঘাতক সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনসহ এই হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ লাখ ডলার (৪২ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম (আরএফজে) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের অর্থমূল্য প্রায় ৪৩ কোটি টাকা । +১২০২৭০২৭৮৪৩ নম্বরে হোয়াটসত্যাপ, টেলিগ্রাম ও সিগনালের মাধ্যমে হত্যাকারীদের সম্পর্কে তথ্য জানাতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, হামলাকারীরা বাংলাদেশেই অবস্থান করছেন। মৃত্যুদণ্ডপাপ্ত ২ আসামির কথা উল্লেখ করে একটি পোস্টারসহ টুইট করেছে রিওয়ার্ডস ফর জাস্টিস। ওই পোস্টারে বলা হয়েছে, “২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় একটি বইমেলা থেকে ফেরার পথে আল-কায়েদাসংশ্লিষ্ট সন্ত্রাসীরা ৩৬৬

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।