শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

যেসব মুসলমান তাদের সহযোগী তারাও তাগুত । গণতান্ত্রিক ও ধর্মীয় রাজনীতির মাধ্যমে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় তারা মোনাফেক। বাং র ইসলামী দলগুলোকে তারা মোনাফেক মনে করে। তাগুত ও মোনাফেকদের সরাসরি হত্যা করা জিহাদ মনে করে উগ্রপন্থি এই সংগঠনের নেতারা । ভারত ও বাংলাদেশের যেসব মাদ্রাসা জিহাদের ডাক দিচ্ছে না তাদের তাগুতের দালাল মনে করে। তাই মানহাজিরা সেজন্য তাদের আদর্শের পতাকা এগিয়ে নিয়ে যাওয়াকে ফরজ মনে করে। হেফাজতের তাণ্ডবে নেতৃতৃ দেয় “মানহাজি' গ্রুপ' : হেফাজতে ইসলামের একটি বড় গ্রুপের নাম “মানহাজি'। সংগঠনের ভেতর এই গ্রুপের প্রভাব সবচেয়ে বেশি । এরাই হেফাজতকে বিভিন্ন আগ্রাসী কর্মসূচি দিতে বাধ্য করত। গ্রুপটির নেতৃত্বে ছিলেন শায়খ মুফতি হারুন ইজহার। এই গ্রুপটির উদ্দেশ্য ছিল, যেভাবেই হোক বিশৃঙ্খলা তৈরি করে দেশকে অস্থিতিশীল করে তোলা । জানা গেছে, সারা দেশে দেড় হাজারের মতো মানহাজি রয়েছে। এদের তালিকা তৈরি করে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী । গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, ধর্মীয় রাজনীতি ও জঙ্গিবাদের পরিভাষায় 'মানহাজি' বলে । আরেকটি গ্রুপ উপমহাদেশে একটি যুদ্ধে মুসলমানদের জয়লাভ ও যোদ্ধাদের শামে (সিরিয়া) নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের দলে টানত। এদের বলা হয় “গাজওয়াতুল হিন্দ'। অরাজনৈতিক দাবি করা হেফাজতে ইসলামের উদ্বপন্থিদের নেতৃত্ব দিতেন সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হারুন ইজহার। সংগঠনে তাকে সবাই “মানহাজি'দের দলনেতা হিসেবে চিনতেন । বক্তব্য-বিবৃতিতে জিহাদের ডাক দেওয়া হারুন ইজহারকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জামিনে বেরিয়ে আগের মতোই উগ্রপন্থা মতবাদ ছড়িয়ে কথিত খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি । হেফাজতকে তিনিই উগ্ববাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ২০২১ সালের ১৪ জুলাই দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, “মাহমুদুল হাসান গুনবী “মানহাজি' নামক একটি উগ্রবাদী গ্রুপের মুখ্য ব্যক্তি হিসেবেও কাজ করছেন। তিনিসহ তিনজন এই গ্রুপের অন্যতম দায়িত্বশীল ৷ বাকি দু'জন হলেন মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা । এই দু'জন গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। এই মানহাজি গ্রুপও হেফাজতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে গোপনে তৎপর রয়েছে। মানহাজি গ্রুপও আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে এবং হেফাজতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে সংগঠিত হয়েছে। “এর আগে ৩ মে হাটহাজারীর অন্য দুটি নাশকতা মামলাসহ মোট তিনটি মামলায় হারুন ইজহারকে মোট নয় দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ । আর ২৮ এপ্রিল গভীর রাতে লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুনকে গ্রেপ্তার করে র্যাব। এই মাদ্রাসার সহকারী পরিচালক তিনি । তার বাবাও এই মাদ্রাসার পরিচালক । তার বাবা ইজহারুল ইসলাম চৌধুরী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতের একসময়ের নায়েবে আমির |” ৩৬৩ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে হারুন ইজহারের পরিচালনাধীন লালখান বাজারে পাহাড়ের পাদদেশে অবস্থিত জামিয়াতুল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসা ঘিরে আন্তঃদেশীয় জঙ্গিরা একটি ঘাঁটি তৈরি করেছিল । ওই বছরের শেষ দিকে তারা ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনে হামলার ছক কষেছিল। এই পরিকল্পনার সঙ্গে ছিল ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা। হারুন ইজহার পুরো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেসময় ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হারুন ইজহার এবং লক্কর-ই-তৈয়্যবার কয়েকজন সদস্য ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালেও একবার হারুন ইজহারকে গ্রেপ্তার করেছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা । ওই বছরের ১০ জুলাই হারুন ইজহারের জামিয়াতুল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে তিন জন নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি তাজা গ্রেনেড, বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। দাওয়াতুল ইসলাম মানহাজি প্রকল্পের একটি অংশ: ২০১৭ সালের ১ জুন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাহমুদ হাসান গুনোবিকে গ্রেপ্তার করা হয়। গুনোবি আল-কায়েদা সংশ্লিষ্ট চরমপন্থী দল দাওয়াতুল ইসলামের অন্যতম শীর্ষ নেতা, যারা একটি দাওয়া সংগঠন গ্রুপের আড়ালে কাজ পরিচালনা করে । গুনোবি একসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাত-উল-জিহাদ-আল- ইসলামী হেজি-বি) এর সাথে জড়িত ছিলেন। হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দাওয়াত-উল ইসলামের অন্য দুই নেতা হারুন ইজহার এবং আলী হাসান ওসামাকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করেছে। এর আগে, দাওয়াত-উল-ইসলামের আমির মাওলানা নাজিমুদ্দিন জঙ্গিবাদের বেশ কয়েকটি অভিযোগে গ্রেপ্তার হন। হারুন ইজহার হেফাজতে ইসলামের অন্যতম প্রতিষ্ঠাতা মুফতি ইজহারুল ইসলামের ছেলে । মুফতি ইজহার আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে একটি বই প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, তিনি তিন বছরেরও বেশি সময় ধরে কাবুলে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন । মাহমুদুল হাসান গুণোবি নিরীহ ছেলে-মেয়েদের বিভ্রান্ত করে ইসলামকে অনুসরণ করতে বলত এবং নিজেকে জঙ্গি এবং আত্মঘাতী জঙ্গি সদস্য হিসেবে প্রকাশ করা আবশ্যক বলে অনুপ্রাণিত করত। দাওয়াতুল ইসলাম বান্দরবান জেলার লামা ও খাগড়াছড়িতে দুটি জঙ্গি আস্তানা গড়ে তুলেছে। পার্বত্য অঞ্চলে এ সংগঠনের ৫০ জনেরও বেশি জঙ্গি নেতা সক্রিয় । মানহাজী প্রকল্পের মূল লক্ষ্য হল জিহাদিদের বংশবৃদ্ধি করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জিহাদি কর্মকাণ্ডের দিকে নিয়োজিত করা । ৩৬৪

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।