শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এবং কিছু পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। এর পরপর বাশারুজ্জামান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসেন। এতে চেপে তামিম ও মারজান একসঙ্গে বের হন। তারা শেওড়াপাড়ার বাসায় ওঠেন । যাওয়ার সময় বাকিদের ইফতার সঙ্গে নিয়ে দ্রুত বের হয়ে যেতে বলে যান। এরপর তানভীর কাদেরি ও বাশারুজ্জামান সপরিবারে ওঠেন পল্লবীর রূপনগরের বাসায় । যেখানে আগে থেকে ছিলেন মেজর জাহিদ ও তার পরিবার । সবাইকে জিম্মি করেন। এরপর দেশি-বিদেশি ২০ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন। ওই সময় অভিযানে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা । তামিম ও মারজান শেওড়াপাড়ার বাসায় উঠে ইন্টারনেটে যোগাযোগের আযাপ থেকে তামিমকে আাপে মেসেজ পাঠায়। হামলাকারীরা সঙ্গে কোনো ফোন নেয়নি। হামলার পরদিন তামিম শেওড়াপাড়ার বাসা থেকে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ভাড়া করা বাসায় চলে যান। সঙ্গে যান নব্য জেএমবির মিডিয়াপ্রধান তাওসিফ । মারজান চলে যান রূপনগরের বাসায় । এই হামলা ও জিম্মি সংকট চলাকালে এর দায় স্বীকার করে সিরিয়া-ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস । বিশ্বব্যাপী বাংলাদেশ জঙ্গিবাদের একটা বড় কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। অবশ্য বাংলাদেশ সরকার আগের বিভিন্ন ঘটনার মতো এই ঘটনায়ও আইএসের দাবি নাকচ করে দেয়। বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি । তাদের নতুন নতুন পরিকল্পনায় রয়েছে বিধ্বংসী কার্যক্রম । টার্গেটে গুরুত্বপূর্ণ স্থাপনা । রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে তাই তাদের ব্যাপক সাংগঠনিক তৎপরতা । আর বান্দরবানে চলে সদস্যদের প্রশিক্ষণ । পরিকল্পনার অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে একাধিক মিটিংও করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা । সংগঠনটির প্রধান প্রশিক্ষক ফোরকানসহ তিন সদস্য গ্রেপ্তার হলে বেরিয়ে আসে এসব তথ্য । জানা যায়, সংগঠনের ফান্ড সংগ্রহে মানুষকে ইলেকট্রিক শক থেরাপি দিয়ে অজ্ঞান করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল নব্য জেএমবির সদস্যদের । ফোরকানের পরিচয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ হাসান রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান । তিনি রসায়ন বিভাগ থেকে অনার্স শেষ করার পর ২০১৬ সালে অনলাইনে “হোয়াইট হাউসের মুফতি’ নামক আইডির মাধ্যমে তৎকালীন আমির মুসার হাত ধরে নব্য জেএমবিতে যোগদান করেন । আমির মুসার সঙ্গে কাজের সুবাদে সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গিদের নজরে আসেন তিনি । রসায়নে পারদর্শী হওয়ার কারণে তার মেধা এবং সাহসের জন্য তাকে এই সংগঠনের সামরিক শাখার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি অল্পদিনে গ্রেনেড ও বোমা বানানোর অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। নিত্য-নতুন কৌশলে আইইডি, বোমা ও গ্রেনেড তৈরিতে পারদর্শী জাহিদ বিশ্বস্ত সহযোগীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতেন। ৩৬১ ফোরকান থেকে বোমা মিজান: ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে জেএমবির তিন শীর্ষ নেতাকে ছিনিয়ে নেওয়ায় জড়িত ছিলেন জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজান। ২০২১ সালের ১২ আগস্ট সারা বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “একুশ শতকের শুরুর দিকে পাকিস্তানি জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বার কুখ্যাত জঙ্গি নসরুল্লাহর কাছ থেকে বোমা বানানোর প্রশিক্ষণ পেয়েছিলেন মিজান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে লক্কর-ই-তইয়েবার ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন এবং ভারতে বিভিন্ন জঙ্গি সংগঠনের বোমা বিশেষজ্ঞদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। বোমা তৈরির দক্ষতার কারণেই সংগঠনে তার নাম হয় “বোমা মিজান’ বা “বোমারু মিজান? । “জেএমবি'র সেই বোমা মিজান ভারতে গ্রেপ্তারের পর তার অনুপস্থিতিতে নব্য জেএমবিতে বোমা মিজান খ্যাতি পান সামরিক শাখার প্রধান ফোরকান । রসায়নের ছাত্র হওয়ার সুবাদে নতুন কৌশলে আইইডি, বোমা ও গ্রেনেড তৈরিতেও দ্রুত পারদর্শী হওয়ায় জাহিদ নব্য জেএমবিতে এই পরিচিতি অর্জন করেন ।”” ৩. মানহাজি গ্রুপ বাংলাদেশ কয়েকজন আফগান ফেরত জঙ্গি নেতার তত্বাবধানে মানহাজি গ্রুপ অব বাংলাদেশ নামের এই জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে ২০২০ সালের শুরুতেই ৷ মানহাজি মানে “ঠিক রাস্তায় অবস্থানকারী” । মানহাজিরা প্রচলিত গণতান্ত্রিক ও ধর্মীয় রাজনীতির বাইরে গিয়ে সরাসরি জিহাদ করে খেলাফত প্রতিষ্ঠায় বিশ্বাসী । মানহাজিরা মনে করে সরাসরি জিহাদ চালিয়ে ৩০ বছরের মধ্যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা যাবে । এ লক্ষ্য নিয়ে তারা সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতারা দৃঢ়চেতা জঙ্গিদের “মানহাজ' বলে চিহ্নিত করতেন। ওসামা বিন লাদেনের বক্তৃতা সংকলন নিয়ে “তাওজিহাতুন মানহাজিয়্যাহ' নামে বইও প্রকাশিত হয়েছে । মূলত আল-কায়েদার আদর্শধারী জঙ্গিরা “মানহাজি' নামে চিহ্নিত, যারা গণতান্ত্রিক ও ধর্মীয় রাজনীতি বাদ দিয়ে সরাসরি জিহাদের মাধ্যমে খেলাফত কায়েম করতে চায়। একই সঙ্গে তারা “গাজওয়ায়ে হিন্দ'-এর জন্য প্রস্ততি গ্রহণ করছে। তারা নিজেদের মনে করে “ইলহাক বিল কাফেলা’ অর্থাৎ যারা ভারতীয় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন করে সক্রিয় এ জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম, নব্য জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। এ সংগঠনের নেতা-কর্মীরা শীর্ষ নেতাদের "শায়খ নামে ডাকেন। তাদের শক্তিশালী রিক্রুট টিম ছাড়াও রয়েছে অনলাইন আাকভিটিস্ট টিম যারা সব সময় জিহাদি প্রচারণা চালায় অনলাইনে । মানহাজিরা ইসলামের হারানো খেলাফত ও সম্মান ফিরিয়ে আনাই টার্গেট নির্ধারণ করেছে । তারা মনে করে যারা জিহাদ ও খেলাফতের বিরোধিতা করে তারা তাগুত। ৩৬২

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।