শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মধ্যে তামিম, মেজর জাহিদ, তারেক ও সারোয়ার পরে র্যাব-পুলিশের বিভিন্ন অভিযানে নিহত হন । রিগ্যান কল্যাণপুরের আস্তানা থেকে গ্রেপ্তার হন। পরে রাজীব গান্ধীও গ্রেপ্তার হন। বাশারুজ্জামান, খালিদ ও রিপন এখনো ধরা পড়েননি । অস্ত্র-বোমা সংগ্রহ : হামলার জন্য অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করতে নব্য জেএমবির জঙ্গি রাশেদ ওরফে রেস (তার সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ এখনো পায়নি) ও সাগরকে দায়িত্ব দেওয়া হয়। রাশেদ চাপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মে মাসে চারটি পিস্তল আনেন। সেগুলো দেন ছোট মিজানকে চোপাইনবাবগঞ্জে বাড়ি)। তিনি আমের ঝুড়িতে করে এসব অস্ত্র ঢাকায় এনে বাশারজ্জামানকে দেন। বাশারুজ্জামান পৌঁছে দেন মারজানের কাছে। একইভাবে সাগর ও ছোট মিজান পাঁচটি একে-২২ রাইফেল একই সীমান্ত দিয়ে আনেন । রাইফেলগুলো আনা হয় আরও আগে । রাইফেলগুলো প্রশিক্ষণে ব্যবহৃত হয়। ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহে সহায়তা করেন বড় মিজান। তিনি এখন কারাগারে । হামলায় ব্যবহৃত বোমা আনেন সাগর । মে মাসে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে বোমাগুলো তৈরি অবস্থায় আনা হয়। পরে ঢাকায় মারজানের কাছে সেগুলো পৌঁছানো হয়। পুরোনো জেএমবি থেকে নব্য জেএমবিতে আসা সোহেল মাহফুজ ওরফে কর্মকর্তারা বিভিন্ন সময় বলেছেন । সোহেল মাহফুজকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থ সংস্থান : গুলশান হামলা মামলায় গ্রেপ্তার এক জঙ্গি আদালতে তার জবানবন্দিতে বলেছেন, হামলা পরিচালনার জন্য ২০১৬ সালের ২৮ জুন তামিম বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা আনেন । বাশারুজ্জামান ওরফে চকলেট হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা সংগ্রহ করে তামিমের হাতে দেন। ঢাকা ও নারায়ণগঞ্জে বাসা ভাড়া : মে মাসের মাঝামাঝি বাশারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয় কূটনৈতিক এলাকার কাছাকাছি বসুন্ধরা এলাকায় বাসা ভাড়া করার জন্য। তিনি নব্য জেএমবির আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা তানভীর কাদেরিকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ই-ব্রকে পাঁচ কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া করেন। ওই বাসার ফ্রিজ ও আসবাবও কেনা হয় । ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আসা তানভীর পরে পুলিশের আজিমপুর অভিযানে নিহত হন। একই সময় ১ জুন শেওড়াপাড়ায়ও একটি বাসা ভাড়া করা হয়। এটিকে জঙ্গিরা তাদের ভাষায় ‘কন্ট্রোল রুম’ বানান । হামলার শুরুর আগে তামিম ও মারজান সেখানে গিয়ে ওঠেন। এ ছাড়া পল্লপবীর রূপনগরে ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আরও দু'টি বাসা ভাড়া করা হয়। ঢাকার আস্তানায় পাচ হামলাকারী : ২০১৬ সালের জুনের ১ তারিখে তানভীর সপরিবারে বসুন্ধরার বাসায় ওঠেন। ৭ জুন ওই বাসায় ওঠেন বাশারুজ্জামান। পরদিন ৮ জুন পাচ আক্রমণকারীকে নিয়ে সেখানে ওঠেন মারজান ও তার স্ত্রী। ১১ জুন আসেন তামিম চৌধুরী । তখনো হলি আর্টিজানকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়নি । কয়েকদিন পর মারজান পাঁচটি ব্যাগ (ব্যাকপ্যাক) নিয়ে আসেন । তাতে পিস্তল, একে-২২ রাইফেল, ৩৫৯ চাপাতি ও বোমা ছিল । ১ জুলাই পর্যন্ত ওই বাসায় তারা সবাই অবস্থান করেছেন । বড় একটি কক্ষে পাচজনকে নিয়ে তামিম সারা দিন জিকির করতেন । তারা ওই কক্ষ থেকে কম বের হতেন। নামাজ পড়তেন ও খাবার খেতেন এই কক্ষে । বাকি কক্ষগুলোতে তানভীর, মারজান, বাশারুজ্জামান, রাজীব গান্ধী ও তাদের স্ত্রী ও সন্তানেরা থাকতেন। যেভাবে হলি আর্টিজান লক্ষ্যবস্ত : জঙ্গিদের লক্ষ্য ছিল গুলশান-বনানী এলাকার কোথাও হামলাটা চালানো । সিদ্ধান্ত হয়, হামলার জন্য এমন স্থান বেছে নিতে হবে, যেখানে একসঙ্গে বেশিসংখ্যক বিদেশি নাগরিক সমবেত হন ও সিসি ক্যামেরা নেই। সে অনুযায়ী, ২০১৬ সালের জুনের মাঝামাঝি থেকে লক্ষ্যবস্তু চূড়ান্ত করতে গুলশান এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরা রেকি (আক্রমণপূর্ব পর্যবেক্ষণ) শুরু করে জঙ্গিরা । একপর্যায়ে জঙ্গিরা হলি আর্টিজানকে বাছাই করেন। তারা নিশ্চিত হন, এখানে অনেক বিদেশি খেতে আসেন । শুক্রবারে ভিড় আরও বাড়ে । এর নিরাপত্তাব্যবস্থা ঢিলেঢালা | সেখানে সিসি ক্যামেরা আছে, তাতে কে আসা-যাওয়া করছে তা দেখা যায় কিন্তু রেকর্ড হয় না। হলি আর্টিজানের পেছনে লেক। হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেবল সামনের দিক থেকে মোকাবিলা করতে হবে। এসব বিবেচনা করে সবদিক থেকেই উপযুক্ত লক্ষ্যবস্ত হিসেবে জঙ্গিরা হলি আর্টিজান বেকারিকে বেছে নেয়। ঘটনার তিন-চার দিন আগে হামলাকারী দলটিকে জানিয়ে দেওয়া হয় যে হলি আর্টিজানই হচ্ছে তাদের টার্গেট। হামলার জন্য যাত্রা : রাজীব গান্ধীর জবানবন্দির বিবরণ অনুযায়ী, ৩০ জুন সকালে বসুন্ধরার বাসায় আসেন সারোয়ার জাহান। সবাইকে নিয়ে তিনি বৈঠক করেন। তিনি জানান, পরদিন ১ জুলাই হলি আর্টিজানে হামলা হবে। বিকালে সারোয়ার জাহানের সময় কখনো হতাশ হবে না। একজনের গুলি শেষ হলে আরেকজন ব্যাকআপ দেবে । মনে রাখবে, আমাদের হারানোর কিছু নেই । অপারেশনের সময় তাড়াহুড়োর দরকার নেই। খুব গুরুত্ব দিয়ে কাজগুলো করবে । আর মুশরেকদের ওপর কোনো দয়া দেখাবে না। এমনকি সে যদি সাংবাদিকও হয়। সর্বদা জিকিরের মধ্যে থাকবে । যদি কেউ বন্দী হয়ে যায়, তাহলে নিজেকে নিজে শেষ করে দেবে ।” এরপর সারোয়ার চলে যান। তামিম হামলাকারী পীচজনের জন্য পীচটি টি-শার্ট ও পাঁচটি জিনসের প্যান্ট কিনতে পাঠান বাশারুজ্জামানকে। পরদিন ১ জুলাই সকাল ১০টার সময় বাশারুজ্জামান বসুন্ধরার বাসায় এসে হামলাকারীদের প্রত্যেকের ব্যাগে একটি করে একে-২২, একটি পিস্তল, একটি চাপাতিসহ পর্যাপ্ত পরিমাণে গুলি ঢুকিয়ে দেন। চারটি গ্রেনেড (হাতে তৈরি বোমা) নিবরাসদের দুজনের ব্যাগে দুটি করে ঢুকিয়ে দেন। এরপর বসুন্ধরার বাসায় সবাই সন্তানসহ রূপনগরের নতুন বাসায় চলে যাবেন। তারপর আসরের নামাজের পর রোহান, নিবরাস ও মোবাশ্বের অস্ত্র-গুলির ব্যাগসহ বের হয়ে যাবেন। তার এক ঘণ্টা পর অপর দুজন শফিকুল ও খাইরুল বের হবেন। ৩৬০

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।