বিপজ্জনক মাত্রা। জঙ্গিরা হত্যা করেছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিককে; যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি । এই হামলায় জড়িত গোষ্ঠীর নাম নব্য জেএমবি; যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) বলে দাবি করেছিল । গুলশার পর থেকে দেশী-বিদেশী সংবাদপত্র, গবেষণাধর্মী বিভিন্ন বইপুস্তক, নব্য জঙ্গি সংগঠন নব্য জেএমবি'র গ্রেপ্তার জঙ্গিদের আদালতে দেওয়া জবানবন্দি, তদন্ত কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং গণতদন্ত কমিশনের অনুসন্ধানী দলের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ২০১৭ সালের ১ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে গণ্য করা হয়। নব্য জেএমবি নামে পরিচিতি পাওয়া জঙ্গিগোষ্ঠী ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর কূটনৈতিক এলাকায় বিদেশিদের ওপর বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। আইএস মতাদর্শ অনুসরণকারী এই গোষ্ঠীর কথিত শুরা কমিটি ঢাকা থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে গাইবান্ধার সাঘাটায় বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ ইত্যাদির সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাদের আটজন পরবর্তী এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন । আক্রমণের পরিকল্পনা : ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে একের পর এক বিদেশি নাগরিক, খিষ্টধর্মাবলম্ী, হিন্দু পুরোহিত ও শিয়া অনুসারীকে হত্যাসহ শিয়া ও আহমদিয়া মসজিদে হামলার মধ্য দিয়ে আলোচনায় আসে নব্য জেএমবি। এরই ধারাবাহিকতায় এই জঙ্গিরা রাজধানীতে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করেন। ২০১৬ মোড়-সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তারা শুরা কমিটির বৈঠক করেন। বৈঠকে নব্য জেএমবির প্রধান সংগঠক বাংলাদেশি বংশোভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরী ঢাকার কূটনৈতিক এলাকায় বড় ধরনের হামলার প্রস্তাব করেন। তিনি জানান, বিদেশিদের ওপর আক্রমণ করতে হবে । বিভিন্ন দেশে জিহাদিরা যেভাবে হামলা করে, সে ধরনের আক্রমণ করতে হবে । অন্যরা এমন হামলার সামর্থ্য ও প্রস্তুতি সম্পর্কে জানতে চান। পরে হামলার সিদ্ধান্ত অনুমোদন করে শুরা কমিটি । শুরা বৈঠকে তামিম ছাড়াও উপস্থিত ছিলেন শুরা সদস্য সারোয়ার জাহান ওরফে মানিক, মেজর (অব.) জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম ওরফে মারজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, শরিফুল ইসলাম খালেদ, মামুনুর রশিদ ওরফে রিপন, আবু রায়হান ওরফে তারেক । নুরুল ইসলাম ওরফে মারজান। মারজান ছিলেন তামিমের ডান হাত। আনুষঙ্গিক সরবরাহের (লজিস্টিক সাপোর্ট) দায়িত্বে ছিলেন সফটওয়্যার প্রকৌশলী বাশারুজ্জামান ওরফে চকলেট । আক্রমণকারী নির্বাচন : শুরা কমিটি হামলার প্রস্তাব অনুমোদন করার পর ঘটনা ঘটানোর জন্য পাঁচজন ইসাবা (যোদ্ধা বা আক্রমণকারী) বাছাই করার জন্য নব্য ৩৫৭ জেএমবির তখনকার সামরিক কমান্ডার শরিফুল ইসলাম ওরফে খালেদকে দায়িত্ব দেওয়া হয়। বলা হয়, ঢাকার ছেলে লাগবে, যারা গুলশান এলাকার পরিবেশ ও পথঘাটের সঙ্গে পরিচিত। তখন নব্য জেএমবির ঢাকার সামরিক কমান্ডার ছিলেন আবু রায়হান ওরফে তারেক (পরে কল্যাণপুরের আস্তানায় পুলিশের অভিযানে নিহত)। আর উত্তরবঙ্গের কমান্ডার ছিলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (এখন কারাগারে)। এই দুজনকে বাছাই করা এমন কয়েকজন ইসাবা দিতে বলেন খালেদ, যারা আত্মঘাতী হবেন। তারেক তিনজনের নাম দেন। তারা হলেন রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম ও সামেহ মোবাশ্বের। তিনজনেরই বাসা ঢাকায় । ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা উচ্চবিত্ত পরিবারের সন্তান । আর রাজীব গান্ধী দুজনের নাম দেন। তারা হলেন শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে বিকাশ ও খাইরুল ইসলাম পায়েল ওরফে বাধন । এই দুজনের বাড়ি বগুড়ায়। একজন কলেজে, অপরজন মাদ্রাসায় লেখাপড়া করেন। দুজনই দরিদ্র পরিবারের সন্তান। এ ছাড়া রাজীব গান্ধী আরও একজনকে সরবরাহ করেছিলেন । তার নাম শরিফুল ইসলাম ওরফে ডন, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে । শরিফুল পরে শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করতে গিয়ে আহত অবস্থায় গ্রেপ্তার হন এবং পরে র্যাবের বন্দুকযুদ্ধে নিহত হন। এই ছয়জনসহ বেশ কয়েকজন তরুণ ২০১৬ সালের জানুয়ারি থেকে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়েন। তারা বাড়ি ছেড়েছিলেন সিরিয়ায় যাওয়ার লক্ষ্যে। তাদের মধ্যে নিবরাস, রোহান ও সামেহ মোবাশ্বের এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় করা বাড়িতে ওঠেন ফেব্রুয়ারির শুরুর দিকে । তাদের সেখানে নিয়ে যান মারজানের ভগ্নিপতি হাদিসুর রহমান ওরফে সাগর । নব্য জেএমবির নেতা সাগর ওই বাড়িটি ভাড়া করেন। আর গুলশান হামলায় সরাসরি জড়িত অপর দুই জঙ্গিসহ ঘরছাড়া অনেকে বগুড়া, গাইবান্ধা, পাবনায় বিভিন্ন জঙ্গি আস্তানায় ছিলেন। প্রশিক্ষণ : বাড়ি ছাড়ার পর এসব তরুণকে বিভিন্ন জঙ্গি আস্তানায় রেখে জঙ্গিবাদের বিষয়ে তাত্বিক দীক্ষার পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়। গুলশান হামলায় জড়িত পাঁচজনকে দিয়েও ওই সময় ঝিনাইদহ, টাঙ্গাইল ও উত্তরবঙ্গের হয়। এভাবে তাদের মানুষ খুনে অভ্যস্ত করা হয়। পরে তাদের বোঝানো হয়, জিহাদ করতে সিরিয়ায় যাওয়ার দরকার নেই । দেশেও অনেক কাজ আছে। ২০১৬ সালের মে মাসের শুরুতে গুলশান হামলার জন্য নির্বাচিত পাচজনকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ফুলছড়ি চরে । সেখানে ক্যাম্প করে ২৮ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। মেজর (অব.) জাহিদুল ইসলাম ছিলেন প্রধান প্রশিক্ষক । তিনি একে-২২ রাইফেল ও পিস্তল চালানোর প্রশিক্ষণ দেন। তারেক শেখান বোমার ব্যবহার । রাজীব গান্ধী জবানবন্দিতে বলেছেন, ওই প্রশিক্ষণ ক্যাম্পে তিনি নিজে, তামিম খালেদ ও রিপন বিভিন্ন সময়ে যান। তারা সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষণ দেন। ৩৫৮
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।