এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেপ্তার হন মুফতি হান্নান। এরপর বিভিন্ন মামলায় টানা ১২০ দিন রিমান্ডে ছিলেন তিনি । তখনই গোয়েন্দাদের কাছে দেওয়া জবানবন্দিতে মুফতি হান্নান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করাসহ বিভিন্ন হামলায় জড়িত থাকার বিষয়ে বিস্তারিত বিবরণ দেন। কিন্ত তা তৎকালীন বিএনজি-জামায়াত জোট সরকার প্রকাশ করেনি । বরং ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। গোয়েন্দাদের কাছে দেয়া হান্নানের ওই জবানবন্দি প্রথম ২০০৭ সালের ২১ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত হয়। তখন তন্তাবধায়ক সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন মামলা নতুন করে তদন্তের উদ্যোগ নেয় । ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে এ দেশে গোপন জঙ্গি সংগঠন হুজি-বির নাশকতা শুরু হয়। হুজি-বির কেন্দ্রীয় মজলিসে শুরার সিদ্ধান্তে মুফতি হান্নান ও মুফতি আবদুর রউফের পরিকল্পনা ও নির্দেশনায় এ হামলা হয় বলে হান্নানের জবানবন্দিতে উল্লেখ রয়েছে। ওই হামলায় ১০ জন নিহত ও দেড়'শ জন আহত হন। এরপর একই বছরের ৮ অক্টোবর খুলনা শহরের আহমদিয়া মসজিদে বোমা হামলা হয় । তাতে আটজন নিহত হন। ২০০০ সালের জুলাইয়ে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের কাছাকাছি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রথম আলোচনায় আসেন মুফতি হান্নান ও তার দল । এরপর থেকে তিনি আত্মগোপনে থেকে তৎপরতা চালান। ২০০১ সালে ঢাকায় সিপিবির সমাবেশে, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানসহ ছয়টি বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা । এরপর শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তার সমাবেশে । এতে আওয়ামী লীগের ২৩ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ তিন শতাধিক ব্যক্তি। তার আগে ওই বছরের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজারে বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর এবং ৭ আগস্ট হুজি-বির জঙ্গিরা । হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় সর্বশেষ গ্রেনেড হামলা হয় ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক সমাবেশে । ওই হামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাচজন নিহত হন। ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ২৯ জনই হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) জঙ্গি। সংগঠনটি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নীতিনির্ধারক ও রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে বর্বরোচিত হামলা চালায়। দেশের ইতিহাসে একটি রায়ে একসঙ্গে একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধানসহ সাতজন রাজনৈতিক নেতা, ১১ জন সরকারি শীর্ষ কর্মকর্তা ও ২৯ দুর্ধষ জঙ্গির দণ্ডিত হওয়ার ঘটনা নজিরবিহীন । রায়ে দণ্ডপ্রাপ্ত ২৯ জঙ্গি : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে হুজিবির যেসব জঙ্গির ফাসির দণ্ড হয়েছে তারা হলো- মাওলানা তাজউদ্দিন (পলাতক), হুজির সাবেক ৩৫৫ আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি আবদুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে আবু জান্দাল, মো. রফিকুল ইসলাম সবুজ, মো. উজ্জ্বল রতন । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হুজিবির জঙ্গিরা হলো- হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ, মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন (ভারতের কারাগারে), আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন (ভারতের কারাগারে), মো. খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর (পলাতক), মো. ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান (পলাতক), মুফতি আব দুল হাই (পলাতক) ও রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু ২. নব্য জেএমবি দেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর মধ্যে নব্য জেএমবিকে সবচেয়ে উগ্রপন্থি সংগঠন মনে করা হয়। ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ার ঘটনার মধ্য দিয়ে তারা নিজেদের শক্তির পরিচয় দেয়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে নব্য জেএমবির অপারেশনাল শক্তি কমতে থাকে । এর পর থেকে সংগঠনটি অনলাইনভিত্তিক সাংগঠনিক কার্যক্রম ও পরপর বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায় । বর্তমানে নব্য জেএমবির নেতৃত্ব দিচ্ছেন মাহাদী হাসান জন ওরফে আবুল আব্বাস আল বাঙালি । মাহাদী দীর্ঘদিন ধরে দেশের বাইরে পলাতক । নব্য জেএমবি যে সাংগঠনিক কাঠামোতে রয়েছে সেখানে শীর্ষ পদ হলো আমির । এর পরের পদটি নায়েবে আমির ৷ তৃতীয় স্তরে শুরা বোর্ড। বর্তমানে আমির পদে রয়েছেন বিদেশে পলাতক মাহাদী । আর নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন আহসান হাবিব লায়ন। নায়েবে আমিরের পাশাপাশি নব্য জেএমবির সামরিক শাখার প্রধানও তিনি । ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা, নৃশংস হত্যাযজ্ঞ, ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনা স্তম্ভিত করেছিল পুরো দেশকে । ভয়াবহ ওই হামলার জন্য জঙ্গিরা চার মাস ধরে প্রস্ততি নিয়েছিল। যদিও হামলার লক্ষ্যবস্ত হিসেবে হলি আর্টিজান বেকারিকে বেছে নেওয়া হয় হামলার দুই সপ্তাহ আগে । আর হামলাকারী দলটি তাদের লক্ষ্যস্থল সম্পর্কে জানতে পারে হামলার মাত্র তিন-চার দিন আগে । ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে । একই সঙ্গে স্পষ্ট হয়েছিল জঙ্গিবাদের বিস্তারের এক ৩৫৬
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।