বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদ্রাসার অন্যতম সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসা । সরকারি পৃষ্ঠপোষকতা, এমপিও ভুক্তি, অনুদান, বেতন-ভাতাসহ সনদের স্বীকৃতি হচ্ছে এ শিক্ষা ধারার বৈশিষ্ট্য। সরকারের নিয়ন্ত্রণহীন কওমি মাদ্রাসাগুলো প্রধানত হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এ ছাড়াও রয়েছে অসংখ্য নুরানি মক্তব, ফোরকানিয়া, কারিয়ানা, হাফেজি ঢাকা সহ সারাদেশে কওমি মাদ্রাসা ও ছাত্র সংখ্যা কত এ বিষয়ে ভিন্ন ভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। এ কারণে সুনির্দিষ্ট তথ্য পাওয়া মুশকিল । কারণ এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান বা গণমাধ্যমের কাছ থেকে সঠিক তথ্য নেই । যেমন বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ (বেফাক), এর অফিস সহকারী মাওলানা আব্দুল ওয়াহাবের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দেশে ছোট বড় কওমি মাদ্রাসার সংখ্যা ৪০ হাজার ও ছাত্রসংখ্যা প্রায় ৪০ লাখ। অন্যদিকে বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের তথ্যমতে, বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা ৩৩ হাজার । শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যোনবেইস'র)তথ্য মতে সারা দেশে কওমি মাদ্রাসা সংখ্যা ১৪ হাজার । ইসলামিক ফাউন্ডেশন গবেষণা ও কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের হিসাব মতে কওমি মাদ্রাসা সংখ্যা ১৫ হাজারের বেশি । কওমি বিষয়ে উইকিলিকসের তথ্য মতে, ২০০৯ সালের ৩ মার্চ ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় ঢাকাস্থ রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ছোট বড় কওমি মাদ্রাসার সংখ্যা ২৩ থেকে ৫৭ হাজারের কথা উল্লেখ করেছেন। কওমির মাদ্রাসায় শিক্ষক সংখ্যা কত এ বিষয়ে কোনো সুত্র থেকে নিশ্চিত কোনো তথ্য না পাওয়া গেলেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ ব্যাপারে সুনির্দিষ্ট শিক্ষক সংখ্যা জানিয়েছে। বোর্ডের তথ্যানুযায়ী, শিক্ষক ও কর্মচারী সংখ্য ২ লক্ষ ৷ কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিশন গঠনের উদ্যোগ নেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে একই বছর “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন' গঠন করা হয়। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম-এর মহাপরিচালক হেফাজতে ইসলাম-এর প্রতিষ্ঠাতা আমির আহমদ শফিকে উক্ত কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে ১৭ সদস্যের কমিশন গঠন করা হয় । ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদে সর্ব সম্মতিক্রমে “আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশ'-এর অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওয়ায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু এরপরও কওমি মাদ্রাসা সমূহের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা সম্ভব হয়নি । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, কওমি মাদ্রাসাগুলো শিক্ষা প্রদানের নামে নানা রকম অনৈতিক ও জিহাদী কর্মকাণ্ডে লিগ্ত। সুনাগরিক তৈরি না করে তারা তৈরি করছে জঙ্গিবাদের আবাদ । কওমি মাদ্রাসার শিক্ষাপদ্ধতি যুগোপযোগী না করে মধ্যযুগীয় ধ্যান-ধারণায় বিভ্রান্ত করে তুলছে শিশুদের মন-মানসিকতা । শারীরিক ও যৌন নিপীড়নের শিকারও হচ্ছে শিক্ষার্থীরা । তদন্তে উঠে এসেছে যে, দেশের কওমি মাদ্রাসায় পাঠ্যসূচিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, এঁতিহ্য, সমাজ, সংস্কৃতির কোনো স্থান নেই। নেই মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ ৩১ শহীদের আত্মত্যাগের বর্ণনা । শেখানো হচ্ছে, মুক্তিযুদ্ধের অশুদ্ধ ও বিকৃত ইতিহাস, যেখানে বলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক । বইয়ে বিএনপি-জামায়াত শাসনামলের মতই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বদলে পাকিস্তানগ্রীতি বিদ্যমান রয়েছে। এসব মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া নিষিদ্ধ । বড় বড় মাদ্রাসায় ছাত্ররা বাংলায় কোনো দরখাস্ত লিখতে পারে না। শিক্ষার্থীদের যে কোনো দরখাস্ত লিখতে হয় আরবি অথবা উর্দুতে । হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত ১০০০ মাদ্রাসায় জরিপ করতে গিয়ে গণ কমিশনের প্রতিনিধিরা প্রায় ৪ হাজারেরও বেশি শিক্ষক ও ছাত্রের সঙ্গে কথা বলেছেন। হেফাজত প্রভাবিত হলেও কওমি মাদ্রাসার ৮০ ভাগ ছাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে মতামত দিয়েছেন। শিক্ষকদের অধিকাংশ এ বিষয়ে মন্তব্য প্রদানে বিরত ছিলেন। জরিপ করা মাদ্রসার শতকরা ৮৫ ভাগ ছাত্র-শিক্ষক কওমি পাঠ্যসূচির সংস্কার চান বলে মতামত প্রকাশ করেছেন। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ও বিস্তার ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর পরবর্তী ২১ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তথা প্রগতিশীল চিন্তাধারা রীতিমতো কনডেম সেলে বন্দি ছিল। ১৯৭৬ থেকে ১৯৮১ পর্যন্ত প্রথমে সেনাপ্রধান হিসেবে পরে বিএনপি গঠন করে নির্বাচনের মধ্য প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন। তার পরবর্তী সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি যুক্ত ও রাষ্ট্রধর্ম ইসলাম- কথাগুলো যুক্ত করে দেশে সাম্প্রদায়িক রাজনীতির পথ উম্মুক্ত করে দেন। এই সময়টাতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য মুক্তিযুদ্ধবিরোধী ও মৌলবাদী দল ধর্মভীরু মানুষের আবেগকে কাজে লাগিয়ে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো এদেশে তাদের শেকড় বিস্তারে মনোনিবেশ করে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, গত শতাব্দীর আশির দশকে আত্মপ্রকাশ করে মুসলিম মিল্লাত বাহিনী ও হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশকে (হুজি-বি) নামের দুটি জঙ্গি সংগঠন । মুসলিম মিল্লাতের নাশকতার ঘটনার কোনও তথ্য পাওয়া না গেলেও হুজি-বি গত ৬ বছরে অন্ততপক্ষে ১৩টি নাশকতার ঘটনা ঘটিয়েছে। ২০০১ সালে বাংলাদেশে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর হরকাতুল জিহাদের জঙ্গিরা হেফাজতে ইসলামের নামে নবরূপে আত্মপ্রকাশ করে। জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী এক্যজোটের ছত্রছায়ায় জঙ্গি মৌলবাদী সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদুল ইসলামী ও হিজবুত তওহিদ নামের জঙ্গি সংগঠনগুলোর আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনগুলো সারাদেশে বিভিন্ন সময়ে তাগুবলীলা ৩২
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।