একত্রে করেছি। এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি । আমরা এই অনুষ্ঠান আরও আগে করতাম, কিন্তু সরকারের অনুমতি পেতে দেরি হয়েছে । তাতে একদিকে ভালোই হলো । আজ পবিত্র জুমাতুল বিদার দিন আইডিপির প্রথম প্রকাশ্য মাহফিল হচ্ছে। “আইডিপির উপদেষ্টা ও খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী আজীজুল হক বলেন, “তথ্য ও যোগাযোগের ঘাটতির কারণে আইডিপি সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েছে। হরকাতুল জিহাদ বিলুপ্ত করার পর প্রথমে ইসলামী দাওয়াতী কাফেলা, তারপর ইসলামী গণ-আন্দোলন এবং এখন আইডিপি নামে সংগঠন হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই এটা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইডিপির সদস্যসচিব মাওলানা রুহুল আমিন, যুগা-আহ্বায়ক কারি হোসাইন আহমদ, মাওলানা আবুল কাশেম রহমানী ও মাওলানা মাহবুবুর রহমান এবং মাওলানা মুফতি কামাল, মাওলানা মীর ইদ্রিস, মুফতি ফজলে এলাহি, মাওলানা মুফতি নোমান, খেলাফত মজলিসের (ইসহাক) নায়েবে আমির এমদাদুল হক আড়াইহাজারী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির জাফর উল্লাহ খান, জৈনপুরী পীর মাওলানা এহছানুল্লাহ আব্বাসী প্রমুখ। এ ছাড়া মরহুম হাফেজ্জী হুজুরের মেজ ছেলে হাফেজ মাওলানা হামিদুল্লাহ ও মাওলানা আতাউল্লাহ উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল ।”? গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিসহ নানা কারণে সংগঠনটি বিভিন্ন সময় নাম পাল্টালেও এর নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো, মজলিশে শুরা ও সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়া প্রায় একই থেকেছে। ২০০৬ সালের আগস্ট মাসে প্রথম গোপন এই সংগঠনটি ইসলামী গণ-আন্দোলন নামে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা করে। এই লক্ষ্যে ওই বছরের ১৮ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে “সচেতন ইসলামী জনতা"র ব্যানারে বড় একটি সমাবেশ করেছিল। তখন সচেতন ইসলামী জনতার আহ্বায়ক হিসেবে সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু তাহের । এই তাহের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি । তিনি কারাগারে আছেন। আবু তাহের হুজির ঢাকা মহানগর সভাপতি ও মজলিশে শুরার সদস্য ছিলেন । বিভিন্ন নাশকতামুলক ঘটনার পর সরকার ২০০৫ সালের ১৭ অক্টোবর হুজিকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ইসরাইলের স্বঘোষিত বন্ধু সালাউদ্দিন শোয়েব চৌধুরীর উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ প্রকাশ্যে মাঠে নেমেছে, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি বা আইডিপি নাম নিয়ে। শোয়েব ২০০৩ সালের ২৯ নভেম্বর ইসরাইল যাওয়ার পথে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হন। সেই সময় ইসরাইলী গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৩ সালের ১ ডিসেম্বর ডেইলী স্টার-এর তথ্য মতে, বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করার সময় তার কাছে একটি প্রজেক্ট প্রোফাইল পাওয়া যায়, যাতে তিনি ইসরাইলের কাছে তিনটি দৈনিক পত্রিকা যথা দৈনিক সোনালী ৩৫৩ দিন, দৈনিক রূপান্তর, দৈনিক পরিবর্তন প্রকাশের জন্য ১২ কোটি টাকা সাহায্যের আবেদন করেছিলেন। তিনি তার আবেদনে ইসরাইলী বন্ধুদের মুসলিম প্রধান দেশে যুদ্ধবিমান ক্রয়ের চেয়ে মিডিয়া সৃষ্টি করুন, এতে ইসরাইল বেশি লাভবান হবে । ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা সম্পর্কে লেখক সাংবাদিক শাহরিয়ার কবির নির্মিত “জিহাদের প্রতিকৃতি’ প্রামাণ্যচিত্রে হরকাত নেতা মুফতি হান্নান বলেছেন- হামলার প্রধান লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা, যার মূল পরিকল্পনাকারী ছিলেন বঙ্গবন্ধুর খুনী অবসরপ্রাপ্ত মেজর নূর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তারেক জিয়া নিজে। ৪টি গোপন বৈঠকের মাধ্যমেই ২১ আগস্ট হামলার পুরো পরিকল্পনা করা হয় হাওয়া ভবনে । এর আগে ১৪ আগস্ট হাওয়া ভবনের বৈঠকের দেয়া তিনটি প্রস্তাবের একটিকে অনুসরণ করে চালানো হয় মূল হামলা । অত্যন্ত সাবলীল ভঙ্গিতে দেয়া জবানবন্দিতে এই অপারেশনের মূল কমান্ডার মুফতি হান্নান নিজেই আবার অপারেশন ব্যর্থ হবার কারণও বর্ণনা করেছেন। হাওয়া ভবনের ওই বৈঠকে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বঙ্গবন্ধুর খুনী ফ্রিডম পার্টি নেতা মেজর নূর এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে শেখ হাসিনাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) জঙ্গিরা দেশে সাত বছরে অন্তত ১৩টি জঙ্গি হামলা ঘটায়। এসব ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন। আহত হয়েছেন ৬০৯ জন। এসব হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন হুজি-বি ও হরকাতুল মুজাহিদীনের অন্যতম শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান । এর মধ্যে তিনটির মূল লক্ষ্য ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এসব বোমা ও গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। দুটির বিচার শেষ হয়েছে। এর মধ্যে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করে হাইকোর্ট আদেশ দেন। এছাড়া ২০০১ সালে রমনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হান্নানসহ হুজির আট জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত । এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। হান্নানের বিরুদ্ধে থাকা আরও ১৩টি মামলার বিচার চলছে। দুটির অধিকতর তদন্ত চলছে। মুফতি হান্নান ২০০৬ সালের ১৯ নভেম্বর এবং ২০০৭ সালের ১ নভেম্বর দুই দফায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দেন । * you 0০৩-এ দেখুন শাহরিয়ার কবিরের 'Portrait of Jihad ৩৫৪
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।