শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কারণ হিসেবে বলা হচ্ছে- মুফতি হান্নান, মাওলানা আবু জাফরের বিতর্কিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিচালনা আচ করতে পেরেই সংগঠনটির কর্মকাণ্ড বিলুপ্ত ঘোষণা করা হয়। তারা হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের এই ক্ষুব্ধ হওয়ার ঘটনাই “হরকাতুল জিহাদ আল ইসলামী”কে ভাঙনের দিকে ঠেলে দেয়। পরিণতিতে সংগঠনটি ৩ ভাগে বিভক্ত হয়। বিভক্ত অংশগুলোর মধ্যে সন্ত্রাসবাদী ধারা দু'টি এখনও পর্যন্ত হরকাতুল জিহাদ আল ইসলামী নামে তৎপরতা চালাচ্ছে আর ইসলামী গণআন্দোলন করছে। “গণআন্দোলন নেতারা আরও বলছেন, সংগঠনটিকে ১৯৯৮ সালে বিলুপ্ত ঘোষণা করা হলেও সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ২০০৫ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের দাবি “হরকাতুল জিহাদ আল ইসলামী’ বিপ্লব নিয়ে বিভ্রান্তির অবসান ঘটাতে সরকারপক্ষের প্রকাশ্য বক্তব্য জরুরি । এর মাধ্যমে নির্দোষ ব্যক্তি যেমন নাজেহাল হবেন না; তেমনি প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থাও নিশ্চিত হবে ।” ১৯৮৯ সালের ২২ ফেব্রুয়ারিতে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে বাংলাদেশ বিভিন্ন দেশের জঙ্গিদের বিভিন্ন অংশ নিজ নিজ দেশে ফিরতে শুরু করে এবং আফগানিস্তানে নজিবুল্লাহ সরকার তখনও ক্ষমতাসীন থাকায় বিদেশি জঙ্গিদের একটি অংশ সেখানে রয়ে যায়। তারা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে লিপ্ত হয়। জঙ্গি মৌলবাদের সমর্থক লেখক ফারুখ হাসানের “আফগান রণাঙ্গন থেকে বলছি” গ্রন্থে উল্লেখ করা হয়েছে, “১৯৮৯ সালের মার্চ মাসে মাওলানা আবদুর রহমান ফারুকী ঢাকায় “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ এর প্রাথমিক কর্মকাণ্ড শুরুর ঘোষণা দেন। ওই বছরের ১১ মে তিনি আফগানিস্তানের খোস্ত রণাঙ্গনে নজিবুল্লাহ বাহিনীর হাতে নিহত হন। ফলে হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রাথমিক তৎপরতা থেমে যায়। ১৯৯২ সালের এপ্রিলে আফগানিস্তানের মস্কোপন্থী নজিবুল্লাহ সরকারের পতনের মাধ্যমে ইসলামপন্থীরা চূড়ান্ত বিজয় অর্জন করে। এ মাসেই বেশিরভাগ বিদেশি জঙ্গি আফগানিস্তান ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যান । “আফগানিস্তানে ইসলামপন্থীদের বিজয় হলে “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ*-এর সদস্যরাও দেশে ফিরে আসে । এ সময় সংগঠনটির অফিস নেয়া হয় রাজধানীর খিলগাও-এর তালতলা এলাকায় ।” গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে- আবু জাফরের ইন্ধনে মুফতি আবদুল হান্নান “হরকাতুল জিহাদ আল ইসলামী'র প্রচার-সম্পাদকের দায়িত্ব পালনে অবহেলা, সংগঠনের প্রতি অনীহা, উগ্রতা ও স্বেচ্ছাচারিতা এবং আমীরের আনুগত্যের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করেন। সে সঙ্গে তিনি হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং বলেন- দেশে হরকাতুল জিহাদ আল ইসলামী নয়; হরকাতুল মুজাহিদীনই কর্মকাণ্ড চালাবে । এ অবস্থায় হরকাতুল জিহাদ আল ইসলামী ও হরকাতুল মুজাহিদীনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে ১৯৯৮ সালের এপ্রিল মাসে হরকাতুল জিহাদ আল ইসলামী নেতারা মুফতি আবদুল হান্নানকে সংগঠন থেকে বহিষ্কার করেন এবং একই বছরের আগস্ট মাসে সংগঠনের মজলিশে শুরার ৩৫১ বৈঠক ডেকে হরকাতুল জিহাদ আল ইসলামীকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং বৈঠকে কোনো সশস্ত্র জিহাদে অংশ নেয়া বা নিপীড়নের শিকার মুসলিম দেশগুলোকে স্বেচ্ছাসেবী প্রেরণের কর্মসূচি পরিত্যাগ করে ইসলামী দাওয়াত ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে “ইসলামী দাওয়াতী কাফেলা বাংলাদেশ’ নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই নতুন সংগঠনের আমির নিযুক্ত হন হাফেজ মাওলানা ইয়াহিয়া ৷ “ইসলামী দাওয়াতী কাফেলা'-এর কার্যক্রম শুরু হওয়ার পরে হরকাতুল জিহাদ আল ইসলামীর অন্যতম নেতা মাওলানা আবদুর রউফ সংগঠনের আনুগত্য অস্বীকার করে নিজস্ব চিন্তাধারা মোতাবেক কাজ শুরু করেন। ফলে ১৯৯৯ সালের মার্চ মাসে দাওয়াতী কাফেলা থেকে তাকে বহিষ্কার করা হয় । বহিষ্কার হওয়ার পর মাওলানা রউফ প্রতিষ্ঠা করেন তানজীমে তামিরউদ্দিন, যা হিজবে আবু ওমর’ নামে দেশে সক্রিয় আছে। ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারি মজলিশে শুরার বৈঠকে ইসলামী দাওয়াতী কাফেলা এর আমির নির্বাচিত হন মুফতি শফিকুর রহমান । ২০০৮ ইসলামী ডেমোক্রেটিক পার্টি- আইডিপি নামে প্রকাশ্য রাজনীতি শুরু করে হরকাতুল জিহাদ আল ইসলামী- হুজি। ২৬ শে সেপ্টেম্বর (২০০৮) রাজধানীতে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সাবেক আফগান ফেরত জঙ্গিদের এই সংগঠন আইডিপি। অবশ্য সংগঠনের আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম বলেছেন, “তাদের সংগঠন এ দেশে ১৯৯২ সালেই আত্মপ্রকাশ করে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ নামে । এরপর ১৯৯৮ সালে তা বিলুপ্তি ঘোষণার পর “ইসলামী গণ-আন্দোলন* নামে সংগঠন করেছিলাম । সেই সংগঠন থেকে এখন আইডিপি নামে কাজ করছি।' ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাওলানা শেখ আবদুস সালামের সভাপতিত্বে আইডিপির ইফতার ও আলোচনা সভায় সংগঠনের নেতারা ছাড়াও সংগঠনের ভাষায় “সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের স্বার্থে আমন্ত্রিত ইংরেজি সাপ্তাহিক ব্রিংজ-এর সম্পাদক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী, দৈনিক আমার দেশ-এর সহকারী সম্পাদক ও হিউম্যান রাইটস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব চৌধুরী, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পি কে বড়ুয়া, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি চিত্ত ফ্রান্সিস রিবেরু বক্তৃতা দেন। আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন শোয়েব চৌধুরী বলেন, “আইডিপির আত্মপ্রকাশের মধ্য দিয়ে দেশে নতুন রাজনীতির জন্ম হলো ।' ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে- “শেখ আব্দুস সালাম বলেন, আইডিপির সঙ্গে হরকাতুল জিহাদের নাম জড়িত। এটা এমন একটি সংগঠন, যার সম্পর্কে নানা আলোচনা রয়েছে।” তিনি আরও বলেন, “বিভিন্ন দেশে নিষিদ্ধ এবং বালিতে বোমা হামলার সঙ্গে জড়িত সত্তেও হিযবুত তাহরীরের মত সংগঠন যদি এ দেশে প্রকাশ্যে রাজনীতি করতে পারে, তাহলে আইডিপি কেন পারবে না। যারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায়, তারা আইডিপিকে হুমকি মনে করে । সঞ্জীব চৌধুরী বলেন, “আফগানফেরত মুক্তিযোদ্ধাদের মূলধারার সদস্যরা আইডিপি গঠন করেছে। পরিচয়সূত্রে আমি এদের সঙ্গে অনেক কাজ ৩৫২

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।