শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আমরা দাওয়াত ও জিহাদের মাধ্যমে ইসলামী পুনর্জাগরণ এবং মুসলমানদের হত সম্মান ও শক্তি পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ। “লক্ষ্য ও চিন্তাধারা- ৪. আমরা মুসলিম বিশ্বকে প্রাচ্য এবং পাশ্চাত্যের আগ্রাসন থেকে মুক্ত করে একটি স্বাধীন, একক মুসলিম শক্তি গঠনে বাস্তব ও কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাবো, ৫. এ সংগঠনের সকল কার্যক্রম ইসলাম অনুমোদিত সীমারেখার মধ্যে সীমিত থাকবে, কোনো প্রকার অনৈসলামিক চিন্তাধারা ও পদ্ধতির সাথে এর সংযোগ ও সাযুজ্য থাকবে না, ৬. ওয়া আয়িদ্দু লাহুম মাসতাতোয়ান্তুম মিন কুওয়াহ(সুরা আনফাল, (আয়াতঃ ৬০)-র দৃষ্টিতে সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকা অপরিহার্য । এজন্য এমন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা যা ভবিষ্যত বংশধরদেরকে নির্ভিক দেশপ্রেমিক ও ত্যাগী মুজাহিদ রূপে গড়ে তুলতে সাহায্য করবে, ৭. আমরা প্রতিটি মুসলিম দেশের জন্য “সেকেন্ড ডিফেন্স লাইন' বা দ্বিতীয় প্রতিরক্ষা ব্যুহ হিসেবে কাজ করে যাবো, ৮. আমরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না, যতক্ষণ পর্যন্ত সকল মুসলিম অধ্যুষিত এলাকা জালিম দখলদারদের কজা থেকে মুক্ত না হবে এবং ইসলামের চূড়ান্ত বিজয় সুচিত না হবে, ৯. পৃথিবীতে আল্লাহ তা'আলা কর্তৃক প্রদত্ত ও প্রতিষ্ঠিত পবিত্র বৈশিষ্ট্য ও নিদর্শনগুলোর অস্তিত্ব ও পবিত্রতা যে কোনো মুল্যে আমরা অক্ষুণ্ণ রাখব, ১০. ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন-বিধান, যার মধ্যে রয়েছে আমাদের জীবনের যাবতীয় সমস্যার সুষ্ঠু ও সুন্দর সমাধান এবং সামাজিক ইনসাফ ও সাম্যের উজ্জল নমুনা ৷'* গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারের সময় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুর রউফ ও মুফতি আবদুল হাইসহ অনেকেই ধরা পড়ে। তখন তাদের সাংগঠনিক মুখপত্র মাসিক জাগো মুজাহিদ পত্রিকাটির প্রকাশনাও সরকার নিষিদ্ধ ঘোষণা করে। তবে জাগো মুজাহিদ নিষিদ্ধ ঘোষিত হলেও একই কর্মী বাহিনী নিয়ে এবং চিন্তাধারা এমনকি আকৃতি সব কিছু ঠিক রেখে 'মাসিক রহমত' নামে জাগো মুজাহিদই এখনো বের হচ্ছে মাওলানা মনযুর আহমাদের সম্পাদনায় । জানা গেছে, এ সময় হরকাতুল জিহাদের নেতারা বাংলাদেশে সশস্ত্র জিহাদের চিন্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তাদের মজলিশে আমেলার (নির্বাহী কমিটি) কয়েক দফা বৈঠকও হয়। তাতে বড় একটি অংশ বাধা দেয়। এ অংশটি সশস্ত্র জিহাদের পক্ষে কাজ করতে নেতাদের চাপ দিতে থাকে । এ নিয়ে দ্বন্দ শুরু হলে ১৯৯৬ সালে প্রথম হরকাতুল জিহাদে ভাঙন ধরে। সে সময় মুফতি আবদুল হান্নান তার অনুসারীদের নিয়ে হরকাতুল জিহাদের নেতৃত্বের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে পাল্টা কমিটি গঠন করেন। সশস্ত্র পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিয়েই তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। হরকাতুল জিহাদের একটি অংশও তার নেতৃত্বে যোগ দেয়। জানা গেছে, মুফতি হান্নান হরকাতুল জিহাদের সঙ্গে বিদ্রোহ করার পর পাকিস্তানের আরেকটি জঙ্গি সংগঠন হরকাতুল মুজাহিদীনের নেতা মাওলানা ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে হান্নানের । পাকিস্তানে এ সংগঠনটি ৩৪৯ হরকাতুল জিহাদকে চ্যালেঞ্জ করে গঠিত হয়েছিল বলে এই সংগঠনের কর্মীরা হরকাতুল মুজাহিদীনকে ভালো চোখে দেখে না। এ কারণে মুফতি হান্নান কাগজে-কলমে হরকাতুল মুজাহিদীনের কার্যক্রম পরিচালনা করলেও তিনি মাঠপর্যায়ে হরকাতুল জিহাদের নামেই কাজ করতেন। তার সঙ্গে মাওলানা আবু জাফর, মাওলানা মনির ওরফে মদিনা হুজুরও সংগঠনের নীতিনির্ধারণী কমিটিতে স্থান পান। ২০০৫ সালের অক্টোবরে র্যাবের হাতে মুফতি হান্নান ধরা পড়েন। হরকাতুল জিহাদে দ্বিতীয় দফা ভাঙন ধরে ১৯৯৮ সালে । মূল নেতারা সশস্ত্র জিহাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চিফ কমান্ডার মুফতি আবদুর রউফও নেতাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। পাশাপাশি অর্থনৈতিক বিষয়েও একে অন্যকে দোষারোপ করলে একপর্যায়ে ১৯৯৮ সালের জুন মাসে মুফতি আবদুর রউফকে হরকাতুল জিহাদ থেকে বহিষ্কার করার দাবি করেন হরকাতুল জিহাদ নেতারা । তবে আবদুর রউফের অনুসারীরা দাবি করছেন, তারা নিজেরাই বেরিয়ে গিয়ে পৃথক সংগঠন গড়ে তুলেছেন । এ সময় তারা আবদুর রউফের নেতৃত্বে তামির-উদ-দীন নামে নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলেন । তিনি হরকাতুল জিহাদের চিফ কমান্ডার থাকায় সংগঠনের বড় একটি অংশ তার নেতৃত্বে যোগ দেয়। অল্প দিনেই দেশের ৩৪ জেলাজুড়ে গড়ে ওঠে এই সংগঠনের নেটওয়ার্ক । তারা সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার করতে ২০০১ সালে মাসিক আত তাহরীয নামে একটি ম্যাগাজিনের প্রকাশনাও শুরু করে। ডিক্রলারেশনবিহীন এ পত্রিকাটি প্রায় ছয় মাস বের হওয়ার পর বন্ধ হয়ে যায়। পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয় হিসেবে সাভারের একটি ঠিকানা ব্যবহার করা হতো । সম্পাদক ছিলেন মাওলানা আবদুল হালিম হুসাইনী। আব্দুর রহমান ফারুকী সম্পাদিত “জাগো মুজাহিদ’ নামের এই পত্রিকাটি হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ-এর মুখপত্র হিসেবে প্রকাশিত হত। ২০০৮ সালের সেপ্টেম্বর সংখ্যা হরকাতুল জিহাদের মুখপত্র “মাসিক জাগো কাফেলা’ পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশে সশস্ত্র জিহাদের প্রশ্নেই মুলতঃ তিন গ্রুপে বিভক্ত হয় “হরকাতুল জিহাদ আল-ইসলামী ৷’ মুফতি আবদুস সালামের নেতৃত্বে মূল অংশ ‘হুজি’, মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে “হরকাতুল মুজাহিদীন, আর মুফতি আবদুর রউফের নেতৃত্বে “তাআমির উদ দীন'। তাদের মধ্যে ‘হুজি’ সশস্ত্র জিহাদের পক্ষে না থাকলেও অন্য দুটি অংশ শুরু থেকেই সশস্ত্র জিহাদের চিন্তা লালন করে আসছে। এমনিক হুজি সংগঠনের নাম পাল্টে প্রথমে “ইসলামী দাওয়াতি কাফেলা”, পরে “সচেতন ইসলামী জনতা’, এরপর “ইসলামী গণ-আন্দোলন”, সর্বশেষ “ইসলামিক ডেমোক্রেটিক পার্টি’ (আইডিপি) নামে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে। নির্বাচন কমিশনে আইডিপি নামে তারা নিবন্ধনের জন্য আবেদনও করে । ২০০৬ সালের ১৮ আগস্ট “সচেতন ইসলামী জনতা"র ব্যানারে তারা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করে ॥* ২০০৬ সালের ১৯ আগস্ট দৈনিক যায় যায় দিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “হরকাতুল জিহাদ আল ইসলামী যাদের হাতে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে তারা এই সংগঠনটিকে ১৯৯৮ সালে আগস্টে বিলুপ্ত ঘোষণা করেছে। ৩৫০

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।