শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আফগানিস্তানের নজিবুল্লাহ সরকার উৎখাতে মার্কিনীদের অর্থ-অন্ত্র সহযোগিতা এবং পাকিস্তানে সামরিক প্রত্যক্ষ সহযোগিতায় ইসলামের নামে উগ্র জঙ্গি গোষ্ঠীর উদ্ভব হয় গত শতাব্দীর ৮০-৯০-এর দশকে আফগান জিহাদের সময় থেকে । সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই জঙ্গি গোষ্ঠীদের মদদ দেয়। পাকিস্তান ও সৌদি আরবসহ পশ্চিমা দেশগুলোর সার্বিক তত্বাবধানে আফগানিস্তানে মৌলবাদী জঙ্গি দলগুলোর ব্যাপক প্রসার ঘটে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থেকে মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং ইসলামী রাজনীতির নামে যারা সাম্প্রদায়িক ধর্মীয় রাজনীতির সঙ্গে জড়িতদের তথাকথিত আফগান জিহাদে অংশগ্রহণের সুযোগ হয়। নিয়ে বাংলাদেশে বর্তমানে আলোচিত ২৫টি উল্লেখযোগ্য জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হল- ১. হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ দেশি-বিদেশি সংবাদপত্র, “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত বিভিন্ন বইপুস্তক, সাময়িকী, জঙ্গিবাদী আদর্শের লেখকদের আরবি, উর্দূ ও বাংলা ভাষায় লিখিত গ্রন্থাদি এবং বিভিন্ন তথ্যের উপর গণকমিশনের অনুসন্ধানে হরকাতুল জিহাদের ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বিষয়ে জানা গেছে- বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আফগানিস্তানের যুদ্ধে অংশ নেয়া বিদেশি জঙ্গিদের নিয়ে পাকিস্তানের নাগরিক দেওবন্দী মাওলানা আরশাদ আহমাদ গত শতাব্দীর ৮০-এর দশকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামী আল আলমী প্রতিষ্ঠা করেন। এর বাংলাদেশ শাখা প্রথম ১৯৮৬ সালের ১৭ জুন আফগানিস্তানের মাটিতে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে “হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ’ (হুজি) গোপনে তৎপরতা শুরু করে। প্রায় ছয় বছর গোপনে সংগঠিত হয়ে ১৯৯২ সালের ৩০ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হুজি । ১৯৮৯ সালে যশোরের আব্দুর রহমান ফারুকী আফগান যুদ্ধ থেকে দেশে ফেরার পরই শুরু হয় বাংলাদেশে ইসলামের নামে জঙ্গিবাদের সাংগঠনিক তৎপরতা । তিনি দেশে ফিরে “হরকাতুল জিহাদ আল ইসলামী” নামে একটি দল গঠন করেন। পরে দলটি “হরকত-উল-জিহাদ অব বাংলাদেশ’ সংক্ষেপে “হুজিবি' বা ‘হুজি’ নাম ধারণ করে। আব্দুর রহমান ফারুকী দলটির আমির নিযুক্ত হন। দল গঠন করার পর পরই ১৯৮৯ সালে আব্দুর রহমান আবার আফগানিস্তানে চলে যান। এ সময় আরেক আফগান ফেরত জঙ্গি মুফতি আব্দুল হাই দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৯ সালে আফগানিস্তানের নজীবুল্লাহ সরকারের সঙ্গে আফগান মুজাহিদদের এক যুদ্ধে আব্দুর রহমান ফারুকী নিহত হন। এরপর আফগান ফেরত জঙ্গি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মুফতি আব্দুল হাই হুজির স্থায়ী আমির নিযুক্ত হন। ৩৪৭ ১৯৯৩ সালে মুফতি আব্দুস সালামকে হুজির আমির নিযুক্ত করা হয়। ১৯৯৪ সালে আফগান ফেরত জঙ্গি কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা মুফতি শফিকুর রহমানকে হুজির আমির নিযুক্ত করা হয়। ১৯৯৬ সালে হাফেজ ইয়াহিয়াকে হুজির স্থায়ী আমির নিযুক্ত করা হয়। হুজি মূলত আফগান যুদ্ধফেরত মুজাহিদদের নিয়ে গড়ে ওঠা পাকিস্তানভিত্তিক একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। এ সংগঠনের মূল নেতা আফগান মুজাহিদদের অন্যতম জঙ্গি পাকিস্তানি নাগরিক সাইফুল্লাহ আখতার । ২০০৭ সালের এপ্রিল সংখ্যা হুজির মুখপত্র “মাসিক রহমত’ পত্রিকার তথ্য মতে, “আফগান যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মুসলিম স্বেচ্ছাসেবীদের সেখানে যাওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও মাদ্রাসা-পড়ুয়া প্রায় ৫ হাজার যুবক ও কিশোর পাকিস্তান হয়ে আফগানিস্তান যায়। হরকাতুল জিহাদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পরপরই তারা প্রথমে বাংলাদেশে সশস্ত্র জিহাদের লক্ষ্যে কাজ শুরু করে । প্রথম দিকে কওমি মাদ্রাসাগ্ডলো থেকে সদস্য সংগ্রহ করে আফগান যুদ্ধে লোক পাঠানোই ছিল এ সংগঠনের মূল কাজ । আফগান যুদ্ধ শেষে হুজি মিয়ানমারে লোক পাঠানো শুরু করে। এ সদস্যদেরও প্রশিক্ষণ দেয়া হত। ১৯৯২ সালের ১৯ ফেব্রুয়ারি উখিয়ায় সশস্ত্র প্রশিক্ষণ দেয়ার সময় তাদের ৪১ সদস্য সামরিক অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তারও হয়েছিল ।” ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর হরকাতুল জিহাদ সম্পর্কে দৈনিক সংবাদ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “এ লক্ষ্যে তারা দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দিয়ে বাছাই করা তরুণদের কক্সবাজার ও বান্দরবানের গহীন অরণ্যে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে । এভাবে তারা প্রায় ২৫ হাজার কর্মীকে আফগান স্টাইলে প্রশিক্ষণ দেয়। এসব কর্মী প্রচলিত গণতান্ত্রিক ধারার ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের জঙ্গি কার্যক্রমে ভেড়াতে চেষ্টা করে। এ নিয়ে ইসলামী দলগুলোর নৈমিত্তিক বিষয়। এমনকি ইসলামী দলগুলোর বিভিন্ন নেতাকে তারা হত্যার হুমকিও দিয়েছে বহুবার ।” হরকাতুল জিহাদ আল-ইসলামীর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের সংগঠন পরিচিতি পুস্তিকায় বলা হয়েছে- “আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম ও জীবনাদর্শ, মুহাম্মদ (সা) আমাদের আখেরী নবী ও পথপ্রদর্শক, কোরআন আমাদের সুন্নত ওয়াল জামায়াত হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত, শাহ ওয়ালী উল্লাহ এর শিক্ষা আমাদের চেতনা, সাইয়্যেদ আহমাদ শহীদ (রাহমাতুল্লাহি আলাইহি)-এর জীবন চরিত আমাদের জীবনের প্রেরণা, সত্য ও ন্যায়ের পথে শাহাদাত বরণ আমাদের মূল লক্ষ্য । “উদ্দেশ্য- ১. হুওয়াল্লাধী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন, ২. এ আয়াতের প্রেক্ষিতে বিশ্বময় ইসলামকে সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত করাই এ সংগঠনের উদ্দেশ্য, ৩. ৩৪৮

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।