শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৫. আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ৬. হিযবুত তাহরীর ৭. জামা*আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ৮. হরকাতুল মুজাহিদীন বাংলাদেশ ৯. দীওয়াতুল ইসলাম ১০. ইসলামী সমাজ ১১. “দাওয়াতুল ইসলাম বাংলাদেশ’ ১২. দাওয়াহ ইলাল্লাহ ১৩. স্বাধীন বাংলাদেশ কমিটি (৯ জঙ্গি সংগঠনের জোট) ২৩. জঙ্গি সংগঠন “বিইএম' ২৪. আল-কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ২৫. আল তানজীম ২৬. হিজবুত তাওহীদ ২৭. বাংলাদেশ খতমে নবুওয়াত ২৭টি আলোচিত জঙ্গি সংগঠনের পরিচিতি বাংলাদেশে ইসলামের নামে হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের সূচনা হয়েছে ১৯৭১-এ মুক্তিযুদ্কালে। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর মৌলবাদী- সাম্প্রদায়িক জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ, পিডিপি প্রভৃতি দলের ঘাতক বাহিনীসমূহের সহযোগিতায় একদিকে নজিরবিহীন গণহত্যা ও নারী নির্যাতন করেছে, পাশাপাশি তালিকা প্রস্তুত করে বাঙালিতের চেতনায় বিশ্বাসী ভিন্নমতের ও ভিন্নধর্মের প্রগতিশীল বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যা করেছে। শেষোক্ত অপরাধের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিল জামায়াতের নৃশংস ‘আলবদর’ বাহিনী। জামায়াতের দর্শন “মওদুদীবাদ'-এই সব হত্যা ও ধ্বংসযজ্ঞকে ইসলামের নামে বৈধতা দিয়েছিল । মুক্তিযুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও জামায়াত এবং ‘আলবদর’ বাহিনী আত্মসমর্পণ না করে আত্মগোপন করেছিল । স্বাধীন ৩৪৫ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহযোগী যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। কারণ হিসেবে বঙ্গবন্ধু বলেছিলেন ধর্মের নামে হত্যা ও সন্ত্রাস সময় যারা ধর্মের নামে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে তাদের বিচারেরও উদ্যোগ নিয়েছিল । ১৯৭৫-এ বঙ্গবন্ধু এবং তার সহযোগীদের নৃশংস হত্যাকাণ্ডের পূর্ব পর্যন্ত ৭৩টি ট্রাইবৃনালে '৭১-এর ঘাতক দালালদের বিচার হয়েছিল, যা বন্ধ করে দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান । বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ক্ষমতায় এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান *৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারীদের শাস্তি থেকে অব্যাহতি দিয়েছিলেন। সংবিধান থেকে তিনি “বাঙালি জাতীয়তাবাদ’, “ধর্মনিরপেক্ষতা ও “সমাজতন্ত্র বাতিল করে, ধর্মের নামে রাজনীতির নিষেধাজ্ঞা বাতিল করে এবং জামায়াতে ইসলামী সহ তাদের মৌলবাদী ও সাম্প্রদায়িক দলসমূহকে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ ও রাজনীতির যে মৌলবাদীকরণ প্রক্রিয়া আরম্ভ করেছিলেন তার মাশুল শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে দিতে হচ্ছে। ২০০৮ সালে নির্মিত শাহরিয়ার কবিরের প্রামাণ্যচিত্র “যুদ্ধাপরাধ ৭১’ (War 077795 71)-এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণহত্যা বিশেষজ্ঞ অধ্যাপক বেন কিয়েরনান বলেছেন, “বাংলাদেশের গণহত্যাকারীদের শাস্তি থেকে অব্যাহতি আল কায়দাকে ইসলামের নামে গণহত্যা ও সন্ত্রাসে অনুপ্রাণিত করেছে। যেসব পাকিস্তানি জেনারেল ,৭১-এর গণহত্যার জন্য দায়ী শাস্তি থেকে অব্যাহতির কারণেই তারা “আল কায়েদা’ গঠন করেছে। বাংলাদেশে গণহত্যার দায় থেকে অব্যাহতি পেয়ে জামায়াত এক সময় ক্ষমতার অংশীদার হয়েছে এবং বহু জঙ্গি মৌলবাদী সংগঠনের জন্ম দিয়েছে ।' ১৯৯১ সালের ডিসেম্বরে জামায়াতের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার গঠন করে। এর পাঁচ মাস পর ১৯৯২-এর এপ্রিলে বাংলাদেশের প্রথম জঙ্গি সংগঠন “হরকাতুল জিহাদ'-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। খালেদা জিয়ার শাসনামলে জামায়াতে ইসলামীর সহযোগিতায় তা ক্রমশঃ বিস্তার লাভ করেছে। ২০০১-২০০৬ সালে জামায়াত-বিএনপি জোট যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে “হরকাতুল জিহাদ’ সহ ১২৫টি জঙ্গি মৌলবাদী সংগঠনের নাম প্রকাশিত হয়েছে। তখন সবচেয়ে বেশি আলোচিত ছিল বাংলা ভাই-এর “জামাতুল মুজাহিদীন’ (জেএমবি) যাকে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী বলেছিলেন, “মিডিয়াসৃষ্ট কাল্পনিক চরিত্র'। পরে বাংলা ভাই ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, বিচারে তাদের মৃত্যুদণ্ডও দেয়া হয়েছিল । ফীসিতে ঝুলে বাং ভাইদের প্রমাণ করতে হয়েছে তারা মিডিয়া সৃষ্ট কাল্পনিক চরিত্র ছিল না। * You tube-4 দেখুন শাহরিয়ার কবিরের War Crimes 71 ৩৪৬

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।