বাংলাদেশে জঙ্গি মৌলবাদী সংগঠনের তালিকা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে ৫'শ বোমার বিস্ফোরণ ঘটিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এদেশে তাদের অবস্থান ও সক্ষমতা সম্পর্কে জানিয়েছিল। তৎকালীন ক্ষমতাসীন জামায়াত-বিএনপির জোট সরকার সব সময় বাংলাদেশে এসব সংগঠনের অস্তিত্ব অস্বীকার করেছে। ২০০২ সালের ৮ ডিসেম্বর ময়মনসিংহের ৩টি সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ড এবং ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৫’শ বোমা বিস্ফোরণের ঘটনা সহ জঙ্গিদের সকল বোমা হামলা ও হত্যাকাণ্ডের জন্য বিএনপি- জামায়াত জোট সরকার ভারত, ইসরাইল ও আওয়ামী লীগকে দায়ি করেছে, যদিও জঙ্গি সংগঠন জেএমবি বা হুজি সব সময় এসব হামলার দায় স্বীকার করেছে। ২০০৫ সালের ১৭ আগস্টের ৫&শ বোমা হামলার পর গণমাধ্যমে জেএমবির সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে । তখন বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে অনুসন্ধান করে “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" প্রথম ৫৮টি জঙ্গি সংগঠনের তালিকা প্রস্তুত করে এর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ-পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করেছিল ২৫ আগস্ট (২০০৫)-এর গোলটেবিল আলোচনায় । বাংলাদেশে জঙ্গি মৌলবাদী সংগঠনের প্রথম তালিকা ছিল সেটি । এই তালিকায় ছিল- “১) জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২) হরকাতুল জিহাদ, ৩) শাহাদৎই-আল হিকমা, ৪) আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ (আহাব), ৫) হিজবুল তওহিদ, ৬) আল হারাত আল ইসলামিয়া, ৭) আল মারকাজুল আল ইসলামী, ৮) জামায়াতুল ফালাইয়া, ৯) তওহিদী জনতা, ১০) বিশ্ব ইসলামী ফ্রন্ট, ১১) জুম্মাতুল আল সাদাত, ১২) শাহাদাৎ-ই-নবুয়ত, ১৩) আল্লাহর দল, ১৪) জইশে মোস্তফা বাংলাদেশ, ১৫) আল জিহাদ বাং , ১৬) ওয়াৰ্ল্ড ইসলামিক ফ্রন্ট ফর জিহাদ, ১৭) জইশে মোহাম্মদ, ১৮) ওয়ারৎ ইসলামিক ফ্রন্ট, ১৯) জামাত-আস-সাদাৎ, ২০) আল খিদমৎ, ২১) জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ২২) হিজবুল্লাহ ইসলামী সমাজ, ২৩) মুসলিম মিল্লাত শরিয়া কাউন্সিল, ২৪) হিজবুল মাহাদি, ২৫) বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ), ২৬) হিজবুত তাহরীর, ২৭) আল কায়দা, ২৮) আল ইসলাম মার্টিয়ার্স ব্রিগেড, ২৯) ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, ৩০) আমরা ঢাকাবাসী, ৩১) আরাকান রোহিঙ্গা ফোর্স, ৩২) ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, ৩৩) আরাকান পিপলস আর্মি, ৩৪) লিবারেশন মায়ানমার ফোর্স, ৩৫) আরাকান মুজাহিদ পার্টি, ৩৬) রোহিঙ্গা ইনডিপেন্ডেস ফোর্স, ৩৭) রোহিঙ্গা ইনডিপেন্ডে্স আর্মি, ৩৩৫ ৩৮) রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট, ৩৯) রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন, ৪০) রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট, ৪১) জমিয়তে আহলে হাদিস আন্দোলন, ৪২) জমিয়াতুল এহহিয়া-উৎ-তুরাজ, ৪৩) হায়াতুল ইগাছা, 8৪) সত্যবাদ, ৪৫) আহলে হাদিস যুব সংঘ, ৪৬) আনজুমানে তালামিযে ইসলামিয়া, ৪৭) তাহফিজে হারমাইন পরিষদ, ৪৮) আইয়াম্মা পরিষদ, ৪৯) আল হারমাইন, ৫১) খেদমতে ইসলাম, ৫১) হিফাজতে খতমে নবুয়ত, ৫২) ইয়ং মুসলিম, ৫৩) রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি (আর আই এইচ এস), ৫৪) আল জাজিরা, ৫৫) ইসলামী জিহাদ গ্রুপ, ৫৬) ইসলামী সৈন্য, ৫৭) আহলে হাদিস তাবলিগে ইসলাম, ৫৮) ইসলাহুল মুসলেমিন পরিষদ বাংলাদেশ ।” নির্মূল কমিটির বইয়ে প্রকাশিত এই তালিকার মুখবন্ধে বলা হয়েছে, “১৯৯৯-এর জানুয়ারি থেকে ২০০৫ সালের আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদ থেকে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি গোষ্ঠীসমূহের এই তালিকা করা হয়েছে। প্রতি বছরই এদের সংখ্যা বেড়ে চলেছে। এই জঙ্গি গোষ্ঠীগুলো আন্ডারগ্ৰাউন্ড অথবা আধা আন্ডারগ্ৰাউন্ড অবস্থায় সারাদেশে তৎপর রয়েছে । এই তালিকায় এদের মুল রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, ইসলামী এক্যজোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইত্যাদির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। সেই সঙ্গে এদের ছাত্র এবং অন্যান্য প্রকাশ্য অঙ্গ সংগঠনের নামও এই তালিকায় যুক্ত করা হয়নি। মূলত: নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ধর্মভিত্তিক রাজনৈতিক দলসমূহের ছত্রছায়ায় যেসব মৌলবাদী সংগঠন জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে এখানে তাদেরই নাম উল্লেখ করা হয়েছে। (বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র জেহাদের ডাক’, সম্পদনাঃ কাজী মুকুল, প্রকাশকাল £ ২৫ আগস্ট ২০০৫, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি) ২০০৬ ও ২০০৭ সালে নির্মূল কমিটি যথাক্রমে ১০৯ ও ১২৫টি জঙ্গি সংগঠনের তালিকা প্রস্তুত করে। সর্বশেষ “বাংলাদেশ প্রতিদিন’ (১২ ডিসেম্বর ২০১৫) অধ্যাপক আবুল বারকাতের গবেষণার উপর ভিত্তি করে দেশে ১৩২টি জঙ্গি মৌলবাদী দলের তালিকা সহ তার গবেষণার কিছু অংশ উল্লেখ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদের অর্থায়ন সহ এ ক্ষেত্রে আবুল বারকাতের গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। “বাংলাদেশ প্রতিদিন'-এর প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে- “বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদী গ্রুপের সংখ্যা ১৩২টি । ২০১৩ সালের পর থেকেই এদেশের জঙ্গি গ্রুপগুলো আন্তর্জাতিক ইসলামী জঙ্গিবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে । এর মধ্যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি ইতিমধ্যে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। জেগে উঠেছে নিষিদ্ধ ঘোষিতরা। এছাড়া জঙ্গিদের সবাইকে এক প্লাটফর্মে নিয়ে আসার একটি প্রচেষ্টাও চালাচ্ছে জেএমবি ও এবিটি। এর বাইরে ২০১৪ সালে বাংলাদেশে মৌলবাদের অর্থনীতির বার্ষিক নিট মুনাফা হয় আনুমানিক ২ হাজার ৪৬৪ কোটি টাকা । বিগত চার দশকে পুঞ্জীভূত নিট মুনাফার পরিমাণ হবে প্রায় ২ লাখ কোটি টাকা । দেশে ২৩১টি বেসরকারি সংস্থাসহ (এনজিও) ট্রাস্ট-ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে । মৌলবাদের অর্থনীতি ধারণার প্রবর্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতের প্রকাশিত গবেষণা গ্রন্থ “বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ ৪ মর্মার্থ ও করণীয়”-এ তথ্যগুলো উল্লেখ করা হয়েছে। ৩৩৬
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।