আলোচিত এই ঘটনায় দায়ের হওয়া 8৪টি মামলার একটিরও অভিযোগপত্র (চার্জশিট) এখন পর্যন্ত পুলিশ দাখিল করেনি পুলিশ । ২০১৬ সালের শেষ দিকে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবীর একটি ভাক্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়৷ এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনো মত প্রকাশ করা না হলেও ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফী । এক বিবৃতিতে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাক্ষর্যটি অপসারণের দাবি জানান। এরপর থেকে হেফাজত এবং বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন ভাক্কর্যটি সরানোর দাবিতে আন্দোলন করেছে । এটি সরানো না হলে আবারও শাপলা চত্বর ঘেরাওয়ের কর্মসূচি দেবেন বলে জানিয়েছিলেন হেফাজতের নেতারা । হেফাজতে ইসলামীর অব্যাহত দাবির মুখে সুপ্রিম কোর্ট চতৃর থেকে ভাক্ষর্যটি সরানো হয়। ২০১৩ সালের পর এভাবে হেফাজত আবার প্রকাশ্যে এসেছে। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত হেফাজত জঙ্গি কর্মসূচি থেকে বিরত ছিল । নেতাদের কর্মকাণ্ড ওয়াজের মাধ্যমে ভিন্নধর্ম ও ভিন্নমত এবং বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০২০ সালের ১৩ নভেম্বর ঢাকার গেপ্তারিয়ার ধূপখোলার মাঠে হেফাজতে ইসলাম “তৌহিদী জনতা এক্যপরিষদের' ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুন উদ্যমে মাঠে নামে । সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন কোনো জোরালো প্রতিবাদ দেখা না যাওয়ায় জোটসঙ্গীরা এবং নাগরিক সমাজ সমালোচনা করেন । ২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। ১৫১ সদস্যবিশিষ্ট হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নামের তালিকা, আদি সংগঠন ও রাজনৈতিক পরিচয় বর্তমান শ্বেতপত্রে প্রদান করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে তার সফরের বিরোধিতা করে মাঠে নেমেছিল হেফাজতে ইসলাম । ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা- কর্মীদের সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে হেফাজত । সংগঠনের নেতা-কর্মীরা সেদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় । এতে ১৯ জন নিহত ও পুলিশসহ ৫০০ জন আহত হয়। ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হেফাজতের ডাকা প্রতিরোধ সভা এবং হরতালের সময় বিএনপি জামায়াত শিবির, হেফাজতে ইসলাম এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ এবং মারধর ও হতাহতের ঘটনাসহ নজিরবিহীন নারকীয় যজ্ঞ চালিয়েছে । বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ পুরো জেলাতে ধ্বংসলীলা চালিয়ে জ্বলন্ত নরক বানিয়ে দিয়েছিল মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। গণকমিশনের তদন্তে উঠে এসেছে যে, ভারতের ২৯ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ১৫৪ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। ২০২১ সালের এপ্রিলে শীর্ষ নেতা মামুনুল হক নারী কেলেঙ্কারীতে গ্রেপ্তার হলে হেফাজতে ইসলাম ২৫ এপ্রিল ইতিপূর্বে (২০২০ সালের ১৫ নভেম্বর) গঠিত কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরে সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি সচিব করে একটি আহ্বায়ক কমিটি সদস্য করা হয়। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০২১- এর মার্চের তাণ্ডবের নেপথ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্া-মহাসচিব মামুনুল হকের প্রধান লক্ষ্য ছিল সন্ত্রাস সৃষ্টি করে বর্তমান সরকারের পতনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল মামুনুলের। বিশেষত বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। বর্তমান শ্বেপত্রে হেফাজতে ইসলামের মোট ৭৬ জন কমিটি নেতা ও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়েছে। এই নেতাদের রাজনৈতিক পরিচয় পর্যালোচনায় দেখা গিয়েছে যে, তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হরকাতুল জিহাদ আল-ইসলামী'র সঙ্গে যুক্ত। বেশির ভাগ হেফাজতে ইসলামের নেতাই নেজামে ইসলাম পার্টি, ইসলামী এঁক্যজোট, ইসলাম আন্দোলন বাংলাদেশ, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী জনকল্যাণ পরিষদ ইত্যাদি সংগঠনের সাথে সম্পৃক্ত। অনেকেই আবার তালেবান ও আল কায়দার সঙ্গে আফগান জিহাদে অংশগ্রহণকারী জঙ্গিদের আস্থাভাজন ও মুরববী ছিলেন। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের অনেকেই হেফাজতেরও কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । এছাড়া হেফাজতে ইসলামের বেশির নির্যাতন, লুষ্ঠনে সহযোগিতা করেছেন এবং নিজেরাও এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান শ্বেতপত্রে ২০১৬ সালের জুলাই থেকে ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম, হেফাজতের মামলার হালচাল, হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভ, হেফাজতের কেন্দ্রীয় কমিটি গঠন (২০২০), হেফাজতের শীর্ষ নেতাদের মৃত্যু, বিভিন্ন সময়ে হেফাজতের তাণ্ডব, হেফাজত নেতাদের রাজনৈতিক পরিচিতি তুলে করা হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও সংস্কারের উদ্যোগ “মাদ্রাসা” শব্দটি আরবি । এর অর্থ হলো অধ্যয়নের স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যাপীঠ । বাংলা একাডেমির অভিধান মতে, মুসলমান ধর্ম ও সংস্কৃতিসংক্রান্ত উচ্চ শিক্ষা কেন্দ্রকে মাদ্রাসা বলা হয়। (ব্যবহারিক বাংলা অভিধান, পৃ. ৯৭৫, “মাদ্রাসা”)। কওমি মাদ্রাসা মানে জনগণ বা সর্বসাধারণের শিক্ষাপ্রতিষ্ঠান। যেহেতু কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদানের পরিবর্তে জনসাধারণের অর্থানুকূল্যে পরিচালিত হয়, তাই এই ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসা বলা হয়।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।