শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সকল নারী-পুরুষের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে। আমাদের সংবিধানে দেশের সকল মানুষের সমঅধিকারের কথা উল্লেখ আছে, কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, গত কয়েক দশক ধরেই ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করে এক ধরণের সামপ্রাদায়িক, নারী বিরোধী, অমানবিক পরিবেশ ও মানস গঠন করছে যা আমাদের অনেক বড় বড় অর্জনকে ম্লান করে দিচ্ছে এবং সকল বৈচিত্র্রকে ধারণ করে পরমত সহিষ্ণুতা ও সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের মিলেমিশে বসবাসের নীতির ক্ষেত্রে ব্যত্যয় ঘটাচ্ছে- মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ম্লান করছে দেশের সংবিধানকে অবমাননা করা হচ্ছে। পাশাপাশি নারীর অগ্রযাত্রাকে ব্যহত করছে। সামগ্রিক বিবেচনায় ওয়াজ মাহফিলসহ যে কোনো ধমীয় আলোচনায় নারী অমুসলিম ও প্রজন্ম '৭১ ৪ সরকারিভাবে এই ধরণের প্রচার প্রচারণা নিষিদ্ধ ও বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে স্থানীয় লোকজ সংস্কৃতি ও দেশাত্মবোধক গান, নাটকের প্রসার বাড়াতে হবে । রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ ওয়াজে এ ধরণের বক্তব্য দেশের উন্নয়ন, অগ্রগতি ও সম্প্রতির জন্য হুমকি । এদের সকলকে চিহ্নিত ও তালিকা করা উচিত এবং সেটি জনগনের অবগতির জন্য ব্যাপকভাবে প্রচার করা উচিত। যাতে কোনো ওয়াজ মাহফিলে তাদের দাওয়াত দেওয়া না হয়। একই সঙ্গে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনকে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে ব্যবস্থা নিতে নির্দেশ দিতে হবে । ইনস্টিটিউট অব কনফ্লি্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ £ হিংসা ও বিদ্বেষ ছড়ানোর সকল পদ্থাগুলোকে চিহ্নিত করে আইনের মাধ্যমে তা বন্ধ করা উচিৎ । সেটা যে নামেই করা হোক না কেন। ওয়াজ মাহফিল হোক বা মসজিদে বয়ান হোক বা সামাজিক মাধ্যম হোক হিংসা বিদ্বেষকে অপরাধ হিসাবে আইনের আওতাধীন করা গুরুত্বপূর্ণ । বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় নিয়ে সতর্কভাবে করতে হবে যাতে করে বিষয়টিকে পুঁজি করে সমাজে বিভ্রান্তি বা উত্তেজনার পুঁজি করতে না পারে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ সরকার, প্রশাসন ও সুশীলসমাজের উচিত আদর্শিক লড়াইয়ে ইসলামের খাটি শিক্ষা উপস্থাপন করে উগ্র ধর্মান্ধদের পরাস্ত করা । ইসলাম শালীনতা শিক্ষা দেয়, পরমত সহিষ্ণু হতে বলে। মানুষকে বিকৃত নামে ডাকা, বিকৃত অঙ্গভঙ্গি করা, মিথ্যা বলা ইসলামে নিষিদ্ধ। ওয়াজের নামে বিদ্বেষ ছড়ানো গড়হিত অপরাধ । এ বিষয়ে যথাযথ এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন । মোল্লাকে ভয় পাওয়ার কোন কারণ নেই, এরা “শক্তের ভক্ত, নরমের যম” । ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ নানা কায়দায় মানুষকে বিভক্ত করতে পারলে সমাজ দুর্বল হয়ে যায়। যেকোনো নামেই হোক অপশক্তি গেড়ে বসার জন্য দরকার একটা দুর্বল সমাজের । মৌলবাদী শক্তি পরিকল্পনা করে সে কাজটাই করে ৩৩১ ১৬৬ চলেছে। সাম্প্রদায়িকতা ছড়াতে ওয়াজে হীন ও চুল বিষয়ের নানাকিছু যুক্ত করে ওয়াজকে আকর্ষণীয় করে তুলছে এবং এই সুযোগে শ্রোতাদের মনের ভিতরে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের সম্পর্কে বিষবাম্প জমিয়ে তুলছে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী । বহু বাধার সম্মুখীন হয়ে তারা ক্ষমতায়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রাকে রুখতে পারলে ধর্মীয় সেইসাথে ভিন্ন ধর্ম ও মতের মানুষকে অন্তর্ভুক্ত করতে পারলে তারা বিনা বাধায় এগিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করে। ধর্মীয় উগ্ববাদীদের এই ধরণের পরিকল্পনা বন্ধ করা জরুরি। বাংলাদেশের সংবিধানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে দেশের সকল নাগরিককে সমান অধিকার ও মর্যাদা দেয়া আছে। কেউ এই মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত হলে তাকে আইনের আওতায় আনা উচিত৷ মাঠের ওয়াজ ছাড়াও প্রযুক্তির মাধ্যমে এই ধরণের ওয়াজ পৌঁছে যাচ্ছে শহর থেকে গ্রামে, এবং প্রত্যন্ত অঞ্চলে । এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। প্রযুক্তির কল্যাণ দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সরকারের উচিত শক্ত হাতে আপত্তিকর ও উষ্কানীমূলক ওয়াজ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া । বাংলাদেশ অনলাইন ত্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ৪ বর্তমানে ইসলামের প্রচার ও প্রসারের নামে কোথাও কোনো ওয়াজ-মাহফিল হয় বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ নেই । আর সাম্প্রতিক সাম্প্রদায়িক সংগঠন হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হক আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পরে গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তে এটাই প্রতীয়মান যে, ওয়াজ-মাহফিলগুলো সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে করা হয়ে থাকে । কে কোথায় যাবে, কোন এজেন্ডা অনুযায়ী কোন বক্তা কী বক্তব্য বা ওয়াজ করবে- এগুলো মূলত হেফাজতের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকে । আবার ওয়াজ-মাহফিলের বক্তব্যগুলো পর্যালোচনা করলে এটাই প্রতীয়মান হয়, রাজনৈতিক হীন উদ্দেশ্যে ওয়াজ-মাহফিলের আয়োজন করা হয় যেখান থেকে দেশের বরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখক, বিচারপতি ও নারীর বিরুদ্ধে বিষোধগার ছড়ানো হয়। এগুলো মূলত দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখতে ধর্মভিত্তিক রাক্ট্রকাঠামো প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র । সম্প্রীতি বাংলাদেশ $ প্রচলিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখলের চেষ্টাকে হুজুররা শরীয়তসম্মত বলে স্বীকার মনে করছে। যে কারণে তাদের মধ্যে গণতন্ত্রবিরোধী রাজনীতির ধারণা বদ্ধমূল হচ্ছে। তাদের এই রাজনীতি বর্তমান সরকারের সময় বেশ চাঙা । খুব কৌশলে কবি গান, যাত্রা, গণনাটক ইত্যাদি বন্ধ করা হয়েছে। বাউলদের চুল কাটা দিয়ে শুরু করে এখন তাদের চেষ্টাও সফল হচ্ছে। অথচ তাদের জলসার নামে নারীবিদ্বেষ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা থেমে নেই । আবার এসব মঞ্চে বসে থাকেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি । তারা কিছুই বলছেন না। সুতরাং ইসলামাইজেশনের নামে একটা চরম ব্যাধি সমাজে ভর করেছে। ৩৩২

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।