নতুন করে রাজনীতিতে অবস্থান করে নিয়েছে। জনগণের সমর্থন ব্যতিরেকে ক্ষমতা দখল সম্ভব না অনুধাবন করে সমাজ রুপান্তর সহ রাজনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যদিও সেটা কাজ্িত সফলতা অর্জন না করতে পারলেও ঝুঁকি তৈরি করেছে। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য বহুমাত্রিক রাজনৈতিক কৌশল বিনির্মাণ অতীব জরুরি । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ঃ বারবার একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট যে, মৌলবাদী ধর্মব্যবসায়ীদের প্রধান উদ্দেশ্য শাসন ক্ষমতা । এর জন্য তারা নানা কুট কৌশল এবং ইসলামের নামে উগ্র-ধর্মান্ধ চক্র ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের পরিচয়, চরিত্র, গন্তব্য, কাঠামো এবং কার্যাবলীর পরিধি নির্ণয় হয়ে গেছে। রাষ্ট্রের চার মূলনীতির একটি, ধর্মনিরপেক্ষতা দ্বারা ধর্মীয় শাসনের ব্যাপারেও ফয়সালা হয়ে গেছে। ফলে নতুন করে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চালানোর প্রশ্নই উঠে না। বাংলাদেশ অনলাইন ত্যাক্ট্রিভিস্ট ফোরাম (বোয়াফ) £ আমাদের মহান মুক্তিযুদ্ধ “গণতন্ত্র পদ্ধতির লক্ষ্য স্থির করে। আর ওই স্বপ্নে আমাদের ত্রিশ লাখ তাজা প্রাণ শহীদ হয়েছেন। দুই লাখেরও বেশি নারী মুক্তিযোদ্ধা তাদের সন্ত্রম হারিয়েছে। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা-মুক্তিযুদ্ধটাই চ্যালেঞ্জ করা, বিতর্কিত করার অপকৌশল । সম্প্রীতি বাংলাদেশ ৪ মনে করেন, শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন-এই ভেবে আপনি এলাকার হুজুর আর মাদ্রাসার আলেমদের সাথে একটু কথা বলতে গেলেন। দেখা গেল ৬ জনের দুজন আপনাকে মারতে তেড়ে আসলো এই বলে যে, শবে বরাত পালন বেদায়াত। অন্যজন বললো তাদের মাদ্রাসাতে কোরাণ খতম হবে সারারাত । ১০০ টাকা হাদিয়া দিয়ে ঢুকতে হবে। ৪ জন বলল নফল রাকাত ১০, ২৫, ১০০ রাকাত পড়তে । বাকিদের একজন বলল আল্লাহর সব দিনই সমান। যেকোনো এবাদতই সোয়াবের । কিছুক্ষণ পর আপনার মাথা ঘুরা শুরু করল । আপনি বিভ্রান্ত হলেন। এবং এদের যে সিদ্ধান্তটি নিলেন তাতেই তাদের লাভ হল। মানে, আইএস, বোকো হারাম, আল কায়দা এমনকি ১৯৭১ সালে পাকবাহিনী কর্তৃক বাঙ্গালীদের নৃশংস গণহত্যা ও ধর্ষণকাণ্ডের সহযোগীদের পক্ষেই গেল। এভাবেই তারা ভিন্ন ভিন্ন নাটকের মাধ্যমে সুচারুভাবে মানুষের মস্তিষ্কে ঢুকে যাচ্ছে । সবশেষে বাংলাদেশে যে সেক্টরগুলো খালি ছিল তাতেও এখন হুজুরদের সরব উপস্থিতি । যেমন নাটক, সিনেমা, থিয়েটার ও গণমাধ্যম । ১৪. কওমি শিক্ষা সিলেবাস যুগোপযোগী করতে কী করা উচিত বলে মনে করেন? জাতীয় মানবাধিকার কমিশন £ অবশ্যই যুগোপযোগী করে কওমি শিক্ষার্থীদেরও জ্ঞান বিজ্ঞানের চর্চার সুযোগ করে দিতে হবে । ইসলাম ধর্মে বৈজ্ঞানিক শিক্ষা চর্চায় কোনো বাধা নেই। ৩২৭ ১৬৪ বাংলাদেশ মহিলা পরিষদ $ বাংলাদেশ মহিলা পরিষদের দাবি- কওমি মাদ্রসার পাঠ্যসূচি বিষয়ে সরকারকে আরও সক্রিয় নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ করতে হবে । একই সাথে প্রগতিশীল চিন্তার মানুষদের এই শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করে তাদের বিজ্ঞানমুখী শিক্ষার আওতায় আনতে হবে, যাতে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) £ আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিদ্যমান কওমি শিক্ষা ব্যবস্থার যোগসূত্র করে একটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ ৪ কওমি শিক্ষা সিলেবাস/কারিকুলাম যুগোপযোগী করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ অবশ্যই কওমি মাদ্রসা শিক্ষার সিলেবাস যুগোপযোগী করতে হবে। জাতীয় সংগীত পরিবেশনের ব্যবস্থা করতে হবে। জাতীয় চেতনাবোধ ও দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধ করতে হবে । বাংলাদেশ নারী প্রগতি সংঘ £ কওমি মাদ্রাসায় প্রচলিত পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি পুরোপুরি ধর্মকেন্দ্রীক যা অনেকাংশে সাধারণ শিক্ষার সঙ্গে বিভেদ সৃষ্টি করে উপরন্তু প্রতি, নারীদের প্রতি ঘৃণা করার মানসিকতা তৈরি হয়, একইসাথে বাং ক সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে বেড়ে ওঠে। একারণে আমরা মনে করি, মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সবিজনীন একমুখী সাধারণ শিক্ষার আওতায় আসা উচিত। এছাড়া কোরানের বঙ্গানুবাদ পড়ানো উচিত। বিজ্ঞান, অংকসহ ইসলামের ইতিহাসসহ কৃষক শ্রমিক-নারী আন্দোলনসহ বিশ্ব ইতিহাস তাদের পাঠ্য হওয়া উচিত। একইসাথে তাদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জীবনদক্ষতাসম্পন্ন বিজ্ঞানমুখী মানবিক শিক্ষা প্রদান করা প্রয়োজন । সম্মিলিত সামাজিক আন্দোলন ৪ বিষয়টি নৈতিকতা বোধের । এখন শুধু ওয়াজ- মাহফিল না স্বার্থান্বেষী মহল প্রযুক্তির ব্যবহারে অনেক অগ্রগামী, তারা এ ব্যাপারে বিভিন্ন মিডিয়া বা যোগাযোগ মাধ্যম যথা ফেসবুক, ইউটিউব ব্যবহার করছে। এ ব্যাপারে সবারই ভাবা উচিত। সংবিধান বিরোধী ও দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কিভাবে এহেন নৈতিকতা ও মানবাত বিরোধী অপপ্রচার চলতে পারে তার দায়-দায়িত্ব সরকার আইনসভা, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও প্রশাসনের উপর বর্তায় । চেতনাবাহী সংগঠন রাজনৈতিক-সামাজিক-ছাত্র-যুব-নারী ও নাগরিক সংগঠন সমূহকে এঁক্যবদ্ধ জাতীয় উদ্যোগ নিতে হবে এক্ষেত্রে। আবারও বলছি এক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। প্রজন্ম *৭১ ৪ ১নং প্রশ্নের উত্তর প্রযোজ্য । রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ জাতীয় কমিটি করতে হবে এবং কমিটির সুপারিশ অনুসারে ব্যবস্থা নিতে হবে । ৩২৮
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।