ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ তালেবানদের রাজনীতি ধর্ম ভিত্তিক এবং পুরুষতান্ত্রিক শিক্ষিত মানুষ অধিকার সচেতন হয়। ভালোমন্দের পার্থক্য বুঝতে পারে। দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাকে ধর্মের দোহাই দিয়ে উচ্চশিক্ষা ও অন্যান্য যোগ্যতা অর্জন করা থেকে বিরত রাখতে পারলে ক্ষমতা কুক্ষিগত করার চ্যালেঞ্জ অনেক কম হয়। নারীদের উচ্চশিক্ষা ও ক্ষমতায়নকে তারা নিজেদের জন্য হুমকি মনে করে । তাই ধর্মের বাতাবরণে নারীদেরকে চার দেয়ালে আটকে রাখতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশ অনলাইন ত্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ৪ পুরাতন তালেবানরা নতুন ফসল আজকের তালেবান। আমাদের কাছে মনে হয়েছে ভবিষ্যত যুদ্ধ প্রস্তুতির জন্যই মূলত তালেবানদের আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা রীতিমত উপহার দেওয়া হয়েছে। আর নারীর উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নে তালেবান নেতাদের মনোভাব কিছুটা পরিবর্তন হলেও চলেছে। তাদের ধর্মান্ধতাই মূলত তাদের নারী বিদ্বেষ চিন্তা-চেতনার জন্য দায়ী। বাংলাদেশের তালেবান মতাদর্শের মানুষগুলোর ভেতরেও একই দৃষ্টিভঙ্গি । আফগানিস্তান বর্তমানে বিশ্ব রাজনীতির চরণ ভূমি । এখানে বিশ্ব নেতারাকেই সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রীতি বাংলাদেশ £৪ আফগানিস্থানে যেহেতু ইসলামী জঙ্গিদের আকাঙ্খা পূরণ হয়েছে, সেহেতু তারা সেখানে শরীয়াহ আইন চালু করবে এটাই স্বাভাবিক । দেশটির সাংবাদিক, অধিকারকর্মীদের অনেকেই আত্মগোপনে । এক কথায় ভয়াবহ অবস্থা । ২০২২ সালের ডিজিটাল যুগে এসে আমরা আবার আইয়ামে জাহেলিয়াৎ দেখছি। মানুষের মানুষ হওয়া একেবারে থামিয়ে দিয়েছে আফগান সরকার । সমস্ত পৃথিবীর একযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ১৩. বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্পর্কে আপনাদের বক্তব্য কী? জাতীয় মানবাধিকার কমিশন ঃ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষই সহ অবস্থানে থাকবে । বাংলাদেশের সংবিধান আলোকেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। বাংলাদেশ মহিলা পরিষদ ৪ বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার । আর রাষ্ট্র চলবে দেশের সংবিধানের আলোকে । কাজেই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নই আসে না। আইন ও সালিশ কেন্দ্র (আসক) £ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা এ ধরনের ব্যবস্থার কথা চিন্তার করতে পারি না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা বাংলাদেশে কখনও সম্ভব হবে না; কেননা বাঙালির শিল্প, কৃষ্টি, সৃষ্টি সাংস্কৃতিক চর্চা কোনোদিন এ ধরনের ব্যবস্থাকে সুযোগ দিতে পারবে না বলে আমাদের ধারণা । তবে সচেতনভাবে এই ৩২৫ ১৬৩ যথেষ্ট পরিমাণ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল স্থাপনের বিষয়ে সরকারের অবিলম্ষে চিন্তা করা উচিত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ ৪ শুধুমাত্র একটি ধর্মের হুকুমত কায়েমের চেষ্টা প্রকৃত পক্ষে বাংলাদেশকে পাকিস্তানিকরণের ষড়যন্ত্রের অংশ। মুক্তিযুদ্ধবিরোধী এই শক্তির বিরুদ্ধে সোচ্চার ও সক্রিয় হতে হবে। বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন £ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি । ১৯৫২ থেকে শুরু করে ১৯৭১ খিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়নি । লক্ষ লক্ষ মা-বোনেরা তাদের সম্ত্রম হারায়নি। জাতির জনকের এই অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় জনগণ কখনো সায় দিবে না। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সকল নারী-পুরুষের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে। কোনো ইসলামীক রাষ্ট্র তৈরি করার জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি । এখানে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার কোনো প্রশ্নই নেই। সম্মিলিত সামাজিক আন্দোলন ঃ প্রথমত: আগেই বলেছি কওমি শিক্ষার বিভিন্ন বিভাজন রয়েছে । সব কওমি শিক্ষা প্রতিষ্ঠানে এক সিলেবাস আছে বলে আমাদের জানা নেই। সব ধারাকে একত্রিত করা প্রথম কাজ। এজন্য সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। দ্বিতীয়ত: শিক্ষার সাথে সংশ্লিষ্ট সাধারণ এবং কওমি শিক্ষার অভিজ্ঞ ব্যক্তিবর্গ সমন্বয়ে একটি শক্তিশালী কমিশন করে সময় বেঁধে দেওয়া। কওমি শিক্ষকদের বুঝতে হবে যে তাদের শিক্ষার্থীরাও বাংলাদেশের সম্পদ । এ ব্যাপারে জনগোষ্ঠীর মেধাবীদের তাদের অধিকার বঞ্চিত করে রাখা অমানবিক । তারা না বুঝলে আইন প্রয়োগ করতে হবে। প্রজন্ম '৭১ ৪ সা্বিধানিকভাবে এই ধরণের উদ্যোগ আইনত দণ্ডনীয় করা, দমন করা ও নিষিদ্ধ করা উচিৎ। এই ধরণের উদ্যোগ সংবিধানের মূল নীতির পরিপন্থী । রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) 8 ইসলামী হুকুমত বলে ইসলাম ধর্মে কিছু নেই। এ সব কথাবার্তা রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মাদ্রোহিতার সমান। ইনস্টিটিউট অব কনফ্লিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে এগিয়ে যেতে চায় কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল এবং তাদের অনুসারি কিছু রাজনৈতিক মোল্লা । যারা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধী ছিল। ইসলামের দোহাই দিয়ে পাকিস্তানের দালালিই শুধু করেনি তারা বাঙালি নিধনে সক্রিয়ভাবে অংশ নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের পাকিস্তানি প্রভুদের সাথে আতাত করে ইতিহাসের চাকাকে পেছনে ঘুরাতে ব্যস্ত হয়েছে এবং বিচার এড়াতে ইসলামী হুকুমাতের নামে ক্ষমতা দখলের ছক কষে চলেছে। ৩২৬
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।