শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

থাকেন। প্রতিটা ধর্মীয় শিক্ষক জানে, তাদের জীবন-যাপনের অর্থনৈতিক উৎস একমাত্র ধর্মের কথা বলা বা ধর্মের নামে ব্যবসা করা । তাই এই ব্যবসার বিরুদ্ধের মতামতকে চিরতরের জন্য হত্যার মধ্য স্তব্ধ করার জন্যই ব্লাসফেমি আইন করার কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশ ৪ ইসলামীক দেশগুলোতে ব্লাসফেমি আইনের অনুশীলন এই মুহূর্তে সবচেয়ে বেশি । আমরা মনে করি দেশের বিদ্যমান আইনে এসব বিচার হতে পারে। ইসলামের বিরুদ্ধে কথা বলায় মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে শুধু ধর্মীয় জিহাদের প্রণোদনা দিতেই । এটি মুক্তবুদ্ধিরই শুধু পরিপন্থী নয়, বিজ্ঞানচর্চার জন্যও একটি বড় বাধা । ১২. আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী । এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? জাতীয় মানবাধিকার কমিশন ৪ ইসলাম ধর্মে নারীদের মর্যাদা সমুন্নত রাখা হয়েছে। মহানবী (সাঃ) এর সময়কালে নারীরা যুদ্ধ করেছেন। নবীজীর স্ত্রী খাদিজা ব্যবসা করতেন । ফলে নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়ন বিরোধী চিন্তা-চেতনা ইসলাম ধর্ম কখনোই সমর্থন করে না। ইসলাম ধর্মে বলা হয়েছে শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যেতে । এখানে কিন্তু শুধু পুরুষকে ইঙ্গিত করা হয়নি । নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের বিষয়ে বলা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ £ সম্প্রতি নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে আফগানিস্তানে অর্তবর্তীকালীন তালেবান সরকার গঠিত হয়েছে । এই সরকার নারীদের হয়নি, এমনকি তাদের পুরুষ স্বজন ছাড়া বাইরে যেতে এবং কাজে যেতে বাধা দেয়া হচ্ছে। নানাভাবে আফগান নারীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যার বিরুদ্ধে আফগান নারীদের সংগঠিত প্রতিবাদ বেত্রাঘাত সহ নানাভাবে বন্ধ করার অপচেষ্টা করছে তালেবান সরকার । বাংলাদেশ মহিলা পরিষদ আফগানিস্তানের নারীদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। একই সাথে আফগানিস্তানের নারী ও কন্যা শিশুদের অধিকার নারী-পুরুষের সমতার ভিত্তিতে এবং নিরাপদে নিশ্চিত করার বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদসহ সকল আন্তর্জাতিক নারী ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে । আইন ও সালিশ কেন্দ্র আসক) £ তালেবান একটি ধর্মীয় উত্বগোষ্ঠী, যাদের নীতির সঙ্গে সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রবলভাবে সাংঘর্ষিক। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ আফগানিস্তানের নারীদের বিরুদ্ধে তৎপর তালেবান শক্তির ন্যায় বাংলাদেশে ও নারীকে অধঃস্তন তথা ভোগের সামগ্রী ৩২৩ ১৬২ (তেতুলের সাথে তুলনা) হিসেবে গণ্য করার মত শক্তি আছে এদেরকে কঠোর হাতে দমন করা দরকার । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন £ আফগানিস্থানে তালেবানরা নারীদের বিষয়ে যে চিন্তাভাবনা করছে তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও মানবাধিকারের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের চিন্তাভাবনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় । আমরা এর বিরোধীতা করি । বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ তালেবানরা নারী বিরোধী, শুধু উচ্চশিক্ষা নয়, সব ধরণের নারী শিক্ষার বিরোধী ও নারীর ক্ষমতায়নের বিরোধী । তারা ধর্মের নামে নারীকে অবদমিত করে রাখতে চায় । সম্মিলিত সামাজিক আন্দোলন $ বাংলাদেশের মানুষ ধর্মভীরু এতে সন্দেহ নেই। সাথে সাথে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলে মিশে থাকতে চায় সবাই । আমাদের বিশ্বাস মুক্তিযুদ্ধের বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সহজ হবে না। তবে এজন্য প্রয়োজন রাজনীতির সাথে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা । প্রজন্ম ’৭১ ৪ নারী শিক্ষা ও ক্ষমতায়নের ব্যাপারে তালেবানদের বিরোধী অবস্থান নিন্দনীয়। বাংলাদেশে বেশ কিছু আফগান নারী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আমরা আশা করবো তারা নিজ দেশ ও জাতির জন্য দৃষ্টান্ত হয়ে নারী শিক্ষা ও ক্ষমতায়নের ব্যাপারে দেশে ফিরে বা বাইরে থেকে উল্লেখযোগ্য অবদান রাখবেন । রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ আফগানিস্তানের তালেবানরা ওয়াহাবী তন্ত্রে বিশ্বাসী । নারী শিক্ষা ও নারীর সমঅধিকারের বিরোধীতা মানে মানবতা বিরোধী অপরাধ । ১৯৯৬-২০০১ শাসনামলে তারা চরম বর্বরতার পরিচয় দিয়েছে। ইনস্টিটিউট অব কনফ্লিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ আফগানিস্থান এখন তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে । তালেবানের আদর্শিক ভিত্তি হল ইসলামী মৌলবাদ ও উগ্রবাদ । নারী শিক্ষা ও লিঙ্গ সমতা এবং নারী ক্ষমতায়ন মৌলিকভাবে তালেবানি আদর্শের বিপরীতে অবস্থান করে। তালেবান সরকার স্বভাবতই নারী শিক্ষা তারা কখনই উৎসাহিত করবে না। উদার সমাজ ধর্মান্ধতা সমর্থন করে না। মৌলবাদকে ভিত্তি করে তাদের ক্ষমতায়ন। তাকে টেকসই করতে আফগান জনগণকে আদর্শিক ভাবে প্রভাবিত করতে শরিয়ার নামে তারা নারী স্বাধীনতা রুখে দিতে নিপীড়নমূলক রাষ্ট্রীয় নীতি দিয়ে সমাজ রুপান্তরের চেস্টা করছে। সেই সাথে আসে পাশের দেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিতে । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৫ ইসলাম জ্ঞান চর্চা ও উচ্চশিক্ষা সকল মুসলমান পুরুষ ও নারীর জন্য ফরজ ঘোষণা করেছে। একইভাবে ইসলাম পুরুষ ও নারীকে সমঅধিকার প্রদান করেছে । অতএব যারা এর বিরোধিতা করে তারা ইসলামের মূল শিক্ষার বিরোধী । ৩২৪

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।