ভাবছে মানুষ হত্যার মধ্য দিয়ে তারা বেহেস্তে যাবে । তাদেরকে বোমা বানাতে অভ্যস্ত করা হচ্ছে, আন-আর্মড কমব্যাট শেখানো হচ্ছে । এদেরকে জঙ্গি মনোভাব থেকে বের করতে হলে এদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। নতুন পরিবেশে তাদেরকে স্বাচ্ছন্দ দেয়া গেলে তারা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেবে । অন্য ধর্মের মানুষকে ভালোবাসবে ৷ ১১. যে কোনো ধর্মের বিরুদ্ধে হিংসা বিদ্বেষমূলক কথা বললে কিংবা কারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তার জন্য ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান আছে। এরপরও কি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য “ব্লাসফেমি আইন' প্রচলন করে মৃত্যুদণ্ডের বিধান চালু করার কথা অনেক আলেম বলেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? জাতীয় মানবাধিকার কমিশন ৪ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। বাংলাদেশ দণ্ডবিধিসহ অন্যান্য আইনের বিধান যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন । প্রচলিত আইনের বাইরে এবিষয়ে অন্য কোনো আইনের প্রয়োজন নেই। বাংলাদেশ মহিলা পরিষদ ৪ ব্লাসফেমি আইন মৌলিক মানবাধিকারের সাথে, মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারের সাথে চরমভাবে সাংঘর্ষিক । ব্লাসফেমি আইন ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রবাদ ও সহিংসতাকেই উক্কে দেয়। এই আইন মুক্তিযুদ্ধের চেতনার সাথেও সাংঘর্ষিক। কাজেই এই আইনের প্রচলনের দাবি আমলেই আসে না। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৪ ‘ব্লাসফেমি’ আইন কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাশিত নয় বরং অনাকাঙ্ক্ষিত ইস্যু । একটি বিশেষ গোষ্ঠী এ ধরনের দাবি সামনে নিয়ে আসার চেষ্টা করে, যেটা কখনও গ্রহণযোগ্য হবার নয় । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ 8 ‘ব্রাসফেমি আইন’ আলাদাভাবে করার কোনো প্রয়োজনই নেই । এই আইন পাস করার অর্থ হচ্ছে মৌলবাদী শক্তিকে উত্সাহিত করা । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ ব্লাসফেমি আইন একটি অগ্রহণযোগ্য ও মানবতা বিরোধী আইন যা সভ্য সমাজে অচল। এ আইন কোনভাবেই বাংলাদেশে প্রচলন হতে পারে না । আমাদের সংবিধানের সাথেও তা যায় না। ধর্মীন্ধ-মুর্খরা এ ধরনের চিন্তা করতে পারে; তবে তা কোনো দিনই সম্ভব হবে বলে আমরা মনে করি না। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য '্রাসফেমি আইন" প্রচলন করে মৃত্যুদণ্ডের বিধান চালু করা, এধরণের বক্তব্য সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী । এসবের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় । সম্মিলিত সামাজিক আন্দোলন ঃ স্বার্থন্বেষী মহল যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারাই এ ধরনের বক্তব্য প্রদান করেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ৩২১ ১৬১ করাই তাদের উদ্দেশ্য বলে আমরা মনে করি। এদের ব্যাপারে দেশের আইনের প্রয়োগ প্রয়োজন । যারা এধরনের কথা বলেন তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এরা নানান কৌশল অবলম্বন করে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গণতান্ত্রিক এবং প্রগতিশীল শিবিরে দুর্বলতা তাদের শক্তি যোগাচ্ছে। প্রজন্ম *৭১ £ ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করা গেলে ব্লাসফেমি আইনের দরকার নেই। অতীতে ও বিভিন্ন দেশে ব্লাসফেমি আইনের নামে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছিল। রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ অতিরিক্ত ঝ্ুসফেমি আইন প্রচলনের কোনো প্রয়োজন নেই । ইনস্টিটিউট অব কনফ্লিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ £৪ ধর্মানৃভূতিতে আঘাতের বিরুদ্ধে আইনটিতে স্বচ্ছতার অভাব রয়েছে। ইতিমধ্যে অনেককে এই আইনের ভিকটিম হতে দেখা গেছে। মত প্রকাশের স্বাধীনতা এবং ব্লাসফেমি আইনের সাথে দ্বান্দিকতা রয়েছে। হিংসা বিস্তার রোধে আইন না থাকাও পরিস্থিতিকে জটিল করেছে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ £ ইসলামে ধর্ম অবমাননার কোনো জাগতিক শাস্তির বিধান নেই। কোরাণ আল্লাহ ও রসুলের অবমাননাকারীদের প্রসঙ্গে বলে, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব ৷’ (সুরা আল আহ্যাবঃ ৫৭)। এখানে আল্লাহপাক জাগতিক কোনো শাস্তির কথা বলেননি বা কোনো মানুষ বা সম্প্রদায়কে এর শাস্তি প্রদানের দায়িত্ব বা অধিকার দেননি। এধরণের আরও নির্দেশনা কোরাণে রয়েছে যার কোথাও ইসলাম বা এর রসুলের (সাঃ) বিরুদ্ধে কথা বলার জন্য কোনো জাগতিক শাস্তির শিক্ষা দেওয়া হয়নি। মহানবীর (সাঃ) জীবদ্দশায়ও আমরা এর কোনো নজির পাই না যেখানে কেবল মাত্র ইসলামের বা রসুলের (সাঃ) বিরুদ্ধে কথা বলা বা অবমাননার জন্য কোনো জাগতিক শাস্তির বিধান রয়েছে। ব্লাসফেমি আইন মূলতঃ ইসলাম বিরোধী আইন । ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ সংবিধানের আলোকে প্রতিটি অপরাধের বিচারের জন্য আইন আছে । দেশ চলে সংবিধান মোতাবেক । ফলে ব্লাসফেমি আইন প্রণয়নের কোনো প্রয়োজন নেই। উপরন্ত সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এমনসব কর্মসূচী যোগ করা উচিত যাতে সাধারণ খেটে খাওয়া মানুষও রাষ্ট্রের চার মূলনীতি এবং সংবিধানের আলোকেই যে রাষ্ট্রের চলা উচিত তা সহজ করেই জানতে ও বুঝতে পারে । বাংলাদেশ অনলাইন ত্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ বাংলাদেশ কোরাণের আইনে চলে না। প্রচলিত আইন বা সাংবিধানিক রীতিনীতির উপর রাষ্টরযন্ত্রগুলো পরিচালিত হয়ে আসছে। আর মহান মুক্তিযুদ্ধটাই হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র পদ্ধতির লক্ষ্য স্থির করে। আর ‘ব্লাসফেমি আইনস্টাই মানবতাবিরোধী আইন, মানবাধিকার লঙ্ঘনের আইন। কওমি ৩২২
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।