কার্যক্রমে যুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দৃষ্টিভঙ্গি সরকারের নিকট প্রত্যাশা করি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ ৪ ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যার জন্য যারা প্রকাশ্যে ও গোপনে উৎসাহ দেয় এবং যারা এইসব মানবতাবিরোধী কাজে যে কোনভাবে অংশগ্রহণ করে তাদের কঠোর শাস্তি দেওয়া জরুরি । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ এ ধরনের কর্মকাণ্ড অনাকাংখিত, মানবতা ও সভ্যতা বিরোধী । শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে। বহির্বিশ্বে নেতিবাচক বাৰ্তা প্রদান করে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্রধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা হচ্ছে এবং হত্যার প্ররোচনা দেয়া হচ্ছে, এটা বাংলাদেশের মতো একটি স্বাধীন, গণত্রান্ত্িক, ও ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়ীর দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মানবাধিকারের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ । আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতায় আরোহণের কৌশল হিসেবে রাজনীতিতে ধর্মের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলো ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে। এতে স্বাভাবিকভাবেই দিনে দিনে সাম্প্রদায়িক শক্তির ভিত মজবুত হচ্ছে। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানাভাবে হামলা, নির্যাতন পরিচালিত হওয়া যার বেদনাদায়ক লক্ষণ । সম্মিলিত সামাজিক আন্দোলন ৪ বিষয়টি উদ্বেগজনক বলে মনে করি । এক্যবদ্ধ আন্দোলন এবং আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত বাহিনীর আরও তৎপরতা এ ক্ষেত্রে প্রয়োজন । প্রজন্ম *৭১ ঃ ইসলামের শান্তির বাণী ও সুফী মতবাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে । এই উদ্দেশ্যে অন্যান্য মুসলিম প্রধান দেশে একই ধরণের প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের সমন্বয় করতে হবে। রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ ওয়াহাবীবাদের উগ্ববাদি মন্ত্রে বিশ্বাসী জঙ্গি সন্ত্রাসীরা এটা করছে। তাতে ইসলাম ধর্ম সম্পর্কে ইউরোপ আমেরিকায় ভুল ধারণার জন্ম হচ্ছে এবং সেসব দেশে বসবাসরত মুসলমান জনগোষ্ঠীর প্রতি অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ বাড়ছে। ইউরোপ আমেরিকায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠতৃবাদী ও উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে, যা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরুপ । ইনস্টিটিউট অব কনফ্রিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ ধর্মের নামে উস্কানি উদ্দেশ্য । সহিংসতাকে পুঁজি করে বিশ্ববায়িত প্রক্রিয়ার সাথে দেশীয় মৌলবাদী গোষ্ঠী এবং দেশি ও বিদেশি দোসররা ক্রমাগতভাবে ব্যবহার করে চলেছে । ধর্মের রাজনৈতিক ব্যবহার এখানে লক্ষণীয় । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ £ ইসলাম শান্তির ধর্ম । কোরাণ বলে, ধর্মের বিষয়ে কোনো বল প্রয়োগ নেই (সুরা বাকারা ২৫৬)। তোমার ধর্ম তোমার জন্য আমার ৩১৯ ১৬০ ধর্ম আমার (সুরা আল-কাফিরুন)। প্রভুর পক্ষ থেকে আসা এই বিধান (কোরাণ) যার ইচ্ছা গ্রহণ করুক যার ইচ্ছা বর্জন করুক (সুরা আল-কাহাফ)। যে ব্যাক্তি কোনো নিরপরাধ লোককে হত্যা করলো, সে যেন পুরো মানবাজাতিকেই হত্যা করলো । আর যে কারো জীবন বাচালো, সে যেন পুরো মানবজাতিকেই বাচালো (সুরা আল- মায়েদা)। ইসলাম অন্য ধর্মাবালম্বীর উপাসনালয় ধ্বংস না করতে এবং ধর্মীয় পুরোহিতদের হত্যা না করার নির্দেশ দিয়েছে। এতোসব সুস্পষ্ট নির্দেশনার পরও যারা মানুষ হত্যা করে, বিশেষ করে অন্য ধর্ম এবং তাদের ভিন্নমতাবলম্বীদের হত্যা করে তারা মূলত ইসলাম ধর্ম বিরোধী । ইসলামকে তারা স্বীয় হীন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ যে ধর্ম শান্তির সে ধর্মের অনুসারীরা হত্যা করবে না বা হত্যার প্ররোচনা দিবে না, এটাই সত্য । তাই ধর্মের নামে হলেও যারা হত্যা করে ও হত্যার প্ররোচনা দেয় তারা ধার্মিক নয়, ধর্মসন্ত্রাসী। এই সন্ত্রাসীরা কখনও নিজের ক্ষমতার জন্য সন্ত্রাস করে, কখনও ভাড়াটে হয়ে কাজ করে । দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা পর্যন্ত এই ধর্মীয় সন্ত্রাসীদের ফাদ পাতা । নানা কারণে মানসিকভাবে দুর্বল কিছু উচ্চবিত্ত পরিবারের সদস্য কখনও এই ধর্মীয়সন্ত্রাসীদের কবলে পড়ে। তবে অধিকাংশ ক্ষেত্রে নিম্নবিত্তরাই সন্ত্রাসীগোষ্ঠীর হাতিয়ার । এরা মাদ্রাসায় শক্তি তৈরি করে সাম্প্রদায়িক শক্তির বিস্তার ঘটাতে জোর তৎপরতা চালাচ্ছে । এদেরকে প্রতিহত করতে সরকারের সাথে সাথে সমাজের সকল শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকের যুখবদ্ধ হয়ে কাজ করা উচিত। বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ ধর্মীয় সভা-সমাবেশে যেভাবে দেশের বরণ্য বুদ্ধিজীবীদের বিরুদ্ধে নাস্তিক, কাফের, মুরতাদ বলা সহ হত্যার ফতোয়া দেওয়া হচ্ছে, এটি মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার অব্যাহত ষড়যন্ত্র বলেই প্রতীয়মান। শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা সৃষ্টি করে যেভাবে ওয়াজ- হচ্ছে- এ ব্যাপারে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে দায়িত নিয়ে জনসচেতনার লক্ষ্যে কাজ করতে হবে । বিতর্কিত বক্তাদের তালিকা প্রণয়ন করে ওয়াজ-মাহফিলে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে । দেশের সাধারণ জনগণকে শিল্প, সাহিত্য, সংগীত, বিজ্ঞান, ধর্ম চর্চায় উদ্ধুদ্ধ করতে হবে। প্রতিটি জেলা ও মহানগর শহর সহ উপজেলাগুলোতেও সাহিত্য চর্চা কেন্দ্র স্থাপন করা উচিত। অন্যদিকে শতভাগ মানব সন্তানকে স্কুলে ভর্তির উদ্যোগ নিতে হবে । সম্প্রীতি বাংলাদেশ ৫ চট্টগ্রামের পাহাড়, বিভিন্ন জেলার দুর্গম এলাকা ও রাজধানীর নিয়াঞ্চলে অবস্থিত মাদ্রাসায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র প্রায়ই পাওয়া যাচ্ছে। কিছু মাদ্রাসা আছে যেগুলো জঙ্গি তৈরির কারখানা । জিহাদ এখন সারা বিশ্বেই জঙ্গিদের কাছে অনুকরণীয়। এই উপমহাদেশে এটি ভেতরে ভেতরে চাঙা হয়েছে গেল ক'বছরে। সুতরাং ভিন্ন ধর্মের মানুষ হত্যাকে তারা পূণ্যের কাজ মনে করছে। মাদ্রাসা শিশুরা ৩২০
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।