সম্মিলিত সামাজিক আন্দোলন £ এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলনের বক্তব্য সুস্পষ্ট । দীর্ঘদিন ধরে আমরা জনসচেতনতা তৈরির জন্য সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল/সংগঠনের কাছে আহ্বান জানিয়ে আসছি। গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির দৈন্যদশা তাদের সাহস যোগাচ্ছে। প্রজন্ম *৭১ ৪ এই ব্যাপারে গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে জিহাদী মনোভাব ও তৎপরতা বন্ধের উদ্যোগ নিতে হবে । একই সাথে উপমহাদেশের সংশ্লিষ্ট গোয়েন্দা ও সীমান্ত সংস্থার সাথেও সমন্বয় করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ এটা তাদের দিবা স্বগ্ন। এ স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। তবে তথাকথিত জিহাদের নামে রক্তপাত ঘটতে পারে । এর ফলে উপমহাদেশের সব দেশে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাবে । ইনস্টিটিউট অব করষ্রিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ গাজওয়ায়ে হিন্দের মৌলবাদীদের প্রচারণার চমকদার আওয়াজ যার কোনো বাস্তবতা নেই। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ এদের উদ্দেশ্য যে ক্ষমতা দখল এটাতো তাদের বক্তব্যেই পরিষ্কার । গাজওয়ায়ে হিন্দ বলতে এসব মৌলবী-ধর্মব্যবসায়ীরা মহানবীর (সাঃ) একটি হাদিসের বরাত দিয়ে বলে থাকে যে, ভারতে একটি ধর্মযুদ্ধ হবে মুসলমান ও “কাফিরদের” মধ্যে । যদিও গাজওয়ায়ে শব্দের অর্থ কেবল যুদ্ধ নয় বরং এর অর্থ হলো, কোসো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচেষ্টা চালানো এবং সে লক্ষ্য অর্জনের জন্য কোনো মিশন পরিচালনা করা। সে মিশন বা প্রচেষ্টা যে বলপূর্বক বা অস্ত্রের মাধ্যমে হবে, এমনটি কোথাও বলা হয়নি । বরং আলোচ্য হাদিসেই বলা হয়েছে, এই গাজওয়ায়ে অংশগ্রহণকারীদের আল্লাহ আগুন থেকে রক্ষা করবেন। পবিত্র কুরআনে সশস্ত্র যুদ্ধকে আগুনের সাথে উপমা দেয়া হয়েছে। অর্থাৎ এই অভিযাত্রীরা সশস্ত্র যুদ্ধের অনিষ্ট থেকে রক্ষা পাবে। গাওস-কুতুব এবং ওলী-আউলিয়াদের মাধ্যমে এই ইসলাম প্রচার অভিযান ভারতবর্ষে সুসম্পন্ন হয়ে গেছে। পবিত্র কুরআন ধর্মের নামে বল প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছে লো ইকরাহা ফিদ দীন)। এক্ষেত্রেও এসব ধর্মব্যবসায়ী এবং উগ্রবাদী মৌলবীগণ “জিহাদ”-এর মতই অপব্যখ্যা করছে । জিহাদের আভিধানিক অর্থও হলো চেষ্টা প্রচেষ্টা ও সংগ্রাম । ইসলামে জিহাদকে সবচাইতে ছোট জিহাদ যা হলো আত্মরক্ষা মূলক সশস্ত্র যুদ্ধ। তাই, কওমি মাদ্রাসাওয়ালারা নিজেদের হীন ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য “গাজওয়ায়ে হিন্দ”- এর অপব্যখ্যা করে সামরিক শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখল করতে চায় । বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ বোয়াফ গবেষণা টীম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে গড়ে উঠা বেশ কয়েকটি কওমি মাদ্রাসা নিয়ে কাজ করতে গিয়ে জেনেছে, শারীরিক ব্যায়ম বা আত্মরক্ষার নামে মুলত জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অতি গোপনে যা গাজওয়ায়ে হিন্দের জিহাদের প্রস্তুতির ৩১৭ ১৫৯ নামান্তর । আবার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া সহ ধর্মীয় ওয়াজ মাহফিলের ধর্মীয় ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে রীতিম প্রকাশ্যেই দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে জনসচেতনায় কাজ করতে গিয়ে জানা গেছে, এদেশের একশ্রেণির প্রজন্ম ওইসব বিতর্কিত ইসলামী বক্তাদের দ্বারা উদ্ধুদ্ধ! তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র করছে, তা আজও বিদ্যমান যা কোমলমতি ও সহজ-সরল নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে তুলছে। সম্প্রীতি বাংলাদেশ ৪ “হে হিন্দুস্তানের নওজোয়ানেরা, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হও’- এই শ্রোগানে জিহাদীরা এগুচ্ছে | পাক-ভারত-বাংলাদেশে মুসলিম ও কাফিরদের মধ্যকার যুদ্ধের মাধ্যমে তারা জিহাদকে জানান দিতে চায়। শুধু তাই নয় মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানকেও তারা এই মানচিত্রে রেখেছে। সেই নিরীখে তাদের কাজও বেশ পরিকল্পিত। শুধু যে মাদ্রাসা তাই নয়, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালপগ্তলোতেও এখন বিশাল ঘাটি রয়েছে এদের । ১০. ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা হচ্ছে এবং হত্যার প্ররোচনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? জাতীয় মানবাধিকার কমিশন £ ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে জিহাদের মাধ্যমে ক্ষমতা দখলের কথা যারা বলছে তারা ইসলামকে অপমান করছে। ভিন্নধর্ম ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবাধিকার চর্চা করাই প্রকৃত মুসলমানের চরিত্র হওয়া উচিত বলে মনে করে কমিশন । বাংলাদেশ মহিলা পরিষদ £ আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিস্টান, আদিবাসীসহ সকল নারী-পুরুষের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে । আমাদের সংবিধানে দেশের সকল মানুষের সমঅধিকারের কথা উল্লেখ আছে, কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করা যাচ্ছে যে, গত কয়েক দশক ধরেই এই ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা আমাদের সমাজে ঘটেই চলেছে, যা আমাদের অনেক বড় বড় অর্জনকে ম্লান করে দিচ্ছে এবং সকল বৈচিত্র্যকে ধারণ করে পরমত সহিষ্ণুতা ও সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের মিলেমিশে বসবাসের নীতির ক্ষেত্রে ব্যত্যয় ঘটাচ্ছে- মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ম্লান করছে দেশের সংবিধানকে অবমাননা করা হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ এসব অপরাধী ও তাদের ইন্ধনদাতাদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানায় । আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঃ এ ধরনের কার্যক্রম বা প্ররোচনা অগ্রহণযোগ্য । সভ্য সমাজ ব্যবস্থায় এ ধরনের কার্যক্রমকে কেউ সমর্থন করতে পারে না, এ ধরনের ৩১৮
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।