শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যুষিত দেশে এধরণের ভাক্কর্ষ দেখতে পাওয়া যায়। অতএব, মৌলবাদী সাম্প্রদায়িক হীন রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত । ব্লগার ও অনলাইন এন্টিভিস্ট নেটওয়ার্ক ৪ বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে দেশ ছেড়েছে। কিন্ত পরাজয়ের গ্লানি তারা ভুলতে পারেনি । বারবার চেষ্টা করেছে কোনো না কোনোভাবে এই দেশের ক্ষতি করতে। স্বাধীনতার পর প্রথম রাজনৈতিক মেরুকরণ হয় ধর্মের নামে দল তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কর্মকাণ্ড শুরু করার মধ্য দিয়ে। একাত্তরের পরাজিত শত্রুদের এইদেশীয় অংশ গোপন আস্তানা থেকে বেরিয়ে ধর্মভিত্তিক দলে যোগ দেয় এবং দেশব্যাপী হামলা আক্রমণ লুট করে দেশকে একটি অস্থিতিশীল বিপদজনক অবস্থার দিকে ঠেলতে থাকে । অথচ দেশে তখন ধর্মভিত্তিক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি শুরু হয় যার জের আজও এই দেশকে টানতে হচ্ছে। মাদ্রাসার শিক্ষকরা এখন সেই রাজনীতির গুটিতে পরিণত হয়েছে। সুদীর্ঘ ২১ বছর এইদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি । এখনও মরিয়া হয়ে চেষ্টা করছে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার জন্য । চেষ্টা করছে যাতে আগামী প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর কোনো চিহ্ন না থাকে । বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করার এটাই মূল কারণ । প্রয়োজন। এইসকল ভাস্কর্য তাদের দর্শন, বুদ্ধিমত্তা, কর্ম, চ্যালেঞ্জ, ত্যাগ, সাফল্যের কৃতজ্ঞ হবে, তাদের অর্জনকে এগিয়ে নিতে দৃঢ়চিত্তে কাজ করে যাবে । বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ কওমি শিক্ষার্থী ধর্মীয় বিষয়টি গুরুত্ব দিলেও কওমি শিক্ষকরা কিন্তু ভিন্ন এজেন্ডা নিয়ে রাজনৈতিক মাঠ গরম দেশীয় রাজনৈতিক দলের সাথে বিদেশি এজেন্ডা বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য । সাম্প্রতিক হেফাজতের বিতর্কিত নেতা মামুনুল হক তার উদাহরণ । মামুনুল হকের বাবা জোট সরকারের প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম ছিলেন । আর এই মামুনুল হকের বাবার সময়কালেই ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয়। তখন শুধু মামুনুল হক ও তার বাবা বা অন্য কোনো ধর্মীয় নেতা কোনো রকমের প্রতিবাদ করেনি, মিছিল-মিটিং করতে দেখা যায়নি । শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে তাদের তথাকথিত প্রতিবাদ এটাই প্রতীয়মান হয়, এটা ধর্মীয় ইস্যু নয় বরং রাজনৈতিক ইস্যু! আমরা মনে করি, বাহাত্তরের সংবিধান পুর্ণস্থাপন বা ফিরে যাওয়া সম্ভব হলে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব হবে এবং এ লক্ষ্যেই আমাদের জনমত তৈরি করা উচিত। সম্প্রীতি বাংলাদেশ ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে কওমি মাদ্রাসায় নজরদারি না থাকার কারণে সেখানে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের ওপর যৌন নির্যাতনসহ সামগ্রিক ৩১৫ ১৫৮ নির্যাতন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে অনিয়ন্ত্রিতভাবে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে কী পড়ানো হচ্ছে, জাতীয় সংগীত বাজানো হচ্ছে কিনা, সরকারি দিবসগুলো পালিত হচ্ছে কিনা এবং সর্বোপরি এখানে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে, তা নিয়ে জাতীয় পর্যায়ে তেমন কোনো আলোচনাও নেই। তাই তারা তাদের শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন করতেই বেশি মরিয়া। যেহেতু শিক্ষকদের অধিকাংশই পাকিস্তানি ভাবধারার, সেহেতু তারা মনে করে এটি তাদের মতবাদের সঙ্গে যুক্ত। তাই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের টাকায় খেয়ে পড়ে সরকারের বিরুদ্ধেই সব ধরণের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণে তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙছে, জাতীয় পতাকার অবমাননা করছে, মূর্তি ভাঙছে । এমনকি তাদের দাবিগুলো সরকারও মাঝে মধ্যে শুনছে । আর রাষ্ট্রযন্ত্রের ভেতরেও যেহেতু এই ভাবধারার লোকজন আছে সেহেতু এটি সহসা রোধ করা সম্ভবও হবে না। ৯. কওমি মাদ্রাসার শিক্ষকরা গাজওয়ায়ে হিন্দের নামে উপমহাদেশের বিভিন্ন দেশে জিহাদের মাধ্যমে ক্ষমতা দখলের কথা বলছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? জাতীয় মানবাধিকার কমিশন £ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র । বাংলাদেশ সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু, বৌদ্ধ, খিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্ধাদা ও সমঅধিকার নিশ্চিত করবে । কাজেই, একটি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশে পবিত্র ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ মহিলা পরিষদ ৪ সাম্প্রদায়িক শক্তির যে কোনো অপতৎপরতা প্রতিরোধে সরকার ও সকল জনগণকে এক্যবদ্ধভাবে তৎপর থাকতে হবে । বাংলাদেশ মহিলা পরিষদ এসব ঘটনায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহীতা ও দায়বদ্ধতার আওতায় আনার দাবি জানায় । আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৪ এ ধরনের তৎপরতা নিঃসন্দেহে অবাঞ্ছনীয়। এটা প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান এঁক্য পরিষদ £ কওমি মাদ্রাসার শিক্ষকদের গাজওয়ায়ে হিন্দের নামে যে অপতৎপরতা শুরু করেছে তা নির্মূল করার লক্ষ্যে বাংলাদেশসহ উপমহাদেশের সব অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিসমূহকে এঁক্যবদ্ধ হওয়া প্রয়োজন ৷ বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে তৎপর হওয়া উচিত। বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন £ কওমি মাদ্রাসার শিক্ষকরা যে ধরনের চিন্তা ভাবনা করছেন তা মোটেও সঠিক নয়। এতে করে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে । বর্তমান সময়ে এ ধরনের পশ্চাৎপদ চিন্তাভাবনা কোনো রাষ্ট্র বা দেশের জন্য কাঙ্খিত নয়। এর বিপরীতে অবশ্যই সরকার ও জনগণকে সর্তক ও সচেতন থাকতে হবে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ £ এধরণের বক্তব্য বাংলাদেশের সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী । এধরণের বক্তব্য আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করাটা জরুরি । ৩১৬

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।