সারাংশ ও সুপারিশ মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সদ্য স্বাধীন বাঙালি জাতিকে এক অনন্যসাধারণ সংবিধান উপহার দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বপ্রদানকারী তার অপরাপর সহযোগীরা । পাকিস্তানের সাম্প্রদায়িক দ্বিজাতিতত্রকে কবর দিয়ে এই সংবিধানে গ্রহণের পাশাপাশি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য । সমাজে সমতা সৃষ্টির জন্য একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে ফেলে ধর্মের নামে হত্যা সন্ত্রাসের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতিকে বৈধতা দিয়ে বাংলাদেশের সমাজ ও রাজনীতির যে “পাকিস্তানিকরণ* প্রক্রিয়া আরম্ভ করেছিলেন সেই অভিশাপ থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি । একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠার পর থেকে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি মৌলবাদ-সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সময়ে নির্মূল কমিটি গণকমিশন গঠন করে জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতির সার্বিক চরিত্র উন্মোচন করেছে এবং একে প্রতিহত করার ক্ষেত্রে সরকার ও নাগরিক সমাজের করণীয় সুপারিশ শ্বেতপত্রের আকারে প্রকাশ করেছে। ২০২১ সালের ২২ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন গঠন করেছে। দীর্ঘ নয় মাস তদন্ত করে “বাংলাদেশে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শ্বেতপত্রের আকারে প্রকাশ করছে। এই শ্বেতপত্রে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর হলি আর্টিজান ক্যাফের সন্ত্রাসী হামলার ঘটনা থেকে আরম্ভ করে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জঙ্গি মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনাবলীর বিবরণ রয়েছে যা বিভিন্ন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসের কারণে ও কুশীলবদের সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে জঙ্গিবাদের অন্যতম প্রধান উৎস হেফাজত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন, রোহিঙ্গা শিবিরে জঙ্গিবাদী কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি কার্যক্রম, ওয়াজের মাধ্যমে ঘৃণা-বিদ্ধেষ ছড়ানো সহ সাম্প্রদায়িক ও মৌলবাদের বিভিন্ন উৎস সম্পর্কে বিষয়ে আলোচনা করা হয়েছে । মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ভুক্তভোগীদের জবানবন্দি শ্বেতপত্রে অন্তভূক্ত করা হয়েছে। শ্বেতপত্রে আলোচিত বিষয়াদির সার সংক্ষেপ নিম্নরূপ- ২৭ হেফাজতে ইসলামের দেশব্যাপি নাশকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার এক বছর পর ২০১০ সালের ১৯ জানুয়ারি আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসাভিত্তিক তথাকথিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম । এই সংগঠনের শীর্ষনেতারা মুক্তিযুদ্ধকালে নেজামে ইসলামীর সাথে ছিলেন। এই সংগঠনটি (নেজামে ইসলাম) পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটাতে মদদ দিয়েছে। পরবর্তীকালে হেফাজত ইসলামের নেতারা হরকাতুল জিহাদ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং তথাকথিত আফগান জিহাদে অংশ নিয়েছেন। ২০১১ সালে সরকার “নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করলে হেফাজতে ইসলাম প্রকাশ্যে এর বিরোধিতা শুরু করে। ২০১৩ সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে হেফাজতে ইসলাম এর বিরুদ্ধে সন্ত্রাসী রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়। মঞ্চের সংগঠকদের নাস্তিক-ব্লগার আখ্যা দিয়ে এবং যুদ্ধাপরাধীদের নামে আলেম-ওলামাদের বিচার করা হচ্ছে বলে বিভ্রান্তি ছড়িয়েছিলেন সংগঠনটির নেতারা । ২০১৩ সালে হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা কর্মসূচি বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। এসব দাবির মধ্যে ছিল ইসলাম ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান করে আইন করা, নারীদের পোশাকে হিজাব যুক্ত করা, বর্তমান সরকার কর্তৃক প্রস্তাবিত নারী নীতি ও শিক্ষা নীতির তথাকথিত ইসলামবিরোধী ধারাগুলো বাদ দেওয়া, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, ভাস্কর্য বা মঙ্গল প্রদীপের মতো সভ্যতা ও সংস্কৃতির অন্তর্গত কিংবা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মতো বিষয়গুলো । দেশে ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের দাবি তুলে ২০১৩ সালের ৫ মে সারাদেশ থেকে লংমার্চ নিয়ে ঢাকার শাপলা চত্বরে যায় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী, যার মধ্যে অধিকাংশই দেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। শাপলা চতৃরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে উচ্ছেদ হওয়ার পর থেকে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা মামলা সময় পার করেছেন। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই দাবি করেছে তারা অরাজনৈতিক সংগঠন । যদিও ২০১৩ সালের ফেরুয়ারিতে হেফাজতের প্রতিষ্ঠাতা প্রধান আহমদ শফীর খোলা চিঠি এবং এপ্রিলে ঘোষিত ১৩ দফা দাবির মাধ্যমে হেফাজত জানিয়ে দিয়েছে বাংলাদেশে তারা জামায়াতে ইসলামীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক ২০১৩ সালের জুন মাসে গঠিত “মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন' কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রে (নভেম্বর, ২০১৩) হেফাজতে ইসলাম বাংলাদেশের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের ১৩ দফা দাবি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চতুর সহ সারাদেশে হেফাজতে ইসলামের সহিংস সমাবেশ ও সংঘাতকে কেন্দ্র করে দেশে-বিদেশে বহুল ২৮
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।