শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ ৪ কওমি মাদ্রাসার সরকার বিরোধী তথা রাষ্ট্রবিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপকে নির্মূল করা এখন সময়ের প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ কওমি মাদ্রাসার শিক্ষকরা রাজপথে নেমে বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন এবং মারমুখি আচরণ করেছেন তা জাতি প্রত্যাশা করে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন তা মোটেও সঠিক ছিল না। আমরা মনে করি জাতির জনক যিনি আমাদের স্বাধীনতার স্থপতি, মহানায়ক তার ভাস্কর্য বিরোধিতা করে প্রকারান্তরে স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং পাকিস্তানি চিন্তাভাবনায় যে তারা এখনো তাড়িত তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরা মনে করি, জাতির জনকের ভাস্কর্য যথা স্থানে যথাযথ মর্যাদায় স্থাপন করতে হবে। আগামী প্রজন্মের কাছে এই মহানায়ককে তুলে ধরতে হবে । দেশের স্বার্থেই তা করতে হবে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ কওমি মাদ্রাসার শিক্ষকরা এবং শিক্ষার্থীদেরও বিভিন্ন সময়ে রাস্তায় নামিয়ে আনে এবং বাংলাদেশের সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সরকারের বিরুদ্ধে উক্কানিমূলক বক্তব্য প্রদান করে অরাজক পরিবেশ সৃষ্টি করে। এবং একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সাহস দেখিয়েছে যা অত্যন্ত ন্যক্করজনক ঘটনা । জাতীয় নায়কদের ভাস্কর্য স্থাপন এটি ইতিহাসকে সমুন্নত রাখারই অংশ, ধর্মের নাম দিয়ে এ ইতিহাসকেই ভুলুষ্ঠিত করতে চায়। দেখা যাচ্ছে, সন্ত্রাসী জঙ্গি হিসেবে যারা আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে ধরা পড়ছে তাদের বয়স ২২ থেকে ৩০-এর মধ্যে। মানবতার দুশমনেরা খুব সচেতনভাবে তরুণদের বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে নারীদেরও । সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি অপতৎপরতায় নারীর অংশগ্রহণ আমাদের উদ্বেগকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন বাসায়, মেয়েদের হলে, শিক্ষাপ্রতিষ্ঠানে তালিমের নামে এরা বিভ্রান্ত করছে এদেশের ধর্মপ্রাণ মানুষকে । সম্মিলিত সামাজিক আন্দোলন £ সরকারের বিরুদ্ধে উক্কানীমূলক বক্তব্য প্রদান এটা তাদের রাজনীতির কৌশল । সরকার কেন মৌলবাদী রাজনীতি এখনও নিষিদ্ধ ঘোষণা করছে না এটা আমাদের বোধগম্য নয়। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে তারা কোনো পার্থক্য মানে না। একদিকে ভাস্কর্য সম্পর্কে জনমনেও ভ্রান্তি আছে। তারা সেই সুযোগ নিচ্ছে। এজন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা দরকার এঁক্যবদ্ধ ভাবে । সরকার এব্যাপারে দুর্বলতা প্রদর্শন করে আসছে। প্রজন্ম ৭১ ৪ এই ধরণের আচরণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই ধরণের ধ্বংসাত্মক কাজে যারা লিপ্ত হয় বা হতে পারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । জাতীয় নায়কদের ভাস্কর্য স্থাপনা রাষ্ট্রীয় দায়িত্ব এবং এইভাবে নতুন প্রজন্ম ও বিদেশীরা বাংলাদেশের জাতীয় নায়কদের সম্পর্কে অবহিত থাকবে । এ সকল স্থাপনা ও ভাস্কর্যের নিরাপত্তা বিধান সরকারের দায়িতৃ । ৩১৩ ১৫৭ রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ অন্ধ ধর্মীশ্রয়ী রাজনীতিতে উদ্ধুদ্ধ হয়ে তারা এটা করছে। বাংলাদেশে ধর্মীশ্রয়ী রাজনীতি যারা করছে তারা একাত্তরের পাকিস্তানি দোসর ও সহযোগী । তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এবং বাংলাদেশে পাকিস্তানপন্থী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য এটা করছে। তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্ধৃদ্ধ করার জন্য জাতীয় নায়কদের ভাস্কর্য স্থাপন জরুরি । ইনস্টিটিউট অব করক্রিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ রাজনৈতিক মোল্লাদের হাতে । সরকারের সাথে দরকষাকষি ও দেন দরবার করে অনেক পৃষ্ঠপোষকতা লাভ করে ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে দেশীয় রাজনীতিতে একটি অবস্থান নিশ্চিত করে চলেছে। যদিও তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে দেখা যায়না। ধর্মের ঝোলা নিয়ে চলা এইসব রাজনৈতিক মোল্লাদের কীভাবে মোকাবেলা করা হবে, তার কোনো রাজনৈতিক কৌশল বা নির্দেশনার অনুপস্থিতি ধর্মের মত স্পর্শকাতর বিষয়কে কৌশলে এড়িয়ে যাবার বিষয়টি দৃশ্যমান । মাদ্রাসা শিক্ষকগণ মূলতঃ ধর্মান্ধ শিক্ষার উপজাত। রাজনৈতিকভাবে বাংলাদেশবিরোধী । তারা ধর্ম দিয়ে রাজনীতি প্রভাবিত করার লক্ষ্যে প্রায়শ সক্রিয় হয়ে ওঠে । মুক্তিযুদ্ধবিরোধী শক্তির মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে জোটবদ্ধ হয়। ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ এইসম রাজনৈতিক মোল্লারা কখনও হাতছাড়া করেনি এবং এক্ষেত্রেও কোনো ব্যত্যয় ঘটেনি । মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি জোট বেঁধে এদেরকে শক্তি যোগাতে থাকে । তারই বহিঃপ্রকাশ মানুষ প্রত্যক্ষ করেছে। শাসক দলকে ক্ষমতাচ্যুত করার রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ কওমি মাদ্রাসা শিক্ষক বা এদের দ্বারা পরিচালিত বিভিন্ন সংগঠনের যে একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের উপরের বক্তব্যগ্তলোতে উল্লেখ করেছি। এরা ধর্মের খোলস পড়ে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টায় সর্বদা নিয়োজিত। বঙ্গবন্ধু এবং পরিচয় বহন করে। তারা একটা ইস্যু তৈরি করে সরকারের বিরুদ্ধে জনগণকে সমাজ ও জাতীয় পর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল । তাদের বিভিন্ন বক্তব্য, বিবৃতি এবং কর্মকাণ্ডে এ বিষয়টি সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে । ইসলাম ধর্মে আল্লাহর পরিবর্তে অন্য কারো উপাসনা করা নিষিদ্ধ । উপাসনার উদ্দেশ্যে যেসব প্রতিমা বানানো হয়, সেগুলোকে ইসলাম সমর্থন করে না। তাই বলে ভিন ধর্মীর উপাসনার বস্তুকে ভেঙ্গে ফেলা, গালমন্দ করা বা উপাসনালয়ে আক্রমণ করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একইসাথে উপাসনা বা পূজার উদ্দেশ্যে নয় এমন ধরণের ভাক্ষর্ষকে ইসলাম নিষিদ্ধ করেনি । বরং আমরা দেখতে পাই যে, ইসলামের সূচনা লগ্নে এবং প্রাথমিক যুগে বিজিত দেশসমূহে পূর্ব থেকে স্থাপিত ভাঙ্কর্যগুলোকে ভেঙ্গে ফেলার পরিবর্তে সংরক্ষণ করা হয়েছে। আধুনিক যুগেও সৌদি আরব, তুরষ্কসহ বিভিন্ন মুসলিম ৩১৪

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।