পড়া পর্যন্ত সবাই আদর্শ শিক্ষক এদের বিরুদ্ধে সামাজিক প্রচার জোরদার করা এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন । প্রজন্ম '+৭১ ৪ শিক্ষক, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য যৌন হয়রানি ও নির্যাতন কি ও সেই সংক্রান্ত আইন কি বলে, সেই সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিতে হবে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সরকারি হেল্পলাইন (যেমন ১০৯, ৯৯৯ ইত্যাদি) সম্পর্কে তথ্য দিতে হবে। রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ মানুষের ভেতর সহজাতভাবে যে পশু শক্তি বা রিপু রয়েছে তা দমন ও নিয়ন্ত্রণ করার জন্য মানবিকতা ও নৈতিকতার শিক্ষায় কওমি মাদ্রাসায় শিক্ষকরা শিক্ষিত নয়। পোশাকধারী নামকাওয়াস্তে আলেম ওলামা নামের ছদ্মবেশকে তারা অপরাধ ঢাকা দেওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফলে অপরাধ করেও পার পেয়ে যাবে এমন ভ্রান্ত আত্মবিশ্বাসে তারা এ ধরনের অপকর্মে লিপ্ত হয়। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা উল্লেখিত অপরাধগ্তলোর সংবাদ আমরা জানতে পারি। ইতিমধ্যে এসবের হোতাদের অনেকেরই আদালতে বিচারের মাধ্যমে শাস্তি হয়েছে এবং অনেকের বিচার চলছে। এ ধরণের ঘটনা কেবল সামাজিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং পবিত্র ধর্ম ইসলামের দৃষ্টিকোণ থেকেও জঘন্য অপরাধ। সে কারণে কওমি মাদ্রাসাগুলোতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারী বাড়ানো এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করি। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ আগেই বলেছি মাদ্রাসা একটি অবরুদ্ধ জায়গা যেখানে স্বাভাবিক জীবনের বিকাশ অনুপস্থিত । প্রবহমান পানিকে ডোবা বা গর্তে আটকে দিলে তা পচে যায়। মাদ্রাসায়ও তাই হয়েছে। এছাড়া এদের শিক্ষণ পদ্ধতি মধ্যযুগীয় । শারীরীক কঠিন শাস্তির মাধ্যমে তারা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করে ও বশ মানায় এবং ধর্মের নামে ভয়ভীতি দেখিয়ে প্রতিবাদ করা ও প্রকাশ করা থেকে ছাত্রছাত্রীদের নিবৃত্ত রাখে । দিনের পর দিন ধর্ষণ ও বলাৎকারের মত কঠিন শাস্তিযোগ্য অপরাধ করে এরা পার পেয়ে যাচ্ছে। এরা শিক্ষার্থীদের মনোবল ও জীবন ধ্বংস করে দিচ্ছে। শারীরীক আঘাত, ধর্ষণ ও বলাৎকার শিক্ষার্থীদের মনেও সুপ্ত বীজ হয়ে থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে । সরকার ও সমাজের প্রত্যক্ষ দেখভালের সুযোগ না থাকায় এই অপরাধ ঘটে চলেছে যা একটি সুষ্ঠু সমাজের জন্য দীর্ঘমেয়াদি সর্বনাশের কারণ হয়ে দীড়াচ্ছে। অবিলম্বে এই বর্বরতা বন্ধ হওয়া উচিত। চিহ্নিত নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনা উচিত । যে শিক্ষা প্রতিষ্ঠানে এধরণের অপরাধ সংগঠিত হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ বোয়াফ গবেষণা টীম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে গড়ে উঠা বেশ কয়েকটি কওমি মাদ্রাসা নিয়ে কাজ করতে গিয়ে জেনেছে, কওমি মাদ্রাসার শিক্ষকরা বিলাসী জীবন-যাপন করলেও কওমি শিক্ষার্থীদের জীবনে নেমে আসে অত্যাচার, নির্যাতন আর ধর্ষণ, ৩১১ ১৫৬ বলৎকারের মতন জঘন্য বর্বরতা ৷ দিনের বেলায় মুষ্ঠিবদ্ধ চাউল বা ভিক্ষা, যাকাত, ফিতরা ও অনুদানের অর্থ সংগ্রহ করে এবং রাতের বেলায় বেশ কিছু বর্বর কওমি শিক্ষক ছারা বলৎকারের শিকার হয়- এমনটাই স্বীকার করেছেন বেশ কয়েকজন কওমি শিক্ষার্থী । সম্প্রীতি বাংলাদেশ £ “মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও'-এ ধরণের গান গেয়ে শিক্ষকেরা ছাত্র সংগ্রহ করে । তাই কওমি মাদ্রাসাগ্তলোর বিরুদ্ধে শিক্ষার্থীদের বেধড়ক পেটানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বারবার উঠে এলেও এসব নির্যাতন বন্ধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ দেখা যায়নি। আবার অভিভাবকদের পক্ষ থেকেও জোড়ালো কোনো দাবি জানানো হয় না। তারা মনে করে এটি নিয়মিত জীবনযাপনের একটি অংশ এবং ছাত্রদের প্রাপ্য । ৮. কওমি মাদ্রাসার শিক্ষকরা সরকারের বিরুদ্ধে নিয়মিতই উষ্কানিমূলক বক্তব্য প্রদান কঠোর অবস্থান । জাতীয় নায়কদের ভাস্কর্য স্থাপন সম্পর্কে আপনাদের বক্তব্য কী? ভাংচুরের ঘটনায় তীব্র প্রতিবাদসহ সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব ৯১তম কমিশন সভায় গৃহীত হয়। সভায় জাতির পিতার নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জনসহ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠার পেছনে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকলেই বক্তব্য রাখেন। ভাস্কর্য ভাঙচুর করে তার প্রতি যে অসম্মান করা হয়েছে তা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর । বাংলাদেশ মহিলা পরিষদ £ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি যে, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের নির্মাণাধীন ভাক্র্ষটির বিভিন্ন অংশ দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ বিষযে তারা কঠোর অবস্থানের ঘোষণাও দিয়েছে। দেশে ভাস্কর্য স্থাপন নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়। একটি কুচক্র গোষ্ঠী হাজার বছরের বাঙালী সংস্কৃতি, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার হীন উদেশ্যে ভাস্কর্য স্থাপন নিয়ে সমাজে এক ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এধরনের ঘটনা কোনো গণতন্ত্রকামী দেশ বা নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারেনা । বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনার সাথে জড়িদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায় । একই সাথে যে উগ্রবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় জাতির জনক বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার যে ধৃষ্টতা দেখিয়েছে তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানায় । আইন ও সালিশ কেন্দ্র (আসক) £ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে দেশের প্রগতিশীল চেতনায় আঘাত করার চেষ্টা অব্যাহত রয়েছে। যা নিঃসন্দেহে অপরাধ । সম্প্রতি জাতির জনকের ভাক্কর্ষসহ নানা ইস্যুতে কওমি শিক্ষার্থীদের দিয়ে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তৎপর রয়েছে। তাদেরকে প্রতিরোধ বা এক কথায় তাদেরকে নিবৃত করার জন্য প্রচলিত আইনে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছি। ৩১২
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।